ঢাকা, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩

দীর্ঘ অসুস্থতার পর প্রয়াত ঋতুপর্ণার মা

২০২৪ নভেম্বর ২৩ ১৮:৩৫:২৩
দীর্ঘ অসুস্থতার পর প্রয়াত ঋতুপর্ণার মা

বিনোদন ডেস্ক : প্রয়াত ঋতুপর্ণা সেনগুপ্তের মা নন্দিতা সেনগুপ্ত। দীর্ঘ দিন ধরে কিডনির সমস্যায় ভুগছিলেন তিনি। শনিবার বিকাল ৩টায় এক বেসরকারি হাসপাতালে মারা গেছেন তিনি। বয়স হয়েছিল আনুমানিক ৭৬।

আনন্দবাজার অনলাইনকে এই খবর জানিয়েছেন নায়িকার সহায়ক শর্মিষ্ঠা মুখোপাধ্যায়। মায়ের মৃত্যুতে স্বাভাবিক ভাবেই মানসিক ভাবে ভেঙ্গে পড়েছেন ঋতুপর্ণা। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে হাসপাতালে পৌঁছান বন্ধুরা। পাশে রয়েছেন ঋতুপর্ণার ভাই।

শর্মিষ্ঠা জানিয়েছেন, নায়িকার স্বামী সঞ্জয় চক্রবর্তী মেয়ে ঋষণাকে নিয়ে সিঙ্গাপুর থেকে রওনা হয়েছেন। ছেলে অঙ্কন শিক্ষার সূত্রে বস্টনে। তিনি আসতে পারেননি।

অক্টোবরের শেষ থেকেই খুব অসুস্থ হয়ে পড়েছিলেন নন্দিতা। সেই সময় ঋতুপর্ণা বলেন, “অনেক দিন ধরেই মা কিডনির সমস্যায় ভুগছে। ডায়ালিসিস চলছে। একাধিক পরীক্ষায় জানা গেছে, প্লেটলেট রক্তচাপ কমে গিয়েছে। শরীরে আরও নানা সমস্যা। মাকে ভেন্টিলেশনে রাখা হয়েছে।”

এদিন শর্মিষ্ঠা আরও জানান, মাঝে মাত্র দু’দিনের জন্য জরুরি কাজের কারণে শহর ছেড়েছিলেন ঋতুপর্ণা। বাকি সময় সারাক্ষণই তিনি হাসপাতালে ছিলেন। মানসিক দিক থেকে তিনি বরাবর মায়ের উপর নির্ভরশীল। তাই মায়ের মৃত্যুতে কথা বলার ক্ষমতাটুকুও হারিয়েছেন তিনি। প্রাথমিক ভাবে ঠিক হয়েছে, কালীঘাট শ্মশানে নন্দিতা সেনগুপ্তের শেষকৃত্য সম্পন্ন হবে।

পাঠকের মতামত:

বিনোদন এর সর্বশেষ খবর

বিনোদন - এর সব খবর



রে
Close
Facebook Facebook-এ ফলো করুন