ভারত থেকে উৎপল শুভ্র
বাংলাদেশ দলের দুই মন্ত্র
শুরুটা ভালো করলেই নাকি অর্ধেক কাজ হয়ে যায়! তাহলে তো বাংলাদেশের কাজ আর অর্ধেকই বাকি। ভালোর তো আর কোনো শেষ নেই। তারপরও বলাই যায়, বিশ্বকাপে বাংলাদেশের শুরুটা এর চেয়ে ভালো আর কী হতে পারত! আফগানিস্তানের বিপক্ষে দারুণ এক জয়ে শুরু বিশ্বকাপে বাংলাদেশ যদি স্বপ্ন দেখে, কার তাতে কি!
এর আগে অবশ্য একটা প্রশ্নের উত্তর জেনে নেওয়া খুব জরুরি—সেই স্বপ্নটা আসলে কী? দেশ ছাড়ার আগে চন্ডিকা হাথুরুসিংহে স্বপ্নটপ্নের ভাবালুতা ছেড়ে জেগে উঠে বাস্তবতায় ফিরতে বলেছিলেন সবাইকে। যার মানে, বিশ্বকাপে বড় কিছুর আশা করলে তা নিজ দায়িত্বে করবেন। বিশ্বকাপে প্রথম ম্যাচের আগে সেই হাথুরুসিংহেই প্রকারান্তরে আবার স্বপ্ন দেখতে বলছেন। মানে তিনি যে দেখছেন, তা আনুষ্ঠানিকভাবে সবাইকে জানিয়েছেন আরকি!
সেই স্বপ্নের নাম সেমিফাইনাল। শুরুটা ভালো করলেই যা পূরণের পথ অর্ধেক পেরোনো হয় না। প্রথম ম্যাচে পরাজয়ের পর বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ড আতঙ্কিত না হতে নিজেরাই নিজেদের বলছে, বাকি আট ম্যাচের ৬টা জিতলেই তো হয়। রাউন্ড রবিন লিগের বিশ্বকাপে ম্যাজিক সংখ্যা ওই ‘৬’। ছয় জয় মানে সেমিফাইনাল নিশ্চিত। পাঁচ জয়েও ভালোই সম্ভাবনা থাকে। গ্রহ-নক্ষত্র সব লাইনে থাকলে চার জয়েও কাজ হয়ে যেতে পারে, ১৯৯২ বিশ্বকাপে যেমন হয়েছিল ইমরান খানের পাকিস্তানের।
পাঁচ-ছয় দূরে থাক, বিশ্বকাপে বাংলাদেশ চার জয়ই কখনো পেয়েছে নাকি! এশিয়া কাপের সময় সাকিব আল হাসান বিশ্বকাপে তিনের বৃত্তে ঘুরপাক খাওয়ার কথা তো মনে করিয়েই দিয়েছেন। জয়হীন ২০০৩ বিশ্বকাপের পর টানা চারটি বিশ্বকাপের প্রতিটিতেই বাংলাদেশ ৩টি ম্যাচ জিতেছে। এবার সেই তিনের চক্কর থেকে বেরোতে না পারলে বিশ্বকাপে আর নতুন গল্প লেখা হবে না।
ম্যাচ তো ছিলই না, অনুশীলনও নয়। সেই সুযোগে কাল একটু ঘুরতে বেরিয়েছিলেন বাংলাদেশের কয়েকজন ক্রিকেটার। ধর্মশালায় পর্যটকপ্রিয় ম্যাকলয়েডগঞ্জে তাসকিন, তাওহিদ হৃদয়, তানজিম ও তানজিদের সঙ্গে টেকনিক্যাল কনসালট্যান্ট শ্রীধরন শ্রীরামম্যাচ তো ছিলই না, অনুশীলনও নয়। সেই সুযোগে কাল একটু ঘুরতে বেরিয়েছিলেন