বিএসইসির শেয়ারবাজার সংস্কার ফোকাস গ্রুপে আ.লীগের আশিক
অর্থ বাণিজ্য প্রতিবেদক : গত বছরের ৫ আগস্ট ফ্যাসিস্ট আওয়ামীলীগকে বিতারিত করা হলেও বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) সেখান থেকে বেরিয়ে আসতে পারেনি। যে কারনে এখনো বিএসইসি আওয়ামীলীগের বিতর্কিত লোকজনকে নিয়ে শেয়ারবাজারের বিভিন্ন কাজ করে যাচ্ছে। এ তালিকায় আওয়ামী হিসেবে সুপরিচিত মিডওয়ে সিকিউরিটিজের প্রয়াত কর্ণধার রকিবুর রহমানের ছেলে মো. আশিকুর রহমানকে পুঁজিবাজার সংস্কার ফোকাস গ্রুপে যুক্ত করা হয়েছে। যার বিরুদ্ধে টাস্ক ফোর্সে অভিযোগ করেছেন ব্রোকার কমিউনিটির কেউ কেউ।
পুঁজিবাজারের সার্বিক উন্নয়ন, বিনিয়োগকারীদের আস্থা ফেরানো এবং আন্তর্জাতিক মানের সুশাসন নিশ্চিত করার লক্ষ্যে ‘পুঁজিবাজার সংস্কার ফোকাস গ্রুপ’ গঠন করা হয়েছে। এ গ্রুপে ১০ জন সদস্য আছেন। এদের একজন মিডওয়ে সিকিউরিটিজ লিমিটেডের এমডি মো. আশিকুর রহমান।
এই ফোকাস গ্রুপ এরইমধ্যে প্রাথমিক গণপ্রস্তাবসহ (আইপিও) কয়েকটি বিষয়ে মতামত টাস্ক ফোর্সের মাধ্যমে বিএসইসিতে জমা দিয়েছে। অথচ এই গ্রুপে আইপিও নিয়ে কাজ করা কোন মার্চেন্ট ব্যাংকার নেই। যাতে আইপিও নিয়ে সত্যিকার অর্থে বাস্তবিক কোন সংস্কার হবে বলে মার্চেন্ট ব্যাংকাররা মনে করছেন না।

আশিকুর রহমানের পিতা শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি প্রয়াত রকিবুর রহমান। প্রয়াত এই রকিবুর রহমান আওয়ামীলীগার হিসেবে সুপরিচিত। যিনি শেখ হাসিনার সঙ্গে যোগযোগসহ আওয়ামীলীগার হিসেবে নিজেকে পরিচিত দিতেন। যার সুবিধাভোগী আশিকুর রহমান। তবে তিনি ৫ আগস্টের পরে ভোল পাল্টে আওয়ামীলীগের বিষাদগারের বিষয়ে ফেসবুকে বিভিন্ন পোস্ট শেয়ার করেছেন।

গত বছরের ৫ আগস্ট স্বৈরাচার আওয়ামীলীগকে ক্ষমতা থেকে টেনে নামানো হলেও তার পেতাত্মারা দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রে কাজ করে যাচ্ছে। যার ধারাবাহিকতায় বিভিন্ন জায়গায় তাদের লোকজনকে নিয়োগ দেওয়া হচ্ছে।
আরও পড়ুন...
এ বিষয়ে ডিএসইর সিনিয়র এক ব্রোকার অর্থ বাণিজ্যকে বলেন, রকিবুর রহমান আমৃত্যু শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদের সভাপতি ছিলেন। তিনি সবসময় আওয়ামীলীগের প্রভাব খাটিয়েছেন ডিএসইতে। এছাড়া শেয়ারবাজারে ১৯৯৬ ও ২০১০ সালের শেয়ার কেলেঙ্কারীর হোতা। যার বিরুদ্ধে সচেতন থাকার জন্য সরকারকে ইব্রাহিম খালেদের নেতৃত্বাধীন তদন্ত রিপোর্টে বলা হয়েছিল। এখন সেই রকিবুর রহমানের ছেলেকে নিয়ে কাজ করছে বিএসইসির টাস্ক ফোর্স। যাদেরকে আশিকের বিষয়ে অভিযোগ করা হয়েছিল। তারপরেও টাস্ক ফোর্স বিষয়টিকে গুরুত্ব দেয়নি।
ডিএসইর আরেক সিনিয়র ব্রোকার অর্থ বাণিজ্যকে বলেন, রকিবুর রহমান সবসময় আওয়ামীলীগের নাম ভাঙ্গিয়ে ডিএসইতে প্রভাব খাটিয়েছেন। তিনি প্রভাব খাটিয়ে কম দামে ট্রেক ইস্যু, পঁচা কোম্পানির আইপিও আনা, ডিএসই ভবনসহ বিভিন্ন ইস্যুতে অনিয়মের সঙ্গে জড়িত ছিলেন। তার কারনেই দেশে স্টক এক্সচেঞ্জের ডিমিউচ্যুয়ালাইজেশন করতে হয়েছে। এখন তার ছেলেকে দিয়ে ফোকাস গ্রুপ করেছে টাস্ক ফোর্স। এটা কোনভাবেই আমাদের বোধগম্য না। দেশে কি এতোই লোকজনের অভাব পড়েছে। আসলে শেষে গিয়ে এসব গ্রুপ, টাস্ক ফোর্স দিয়ে শেয়ারবাজারের কিছুই হবে না।
কয়েকজন মার্চেন্ট ব্যাংকার অর্থ বাণিজ্যকে বলেন, শেয়ারবাজারে আইপিও নিয়ে কাজ করি আমরা। আমরাই সবচেয়ে ভালো জানি আইপিওতে কোথায় সমস্যা। অথচ আমাদেরকে বাদ দিয়ে আইপিও রুলস পরিবর্তনের কাজ করা হয়েছে। ১০ জনের এতো বড় ফোকাস গ্রুপে একজনও মার্চেন্ট ব্যাংকার নেই। অথচ শেয়ারবাজারের কিছুই বুঝে না, এমন ব্যক্তি ওই তালিকায় রয়েছে। তাই আইপিও রুলস আবারও পরিবর্তনের দরকার পড়বে।
