রোহিত-গম্ভীর ফাটল বৃদ্ধি, কথা বলেন না কেউ কারও সঙ্গে
খেলাধূলা ডেস্ক : সিডনিতে টসের পর জসপ্রীত বুমরাহ বলেছেন, দলে একতার অভাব নেই। কিন্তু সিডনিতে ভারতীয় দলের ছবি অন্য ইঙ্গিত দিচ্ছে। সাজঘরে অশান্তির ছবি দেখা গিয়েছিল মেলবোর্নে। কোচ গৌতম গম্ভীর এবং অধিনায়ক রোহিত শর্মাকে বাদানুবাদে জড়াতে দেখা গিয়েছিল। তাঁদের সম্পর্কের আরও অবনতি হয়েছে।
গম্ভীরের বার্তা খুব স্পষ্ট। দলে থাকতে হলে পারফর্ম করতে হবে। রোহিত ম্যাচের পর ম্যাচ ব্যর্থ হচ্ছেন। অধিনায়ক হলেও ছাড় নেই তাঁর। গম্ভীর তাঁকে বিশ্রামে পাঠিয়ে দিয়েছেন সিডনি টেস্টে। বর্ডার-গাভাস্কার ট্রফির শেষ টেস্ট রোহিত খেলবেন না, এমন ইঙ্গিত পাওয়া গিয়েছিল বৃহস্পতিবার ভারতীয় দলের অনুশীলনে। অন্য দিনের মতো সক্রিয় দেখায়নি রোহিতকে।
টেস্টের পিচ দেখতেও গম্ভীর গিয়েছিলেন সহ-অধিনায়ক জসপ্রীত বুমরাহকে নিয়ে। তাঁদের কিছুটা পরে পিচ দেখতে যান রোহিতও। ফেরার সময় রোহিতের সঙ্গে কথা বলতে দেখা যায়নি গম্ভীরকে। কেউ কারও দিকে তাকানওনি। আবার খেলা শুরুর আগের দিন সাধারণ সাংবাদিক বৈঠকে আসেন অধিনায়ক। বৃহস্পতিবার এসেছিলেন গম্ভীর। তাতে রোহিতের না খেলা নিয়ে জল্পনা আরও বৃদ্ধি পেয়েছিল।
শুক্রবার বুমরাহ বলেছেন, “আমাদের দলের একতা নিয়ে প্রশ্ন ওঠে। কিন্তু আমাদের ক্যাপ্টেন নিজেই দলের স্বার্থে নিজেকে সরিয়ে নিয়েছেন। এটাই প্রমাণ করে আমাদের দলে কতটা একতা রয়েছে। আমাদের দলের কেউ নিজের জন্য খেলে না। দলের জন্য যেটা ভাল, সেই সিদ্ধান্তই নেওয়া হয়।”
বুমরাহ অধিনায়ক হিসাবে দলের ভিতর শান্তির কথা বললেও আদতে পরিস্থিতি ভিন্ন। সিডনিতে থাকা ভারতীয় শিবির এক রকম দু’ভাগে বিভক্ত। পরিস্থিতিও অগ্নিগর্ভ। সিডনির ফলাফল আরও উত্তপ্ত করতে পারে পরিস্থিতি।
রোহিতের সঙ্গে গম্ভীরের সম্পর্কের ফাটল এতটাই গভীর হয়েছে যে, ভারতীয় ক্রিকেট বোর্ডকেও (বিসিসিআই) হস্তক্ষেপ করতে হয় সিডনি টেস্টের আগে। বোর্ডের এক প্রভাবশালী কর্মকর্তা ফোন করেছিলেন গম্ভীরকে। তাঁকে বলা হয়, সিডনিকে রোহিতকে খেলাতে। যাতে তিনি সম্মানজনক ভাবে টেস্ট ক্রিকেট থেকে অবসর নিতে পারেন। গম্ভীর মানেননি।
তিনি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল খেলার সম্ভাবনার যুক্তি দিয়ে খারিজ করেন অনুরোধ। বৃহস্পতিবার ফিল্ডিং অনুশীলনের সময়ও উইকেটরক্ষক ঋষভ পন্থের পাশে প্রথম স্লিপে লোকেশ রাহুল দ্বিতীয় স্লিপে বিরাট কোহলি, তৃতীয় স্লিপে নীতীশ কুমার রেড্ডি এবং গালিতে যশস্বী জয়সওয়ালকে দাঁড়াতে দেখা যায়। অথচ টেস্টে রোহিত নিয়মিত স্লিপেই ফিল্ডিং করেন।
ভারতীয় দল সূত্রে খবর, গম্ভীর এবং রোহিতের মধ্যে কথা নেই। তাঁদের মধ্যে যোগাযোগ রক্ষা করছেন বুমরাহ এবং প্রধান নির্বাচক অজিত আগারকর। বৃহস্পতিবার অনুশীলনের সময়ও পরস্পরের সঙ্গে কোনও কথা বলেননি। রোহিত অন্য সকলের সঙ্গে কথা বললেও গম্ভীরের কাছাকাছিও জাননি। দলের মূল অনুশীলনের জায়গা থেকে কিছুটা দূরে ছিলেন রোহিত। দলের সকলের সঙ্গে একই জায়গা দিয়ে স্টেডিয়ামের বাইরে বের হননি। সবার কিছুটা পর অন্য একটি দরজা দিয়ে বাইরে আসতে দেখা যায় তাঁকে। ভারতীয় শিবিরের অশান্তির ছবি বৃহস্পতিবারই দেখা গিয়েছে। যে শান্তির ছবি দেখা যাচ্ছে, তা হয়তো ঝড়ের পূর্বাভাস। সিডনি টেস্টেও ভারত হারলে রোহিত-গম্ভীর দ্বন্দ্ব ঝড়ে পরিণত হতে পারে।