বাংলাদেশের কয়েকজন ক্রিকেটার। ধর্মশালায় পর্যটকপ্রিয় ম্যাকলয়েডগঞ্জে তাসকিন, তাওহিদ হৃদয়, তানজিম ও তানজিদের সঙ্গে টেকনিক্যাল কনসালট্যান্ট শ্রীধরন শ্রীরামছবি : উৎপল শুভ্রবাংলাদেশের কোনো ক্রিকেটারের কাছে এই প্রসঙ্গ তুললে তিনি নিশ্চিত বিরক্ত হবেন। অধিনায়ক সাকিব আল হাসান একটা কথা সবার মাথায় খুব ভালোভাবে ঢুকিয়ে দিতে পেরেছেন বলেই মনে হচ্ছে। বেশি দূরে ভেবে মাথার বোঝা ভারী করে তোলার কোনো অর্থই হয় না। সামনে যে ম্যাচটা আছে, শুধু সেটি নিয়ে ভাবো। একটা শেষ হলে আরেকটা।
আফগানিস্তানের বিপক্ষে জয়ের পর সংবাদ সম্মেলনে এসে মেহেদী হাসান মিরাজ আবারও যা মনে করিয়ে দিয়েছেন সবাইকে। বিশ্বকাপ ফুটবলকে অনুসরণ করে আইসিসি টুর্নামেন্টেও মিক্সড জোন চালু হয়েছে বেশ কিছুদিন। পার্থক্য বলতে, বিশ্বকাপ ফুটবলের মিক্সড জোনে যেখানে দলের সব খেলোয়াড়ের দেখা পাওয়া যায়, ক্রিকেটে তা নয়।
আর বাংলাদেশ দল তো এই বিশ্বকাপে মিডিয়া থেকে যতটা সম্ভব দূরে থাকার নীতি নিয়েছে, মিক্সড জোনটা বাধ্যতামূলক বলে না পারতে এদিন পাঠিয়েছে একজনকে। সেই একজন, শরীফুল ইসলামও ম্যাচ ধরে ধরে এগোনোর মন্ত্র আওড়ে গেলেন।
আফগানিস্তানকে একরকম উড়িয়ে দেওয়ার পরও উচ্ছ্বাস প্রকাশে পরিমিত থাকাটাকে বলতে পারেন বাংলাদেশ দলের মন্ত্র নম্বর দুই। জয়-পরাজয় যা-ই হোক, চলে যাওয়া ম্যাচটাকে দ্রুতই পেছনে ফেলে সামনের দিকে তাকাতে হবে। মিরাজ আর শরীফুলের কথাবার্তায় যেটির স্পষ্ট প্রতিফলন।
আরেকটা কারণও আছে। জয় দিয়ে বিশ্বকাপ শুরু করাটা তো একদমই নতুন কিছু নয়। বাংলাদেশ দলে এটাই যাঁদের প্রথম বিশ্বকাপ, তাঁদের জন্য তো সবই প্রথম। বাকিদের কাছে বিশ্বকাপে প্রথম ম্যাচে জয় তো বলতে গেলে নিয়মই। পূর্ণেন্দু পত্রীর কবিতার মতো তাঁরা জানেন—
আরম্ভের সব কিছু প্রতিশ্রুতিময়
আরম্ভে সকল গাছই সুসাস্থ্য সবুজ।
২০০৩ বিশ্বকাপের প্রথম ম্যাচেই কানাডার কাছে পরাজয় বাংলাদেশের ক্রিকেটে দগদগে এক ক্ষত হয়ে আছে এখনো। এর পর থেকে বিশ্বকাপের প্রথম ম্যাচে বাংলাদেশ সব সময়ই ‘প্রতিশ্রুতিময়’। ২০১৫ আর এবার না হয় আফগানিস্তান, প্রথম ম্যাচে বড় শিকারও আছে। ২০০৭ বিশ্বকাপে ভারত, ২০১৯ বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকা। মাঝখানে দেশের মাটিতে ২০১১ বিশ্বকাপটাই শুধু জয়ে শুরু হয়নি। সেই বিশ্বকাপের মাত্র তিনজনই আছেন এবারও। সাকিব, মুশফিক আর মাহমুদউল্লাহর সেই স্মৃতিতেও তো প্রলেপ পড়েছে পরের দুটি বিশ্বকাপের প্রথম ম্যাচে জয়ে।
