ঢাকা, রবিবার, ২৮ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩

চুমু খেতে গিয়ে নায়িকার মুখের গন্ধে অতিষ্ঠ হয়ে উঠেছিলেন হাশমি

২০২৫ এপ্রিল ০৫ ০৮:২৩:২৫
চুমু খেতে গিয়ে নায়িকার মুখের গন্ধে অতিষ্ঠ হয়ে উঠেছিলেন হাশমি

বিনোদন ডেস্ক : ইমরান হাশমির নামের সঙ্গে জুড়ে রয়েছে ‘সিরিয়াল কিসার’ তকমা। প্রথম দিকের প্রায় প্রতিটি ছবিতেই নায়িকাদের ঠোঁটঠাসা চুমু খেয়েছিলেন তিনি। অথচ বাস্তবে তাঁর জীবন শুধুই তাঁর স্ত্রীকেন্দ্রিক। কোনও নায়িকার সঙ্গে সম্পর্কের গুঞ্জনও শোনা যায়নি অভিনেতার। কিন্তু পর্দায় চুম্বনদৃশ্যের জন্য তাঁকে চুম্বনের রাজাও বলা হয়। তবে নায়িকাদের চুমু খেতে গিয়ে একটা সময় সমস্যাতেও পড়েছিলেন ইমরান।

এক নায়িকার মুখের দুর্গন্ধে প্রাণ অতিষ্ঠ হয়ে উঠেছিল ইমরানের। সেই ঘটনা সাক্ষাৎকারে নিজেই জানিয়েছিলেন অভিনেতা। ‘মার্ডার’, ‘অকসর’, ‘আশিক বনায়া আপনে’ থেকে শুরু করে ‘জান্নাত’, প্রায় সব ছবিতেই চুমু খেয়েছেন ইমরান। কোন ছবির নায়িকার সঙ্গে চুম্বন করতে গিয়ে এই খারাপ অভিজ্ঞতা হয়েছিল অভিনেতার? তা খোলসা করেননি ইমরান। অবশ্য কার সঙ্গে চুম্বনের অভিজ্ঞতা সবচেয়ে ভাল, তা ভাগ করে নিয়েছিলেন তিনি।

সবচেয়ে ভাল ও সবচেয়ে খারাপ চুমু কাকে খেয়েছেন? প্রশ্ন করা হয়েছিল ইমরানকে। অভিনেতা বলেছিলেন, “মল্লিকা শেরাওয়াতের সঙ্গে চুম্বনটাই সেরা। যদিও আমি ছিলাম বলেই এটা সেরা চুম্বন। ‘মার্ডার ২’ ছবিতে জ্যাকলিনের সঙ্গেও চুম্বনের অভিজ্ঞতা ভাল ছিল বলে জানিয়েছিলেন ইমরান।

খারাপ চুমুর অভিজ্ঞতা কার সঙ্গে, সেটা আমি বলব না। এটুকু বলতে পারি, সকালবেলা ঘুম থেকে ওঠার পরে মুখে যেমন গন্ধ হয়, তেমন গন্ধের সাক্ষী ছিলাম আমি।”

পাঠকের মতামত:

বিনোদন এর সর্বশেষ খবর

বিনোদন - এর সব খবর



রে
Close
Facebook Facebook-এ ফলো করুন