পাঠকের মতামত:
- ডেরিভেটিভ মার্কেটে লেনদেন হবে সোনা, রুপা ও পাম অয়েল
- ১২ রানের লক্ষ্য দিয়ে ৯ উইকেটে হারল বাংলাদেশ
- লর্ডসে প্রথম টি-টুয়েন্টিতে বাংলাদেশের প্রতিপক্ষ নেপাল
- লুজারের শীর্ষে লংকাবাংলা ফাইন্যান্স
- গেইনারের শীর্ষে মতিন স্পিনিং
- উৎপাদন বন্ধ, এমএল ডাইংয়ের হিসাবে প্রশ্ন
- ব্লক মার্কেটে ২৪ কোটি টাকার লেনদেন
- লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং
- পুরো সপ্তাহজুড়ে সূচকের উত্থান, কমেছে লেনদেন
- মার্কেন্টাইল ব্যাংক পার্পেচ্যুয়াল বন্ডের কূপণ রেট ঘোষণা
- লংকাবাংলা ফাইন্যান্সের ‘নো’ ডিভিডেন্ড
- লীগ্যাছি ফুটওয়্যারের মুনাফা কমেছে ৭৫ শতাংশ
- অবশেষে ছাড়পত্র পেল সালমান খানের ‘মাতৃভূমি’
- মধ্যরাতে বাসা থেকে আটক অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি
- স্টার্টআপে সর্বোচ্চ ৫০ লাখ টাকা অনুদান দেবে সরকার
- ন্যাশনাল লাইফ ও ডিআরইউ’র মধ্যে গ্রুপ বীমা চুক্তি নবায়ন
- নাতি-নাতনিদের নিয়ে গ্রিসে ছুটিতে রজনীকান্ত
- ঋণ ও লোকসানে নিঃস্ব আজিজ পাইপস
- ঘরের মাঠে টানা দুই ম্যাচে বড় হার অস্ট্রেলিয়ার
- ব্রাজিলের হয়ে গোলের পর সুখবর দিলেন এনদ্রিক
- লুজারের শীর্ষে ইসলামী ব্যাংক
- গেইনারের শীর্ষে কে অ্যান্ড কিউ
- টানা চার দিন বাড়ল ডিএসইর সূচক
- ব্লক মার্কেটে ২৪ কোটি টাকার লেনদেন
- লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং
- বন্ধ সমতা লেদারের ৬ মাসে ইপিএস ১ পয়সা
- কর ছাড়ে তিন মাসে আদায় ১,৩০৪ কোটি টাকা
- লোকসানে ডুবছে কোম্পানি, লভ্যাংশে বঞ্চিত বিনিয়োগকারীরা
- লুটপাটে দেউলিয়ার ঝুঁকিতে দেশের অধিকাংশ ব্যাংক
- মহানদী কোলফিল্ডসের আইপিওতে আবেদন করতে লাগবে ১৫ হাজার রুপি
- এনভিডিয়ায় ট্রাম্পের ৬ কোটি ডলারের শেয়ার!
- এনভিডিয়ার দরপতনে চাপে ভারতের ১৩ মিউচুয়াল ফান্ড
- নৌকা উল্টে পানির নিচে অমিতাভ, অল্পের জন্য প্রাণে বাঁচেন
- বিচ্ছেদের পরও প্রাক্তন প্রেমিককেই বিয়ে কাজলের
- ফাতেমা জহির পুণরায় বে-লিজিংয়ের চেয়ারম্যান
- ভিনির হ্যাটট্রিকে সিঙ্গাপুরকে ৭ গোল দিল ব্রাজিল
- আইপিএলকেও বিদায় জানালেন ধোনি
- লুজারের শীর্ষে পিপলস লিজিং
- টানা তৃতীয় কার্যদিবস গেইনারের শীর্ষে ওয়াটা কেমিক্যাল
- ব্লক মার্কেটে ৫৭ কোটি টাকার লেনদেন
- লেনদেনের শীর্ষে স্কয়ার ফার্মা
- তিন মাসের সর্বোচ্চ লেনদেনে চাঙা শেয়ারবাজার
- নেদারল্যান্ডসে ওষুধ রপ্তানি শুরু করল রেনাটা
- বিএমআরই বাস্তবায়নে আরও ১২ মাস সময় চায় মেট্রো স্পিনিং
- মেট্রো স্পিনিংয়ের ‘নো’ ডিভিডেন্ড
- ইনটেকের ‘নো’ ডিভিডেন্ড
- নাভানা সিএনজির আঁশের উন্নতি
- ব্যাংক খাতে খেলাপি ঋণ প্রায় ৬ লাখ কোটি টাকা
- উন্নয়ন বাজেট থেকে বাদ পড়ছে ২১০ প্রকল্প
- বিদেশি বিনিয়োগকারীদের লভ্যাংশ পরিশোধে নিয়ম শিথিল
- গ্যাস বিলের ১১৯১ কোটি টাকা নিয়ে বিপাকে ইউনাইটেড পাওয়ার
- টিভিএস পরিবারে সম্পত্তি নিয়ে বিরোধ, সমান ভাগ চান মেয়ে
- টাটা পরিবারে মতবিরোধ, নোয়েলের বিপরীতে জিমি
- বরফশীতল জলে আড়াই দিন শুটিং, কাঁপছিলেন সালমানও
- ‘কফি উইথ করণ’-এর শেষ পর্বে শাহরুখের সঙ্গে থাকছেন যশ-রুহি!