ভালো শুরুর মূল্য অবশ্যই আছে। তবে তা কোনো কিছুরই নিশ্চয়তা নয়। সেটি হলে তো এবারই দক্ষিণ আফ্রিকার বিশ্বকাপ-দুঃখরজনী ভোর দেখবে বলে ঘোষণা করে দেওয়া যেত। প্রথম ম্যাচেই বিশ্বকাপে সর্বোচ্চ স্কোরের রেকর্ড গড়ে বাকি দলগুলোকে একটা বার্তা পাঠানোর তাৎপর্য তো আছেই। তবে শেষ পর্যন্ত দক্ষিণ আফ্রিকা তো মাত্র একটা ম্যাচই জিতেছে। অথবা নিউজিল্যান্ডের কথা ধরুন। উদ্বোধনী ম্যাচেই চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে মাটিতে নামিয়ে আনার পরও কি আর ঘোষণা করে দেওয়া যায়, নিউজিল্যান্ড এবারও সেমিফাইনালে খেলবেই খেলবে!
এক ম্যাচ-এক ম্যাচ ধরে এগোনোর যে নীতির কথা বললাম, সেটি একেবারেই নতুন কিছু নয়। যেকোনো খেলাতেই এটা নিয়ম। তবে নিয়ম জানা আর সেটি মেনে চলা এক কথা নয়। মাথাটা নির্ভার আর চিন্তাকে পরিষ্কার রাখতে ক্রিকেটে ‘পরের বল’ নীতিটাই যেমন। বাংলাদেশ দল তা প্র্যাকটিস করতে শুরু করেছে বলেই মনে হয়।
পাঠকের মতামত:
- অডিট ফি কম নিলে কঠোর ব্যবস্থা, ডিলিস্ট করা হবে: বিএসইসি চেয়ারম্যান
- বিলিয়ন থেকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি হতে শেয়ারবাজারের বিকল্প নেই
- বড় কোম্পানিকে শেয়ারবাজারে আনতে বাধা ‘সঠিক মূল্যায়ন না পাওয়া’: আরিফ খান
- স্টক এক্সচেঞ্জে সরাসরি তালিকাভুক্তির নিষেধাজ্ঞা প্রত্যাহার
- এনএভির চেয়ে বেশি দামে মিউচুয়াল ফান্ডের ইউনিট, বিনিয়োগকারীদের সতর্ক করল বিএসইসি
- গেইনারের শীর্ষে এপেক্স ফুডস
- ব্লক মার্কেটে ১৫ কোটি টাকার লেনদেন
- লেনদেনের শীর্ষে প্যারামাউন্ট টেক্সটাইল
- প্রাইম ব্যাংকের পরিচালকের শেয়ার কেনার ঘোষনা
- এপেক্স ফুডসের লভ্যাংশ ঘোষনা
- এপেক্স স্পিনিংয়ের লভ্যাংশ ঘোষনা
- সিঅ্যান্ডএ টেক্সটাইলের কারখানা বন্ধ
- ১০ এয়ারবাস কিনতে ৭ অক্টোবর চুক্তি
- প্রেমিকদের নিয়ে ডাকোটার বিস্ফোরক মন্তব্য
- শাহরুখের সম্পদ ১২ হাজার কোটি!
