ঢাকা, সোমবার, ২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩

ইন্টারন্যাশনাল লিজিংয়ের লোকসান কমেছে ৬ শতাংশ

২০২৪ ডিসেম্বর ০৮ ০৯:৫৯:৫৭
ইন্টারন্যাশনাল লিজিংয়ের লোকসান কমেছে ৬ শতাংশ

অর্থ বাণিজ্য প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত ইন্টারন্যাশনাল লিজিংয়ের চলতি অর্থবছরের ৯ মাসের (জানুয়ারী-সেপ্টেম্বর ২০২৪) ব্যবসায় ৬ শতাংশ লোকসান কমেছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিটির চলতি হিসাব বছরের ৯ মাসে শেয়ারপ্রতি লোকসান হয়েছে (৩.০৩) টাকা। যার পরিমাণ গত অর্থবছরের একই সময়ে হয়েছিল (২.৮৬) টাকা। এতে করে লোকসান কমেছে (০.১৭) টাকা বা ৬ শতাংশ।

কোম্পানিটির ৩য় প্রান্তিকে বা ৩ মাসে শেয়ারপ্রতি লোকসান হয়েছে (১.০৫ ) টাকা। যার পরিমাণ এর আগের বছরের একই সময়ে হয়েছিল (০.২৭) টাকা। এতে করে লোকসান কমেছে ০.৭৮ টাকা বা ২৮৯ শতাংশ।

কোম্পানিটির গত ৩০ সেপ্টেম্বর শেয়ারপ্রতি নিট দায় মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে (১৭৬.১৭) টাকায়।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে
Close
Facebook Facebook-এ ফলো করুন