ঢাকা, শনিবার, ২৭ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩

সাইফকে ছুরিকাঘাত কাণ্ডে মূল দোষী আটক

২০২৫ জানুয়ারি ১৯ ১০:৩৫:৪৩
সাইফকে ছুরিকাঘাত কাণ্ডে মূল দোষী আটক

বিনোদন ডেস্ক : অবশেষে গ্রেফতার সাইফ আলি খানের হামলাকারী। মুম্বাই পুলিশের দাবি, রবিবার ভোরে মহারাষ্ট্রের ঠাণে এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে ওই ব্যক্তিকে।

গত বুধবার গভীর রাতে মুম্বাইয়ের বান্দ্রা এলাকায় অভিনেতার বাড়িতে ঢুকে পড়ে এক অজ্ঞাতপরিচয় ব্যক্তি। পরে ওই ব্যক্তিই অভিনেতার উপর ধারালো ছুরি নিয়ে চড়াও হয় বলে অভিযোগ। ছ’টি জখম নিয়ে সাইফকে লীলাবতী হাসপাতালে ভর্তি করানো হয় বৃহস্পতিবার ভোরে। তারপর থেকেই ওই দুষ্কৃতীর খোঁজে চিরুনি তল্লাশি চালাচ্ছিল মুম্বাই পুলিশের ৩০টি দল।

এই অভিযানে যুক্ত মুম্বাই পুলিশের ডিসিপি পদমর্যাদার এক কর্মকর্তা সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ঠাণে এলাকা থেকে ওই ব্যক্তিকে ঘুমন্ত অবস্থায় পাওয়া যায়। ঝোপ-জঙ্গলের মধ্যে জড়ো করা শুকনো ঘাসের মধ্যে শুয়ে ছিল সে। পুলিশের দাবি, তার কাছ থেকে কাস্তে জাতীয় ধারালো অস্ত্র এবং একটি তোয়ালে পাওয়া গিয়েছে।

গত বৃহস্পতিবার সইফের বাড়ির পিছনের সিড়ির সিসি ক্যামেরার ফুটেজে দেখা গিয়েছিল সন্দেহভাজন এক ব্যক্তির মুখ। সেদিনই পুলিশ সেই ফুটেজ প্রকাশ করে। তারপর এক কাঠমিস্ত্রিকে আটক করা হয়। শনিবার জ্ঞানেশ্বরী এক্সপ্রেস থেকে একজনকে এবং ছত্তীসগঢ় দুর্গ থেকে আর এক জনকেও আটক করা হয়।

পাঠকের মতামত:

বিনোদন এর সর্বশেষ খবর

বিনোদন - এর সব খবর



রে
Close
Facebook Facebook-এ ফলো করুন