- ডমিনেজের আইপিও অর্থে অনিয়ম, তদন্তে এফআরসি-সিআইডি
- পাওনা প্রায় ৪০০ কোটি টাকা, স্বল্পমেয়াদি ঋণ ৩২৮ কোটি
- লুজারের শীর্ষে সাইফ পাওয়ারটেক
- গেইনারের শীর্ষে আইসিবি
- আইপিওর সময় কমছে, কাগজের স্বাক্ষরও থাকছে না
- এক বছরে বদলে যাবে শেয়ারবাজার : আমির খসরু
- বীমা খাত হতে পারে শেয়ারবাজারের বড় বিনিয়োগকারী
- প্রতারণা ঠেকাতে নজরদারির পরিধি বাড়াবে ডিএসই
- ১২ মাসে বদলে যাবে শেয়ারবাজার : গনি
- অডিটরদের ভূমিকায় প্রশ্ন, এফআরসি শক্তিশালী করার তাগিদ
- এবার পতনে সপ্তাহ শুরু
- ব্লক মার্কেটে ৩০ কোটি টাকার লেনদেন
- লেনদেনের শীর্ষে সায়হাম টেক্সটাইল
- আর্থিক হিসাব প্রকাশ করবে সেন্ট্রাল ইন্স্যুরেন্স
- জিকিউ বলপেনের লভ্যাংশ সভার তারিখ ঘোষনা
- গ্যাস সিলিন্ডারের দামে কারসাজি, ৩৯ প্রতিষ্ঠানকে জরিমানা
- নিউজিল্যান্ড ডেইরির কাছে ১১ লাখ টাকার ভ্যাট দাবি
- ডিপফেকে তারকাদের মুখ-স্বরে ভয়াবহ কারসাজি
- পদ্মা ব্যাংক গুটিয়ে নেওয়ার পথে কেন্দ্রীয় ব্যাংক
- বিশ্ব বিনিয়োগকারী সপ্তাহ উদ্বোধন আজ
- জাহ্নবীর বিকৃত ভিডিও ছড়ানোয় ক্ষুব্ধ এনটিআর
- মেকআপ ছাড়া নুসরাত ফারিয়া, মুগ্ধ ভক্তরা
- বৈশ্বিক ক্রীড়াপণ্যের বাজারে আধিপত্য হারাচ্ছে নাইকি
- শাহজালালে ২ কোটি ৪৪ লাখ টাকার স্বর্ণ-সিগারেট ও মদ আটক
- শেয়ারবাজারে টানা আট সপ্তাহের পতন, একদিনেই উধাও ৯ লাখ কোটি টাকা
- বিনিয়োগকারীরা হারালো ৪ হাজার ৬৩৬ কোটি টাকা
- গত সপ্তাহে ব্লক মার্কেটে ২৪৪ কোটি টাকার লেনদেন
- সাপ্তাহিক লেনদেনের ২৭ শতাংশ ১০ কোম্পানির শেয়ারে
- সাপ্তাহিক লুজারের শীর্ষে প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড
- সাপ্তাহিক গেইনারের শীর্ষে সায়হাম টেক্সটাইল
- ডিএসইতে বিদায়ী সপ্তাহে পিই রেশিও কমেছে
- লুজারের শীর্ষে আইপিডিসি ফাইন্যান্স
- পতনে সপ্তাহ পার
- গেইনারের শীর্ষে ডমিনেজ
- ব্লক মার্কেটে ৬০ কোটি টাকার লেনদেন
- লেনদেনের শীর্ষে আইপিডিসি ফাইন্যান্স
- শেয়ারবাজারে আর কাগজ নয়, রিটেইল নির্ভরতাও নয়
- প্যারামাউন্ট টেক্সটাইলের সম্পদের বাজারমূল্য যাচাই হবে
- এমটিবির ছয় মাসে ইপিএস কমেছে, নগদ প্রবাহ বেড়েছে
- সিভিও পেট্রোকেমিক্যালের উৎপাদন শুরু