- মার্সেল ফ্রিজ কিনে ‘ঘরভর্তি উপহার’ পেলেন মেহেরপুরের গৃহিণী লিপিয়ার
- শেয়ারবাজারে আসতে হলে ব্যবসায়িক সক্ষমতা থাকতে হবে: বিএসইসি চেয়ারম্যান
- বাংলাদেশের শেয়ারবাজার উন্নয়নে আগ্রহী এডিবি
- লেনদেন ৮০০ কোটি টাকা ছুঁইছুঁই
- লুজারের শীর্ষে মেট্রো স্পিনিং
- গেইনারের শীর্ষে ওয়াটা কেমিক্যাল
- ব্লক মার্কেটে ৫২ কোটি টাকার লেনদেন
- লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং
- লোকসান থেকে বেরোতে পারেনি আফতাব অটো
- নাভানা সিএনজির ৩ মাসে ইপিএস ৭ পয়সা
- বেস্ট হোল্ডিংসের লভ্যাংশ ঘোষনা
- এমবি ফার্মার মুনাফা কমেছে ৪০ শতাংশ
- বিডি পেইন্টসের ‘নো’ ডিভিডেন্ড
- ভিএফএস থ্রেডের মুনাফা কমেছে ৫০ শতাংশ
- শেয়ারবাজারে এগোচ্ছে বিশ্ব, ব্যর্থ বাংলাদেশ
- লোকসান থেকে বেরোতে পারেনি ওরিয়ন ফার্মা
- লোকসানে ওরিয়ন ইনফিউশন
- বেস্ট হোল্ডিংসের মুনাফা কমেছে ৪৮ শতাংশ
- লোকসান থেকে বেরোতে পারেনি একমি পেস্টিসাইডস
- ব্যাটের সঙ্গে ৪৯ বছরের বন্ধন শচীন টেন্ডুলকারের
- পাঁচ ব্যাংকে বিনিয়োগকারীরা নিঃশ্ব, চেয়ে চেয়ে দেখল মাকসুদের ‘শাস্তি কমিশন’
- লজ্জার ইতিহাস গড়ল মাকসুদের ‘শাস্তি কমিশন’
- আড়ালে বিএসইসির চেয়ারম্যান-কমিশনারদের সমালোচনা : সামনে ভূয়সী প্রশংসা
- আইডিএলসি ইনভেস্টমেন্টসের উচ্চ দরে ইস্যু আনা : এখন বেহাল দশা
- বড় মূলধনী-গেম্বলিং ৩৫ কোম্পানি ছাড়া ফ্লোর প্রাইস প্রত্যাহার
- কমিশনের বিদায় বেলায় মূল্যসূচক নামল ৩ বছরের মধ্যে সর্বনিম্নে
- এনআরবিসি ব্যাংক লুটেরাদের সহযোগী ছিলেন রাশেদ মাকসুদ : তদন্তে দুদক
- বিএসইসিকে পরাধীন করার পাঁয়তারা : হারাতে পারে আইওএসকো’র সদস্যপদ
- চালু আছে ৯৩% কোম্পানি, লভ্যাংশ দিচ্ছে ৭৮%
- আরও ২৩ কোম্পানির উপর থেকে ফ্লোর প্রাইস প্রত্যাহার
- ৯ মাসের ব্যবসায় ৫১ শতাংশ ব্যাংকের ইপিএস বেড়েছে
- বিএসইসির নেতৃত্বে পরিবর্তন আসছে
- এবার ডিএসইর পর্ষদ থেকে সরে দাঁড়ালেন হেলাল : রয়েছে ষড়*যন্ত্রকারী নাহিদ
- বেক্সিমকোসহ সব কোম্পানির ফ্লোর প্রাইস প্রত্যাহার
- দেখে নিন ২০ কোম্পানির লভ্যাংশ














