ঢাকা, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩

অনেকে চুম্বন দূশ্যের অপব্যবহার করে

২০২৪ নভেম্বর ২৭ ২০:৪৬:৪৩
অনেকে চুম্বন দূশ্যের অপব্যবহার করে

বিনোদন ডেস্ক : ভারতের অভিনেত্রী সায়নী গুপ্ত বলেন, কিছু ক্ষেত্রে সহ-অভিনেতারা ঘনিষ্ঠ দৃশ্যের সুযোগ নেন। চুম্বন দৃশ্যে ‘কাট’ বলার পরেও সেই সব অভিনেতা থামেন না।

সায়নী বলেন, “ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করা কিন্তু আসলে কঠিন নয়, কারণ খুব নিয়মমাফিক হয় এর শুটিং। কিন্তু এই দৃশ্যের সুযোগ নেয় অনেকে। আমার সঙ্গেই এমন হয়েছে। চুম্বন দৃশ্যে ‘কাট’ বলা হয়ে গিয়েছে। কিন্তু তার পরেও সেই সহ-অভিনেতা থামেননি। খুব সূক্ষ্ণ ভাবে এই অসভ্য ব্যবহার করা হয়।”

সম্প্রতি গোয়ার সমুদ্রসৈকত ৭০ জন পুরুষের সামনেই বালুকাবেলায় শুয়ে শ্যুটিং অভিনেত্রী সায়নী গুপ্ত। পরনে স্বল্প বসন। এমনই এক দৃশ্যের শুটিং করতে গিয়ে ঘাম ছুটেছিল বাঙ্গালি অভিনেত্রীর। সম্প্রতি এক সাক্ষাৎকারে সাহসী দৃশ্যের শুটিং-এর অভিজ্ঞতা জানালেন তিনি।

গোয়ার সমুদ্র তীরে ওয়েব সিরিজ় ‘ফোর মোর শটস’-এর শুটিং চলছে সেই সময়ে। সায়নীকে একটি ছোট পোশাক পরতে বলা হয়। ৭০ জন পুরুষের সামনে। কিন্তু সেখানেই ওই পোশাকে তুলে ধরতে হবে তাঁর আবেদন। শুটিং মোটেও সহজ ছিল না।

সায়নী বলেছেন, “আমার নিজেকে দুর্বল লাগছিল এবং অস্বস্তি হচ্ছিল। তার কারণ আমার সামনে দাঁড়িয়ে ছিলেন ৭০ জন পুরুষ। আমার পাশে তেমন কেউ ছিলেন না। কলাকুশলীও তেমন ছিলেন না। আমার মনে হচ্ছিল, ‘একজন যদি গায়ের শাল নিয়ে আসত’!”

পাঠকের মতামত:

বিনোদন এর সর্বশেষ খবর

বিনোদন - এর সব খবর



রে
Close
Facebook Facebook-এ ফলো করুন