- ধানমন্ডিতে ৫৭ কোটি টাকায় বাণিজ্যিক জায়গা কিনবে ইবনে সিনা
- ইবনে সিনার লভ্যাংশ ঘোষনা
- দাম বাড়িয়েও বিপিসিকে ৪৫০০ কোটি টাকার সুদমুক্ত ঋণ
- ডিজিটাল ব্যাংকের যাত্রায় বড় শঙ্কা সাইবার নিরাপত্তা
- ২,৩৬৭ কোটি লোপাটের অভিযোগ, গ্রাহকদের পাওনা ৩,৩১০ কোটি
- পরামর্শ নিতেই ৬৮ কোটি টাকা
- জাল অভিজ্ঞতায় ৩ লাখ টাকার চাকরি, গ্রেপ্তার
- নিরীক্ষকের আপত্তির মধ্যেই ফিনিক্স ফান্ডের ২৫৭% দর বৃদ্ধি
- ছেলেদের মূল্যবোধের শিক্ষায় বড় করার আহ্বান দীয়া মির্জার
- ২২ বছরের সফর শেষ, বন্ধ হচ্ছে ‘কফি উইথ করণ’
- বেটিং বন্ধের সিদ্ধান্তে বড় আর্থিক চাপে ব্রাজিলের ক্লাব ফুটবল
- জিম্বাবুয়ে সরে দাঁড়ানোয় পাকিস্তানের ত্রিদেশীয় সিরিজ বাতিল
- কক্সবাজারে ন্যাশনাল লাইফের ম্যানেজারস কনফারেন্স
- লুজারের শীর্ষে ফ্যামিলি টেক্স
- গেইনারের শীর্ষে সমতা লেদার
- ব্লক মার্কেটে ৪৮ কোটি টাকার লেনদেন
- লেনদেনের শীর্ষে প্যারামাউন্ট টেক্সটাইল
- শেয়ারবাজারে ৪ কার্যদিবস পর উত্থান
- বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্সের ক্রেডিট রেটিং ‘এএএ’
- সিটি ব্যাংকের ইজিএম বাতিল
- পাঁচ ব্যাংকে বিনিয়োগকারীরা নিঃশ্ব, চেয়ে চেয়ে দেখল মাকসুদের ‘শাস্তি কমিশন’
- লজ্জার ইতিহাস গড়ল মাকসুদের ‘শাস্তি কমিশন’
- আড়ালে বিএসইসির চেয়ারম্যান-কমিশনারদের সমালোচনা : সামনে ভূয়সী প্রশংসা
- আইডিএলসি ইনভেস্টমেন্টসের উচ্চ দরে ইস্যু আনা : এখন বেহাল দশা
- বড় মূলধনী-গেম্বলিং ৩৫ কোম্পানি ছাড়া ফ্লোর প্রাইস প্রত্যাহার
- কমিশনের বিদায় বেলায় মূল্যসূচক নামল ৩ বছরের মধ্যে সর্বনিম্নে
- এনআরবিসি ব্যাংক লুটেরাদের সহযোগী ছিলেন রাশেদ মাকসুদ : তদন্তে দুদক
- বিএসইসিকে পরাধীন করার পাঁয়তারা : হারাতে পারে আইওএসকো’র সদস্যপদ
- চালু আছে ৯৩% কোম্পানি, লভ্যাংশ দিচ্ছে ৭৮%
- আরও ২৩ কোম্পানির উপর থেকে ফ্লোর প্রাইস প্রত্যাহার
- ৯ মাসের ব্যবসায় ৫১ শতাংশ ব্যাংকের ইপিএস বেড়েছে
- বিএসইসির নেতৃত্বে পরিবর্তন আসছে
- এবার ডিএসইর পর্ষদ থেকে সরে দাঁড়ালেন হেলাল : রয়েছে ষড়*যন্ত্রকারী নাহিদ
- বেক্সিমকোসহ সব কোম্পানির ফ্লোর প্রাইস প্রত্যাহার
- দেখে নিন ২০ কোম্পানির লভ্যাংশ














