ঢাকা, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩

আগামী ২-৩ মাসের মধ‍্যে বিনিয়োগ আসতে শুরু করবে

২০২৩ অক্টোবর ০২ ১৯:৫৪:১০
আগামী ২-৩ মাসের মধ‍্যে বিনিয়োগ আসতে শুরু করবে

শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান অধ‍্যাপক শিবলী রুবাইয়াত উল ইসলাম বলেন, রোড শোর কারনে বাংলাদেশে রেজাল্ট আসতে যাচ্ছে। যা আগামী ২-৩ মাসের মধ‍্যে আসবে। আমাদের দেশে সামনে নির্বাচনকে কেন্দ্র করে এখন থেমে আছে।

বিশ্ব বিনিয়োগকারী সপ্তাহ উপলক্ষে ২ অক্টোবর বিকাল সাড়ে ৩টায় রাজধানীর আগারগাঁওয়ের বিএসইসির মাল্টিপারপাস হলে ‘ইনভেস্টর রিসাইলিয়েন্স’ শীর্ষক উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

বিএসইসি চেয়ারম্যান বলেন, দেশের জন‍্য এখন বিনিয়োগ খুবই গুরুত্বপূর্ণ। এ কারনেই আমরা দায়িত্ব নেওয়ার পর থেকে দেশকে ব্র‍্যান্ডিং করা শুরু করি। এ নিয়ে অনেক সমালোচনাও হয়েছে। কিন্তু বিনিয়োগ আনতে হলেতো ব্র‍্যান্ডিং করা দরকার।

কারন হিসেবে তিনি বলেন, অন‍্যসব দেশ বাংলাদেশকে গরীবসহ নানা ধরনের সমস্যায় জর্জরিত বলে ভুল ধারনা করে। তাই তাদের মধ‍্যে সঠিক তথ‍্য দেওয়া দরকার।

তিনি বলেন, রেগুলেটর হিসেবে আমাদের ব‍্যর্থতা আছে। কারন আমরা বিনিয়োগ শিক্ষাটা ছড়িয়ে দিতে পারিনি। যে কারনে অনেকে জানেই না এফডিআর ছাড়াও বিনিয়োগ করা যায়।

তিনি বলেন, ক্রিপ্টো কারেন্সি নিয়ে সাবধান থাকতে হবে। এটা নিয়ে কাউকে বাধ‍্য করা যাবে না। যদিও আইওএসকো ক্রিপ্টো অনুমোদন দিয়েছে। তারপরেও হুট করে চালু করা যাবে না। তাহলে মারাত্মক ক্ষতি হয়ে যাবে।

উল্লেখ্য বিশ্ব পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থাদের সংঘ ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন অব সিকিউরিটিজ কমিশনের (আইওএসসিও) সদস্য হিসেবে ২০১৭ সাল থেকে প্রতি বছর ‘বিশ্ব বিনিয়োগকারী সপ্তাহ’ পালন করছে বিএসইসি। এর ধারাবাহিকতায় এবারও দেশে এ সপ্তাহ পালন করা হবে। ‘বিশ্ব বিনিয়োগকারী সপ্তাহ’ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সাবেক চেয়ারম্যান অধ্যাপক নজরুল ইসলাম।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএসইসির চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিএসইসির কমিশনার অধ্যাপক ড. শেখ শামসুদ্দিন আহমেদ। অনুষ্ঠানে প্যানেল আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বিএসইসির নির্বাহী পরিচালক মোহাম্মদ রেজাউল করিম, বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের (বিএমবিএ) সহ-সভাপতি মো. মনিরুজ্জামান, ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ডিবিএ) সহ-সভাপতি মো. সাইফুদ্দিন, ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) চিফ রেগুলেটরি অফিসার (সিআরও) খায়রুল বাশার আবু তাহের মোহাম্মদ। আর প্যানেল আলোচনা অনুষ্ঠান সঞ্চালনা করেন বিএসইসির নির্বাহী পরিচালক মো. সাইফুর রহমান।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে
Close
Facebook Facebook-এ ফলো করুন