উল্লেখ্য, সম্প্রতি ফোকাস গ্রুপের দুইজন সদস্য এ কাজে আগ্রহ প্রকাশ না করায় নতুন সদস্য নিয়োগ দিয়ে ফোকাস গ্রুপ পুনর্গঠন করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। নতুন দুই সদস্য হলেন—ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সহকারী মহাব্যবস্থাপক (লিস্টিং ডিপার্টমেন্ট হেড) মো. রবিউল ইসলাম এবং ইডিজিই এএমসি লিমিটেডের চেয়ারম্যান ও সিএফএ সোসাইটি বাংলাদেশের প্রেসিডেন্ট মো. আসিফ খান।
পুঁজিবাজার সংস্কার ফোকাস গ্রুপের অন্য সদস্যরা হলেন—প্রাইম ব্যাংক সিকিউরিটিজ লিমিটেডের এমডি এবং সিইও মো. মনিরুজ্জামান, মিডওয়ে সিকিউরিটিজ লিমিটেডের এমডি মো. আশিকুর রহমান, এ কে খান সিকিউরিটিজ লিমিটেডের সিইও মুহাম্মদ মনিরুজ্জামান মিয়া, ক্যাল বাংলাদেশের এমডি ও কান্ট্রি হেড অ্যান্ড্রু দেশন পুষ্পরাজাহ, সেন্ট্রাল কাউন্টারপার্টি বাংলাদেশ লিমিটেডের (সিসিবিএল) জিএম ও সিটিও (ভারপ্রাপ্ত) এম ইমাম হোসেন, আহমেদ শেখ রায় অ্যান্ড কোং-এর পার্টনার শেখ তারেক জহির, আহমেদ হক সিদ্দিকী অ্যান্ড কোং-এর ম্যানেজিং পার্টনার মো. ওয়াদুদ আহমেদ এবং আইসিএবির সদস্য দীপক কুমার রায়।
এর আগে চলতি বছরের জানুয়ারি মাসের শেষ সপ্তাহে অনুষ্ঠিত কমিশন সভায় পুঁজিবাজারের সার্বিক উন্নয়ন, বিনিয়োগকারীদের আস্থা বৃদ্ধি এবং আন্তর্জাতিক মানের পুঁজিবাজারের সুশাসন নিশ্চিত করার লক্ষ্যে গঠিত পুঁজিবাজার সংস্কার টাস্কফোর্স কর্তৃক ‘পুঁজিবাজার সংস্কার ফোকাস গ্রুপ’ গঠন করার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়।
ফোকাস গ্রুপ পুনর্গঠনের বিষয়ে বিএসইসির সিদ্ধান্তে উল্লেখ করা হয়েছে, পুঁজিবাজার সংস্কার টাস্কফোর্সের সুপারিশের ভিত্তিতে মো. শহিদুল ইসলামের স্থলে মো. রবিউল ইসলাম এবং আলী ইমামের স্থলে মো. আসিফ খানকে ফোকাস গ্রুপে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত গৃহীত হয়। এছাড়া, পুঁজিবাজার সংস্কার ফোকাস গ্রুপের সদস্যদের সম্মানি হিসাবে সভায় উপস্থিতির ভিত্তিতে প্রত্যেক সদস্যকে সভাপ্রতি ৮ হাজার টাকা দেওয়ার সিদ্ধান্ত হয়। এ বিষয়ে বিএসইসির সংশ্লিষ্ট বিভাগ প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।
এর আগে গত বছরের ৭ অক্টোবর বিএসইসির চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ স্বাক্ষরিত আদেশে ‘পুঁজিবাজার সংস্কার টাস্কফোর্স’ গঠন করা হয়। টাস্কফোর্সের সদস্যরা হলেন—ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ হেলাল উদ্দীন, ঢাকা স্টক এক্সচেঞ্জ পিএলসির সাবেক ব্যবস্থাপনা পরিচালক কে এ এম মাজেদুর রহমান, হুদা ভাসি চৌধুরী অ্যান্ড কোং-এর সিনিয়র পার্টনার এ এফ এম নেসার উদ্দীন, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের সিএসই বিভাগের অধ্যাপক ড. মো. মোস্তফা আকবর এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং ইনফরমেশন সিস্টেম বিভাগের সহযোগী অধ্যাপক আল-আমিন।
ওই আদেশে উল্লেখ করা হয়, টাস্কফোর্সের অধীনে বিভিন্ন ইস্যুভিত্তিক ফোকাস গ্রুপ থাকবে। প্রতিটি ফোকাস গ্রুপ নির্দিষ্ট বিষয়ে কাজ করবে এবং সংশ্লিষ্ট বিষয়ে টাস্কফোর্সকে সুপারিশ করবে।
কমিশনকে অবহিত করে ‘পুঁজিবাজার সংস্কার টাস্কফোর্স’ উপযুক্ত ব্যক্তি বা ব্যক্তিদের সমন্বয়ে ‘পুঁজিবাজার সংস্কার ফোকাস গ্রুপ’ গঠন করবে।
পাঠকের মতামত:
- লুজারের শীর্ষে ওরিয়ন ইনফিউশন
- গেইনারে মিউচ্যুয়াল ফান্ডের আধিপত্য
- ব্লক মার্কেটে ১২ কোটি টাকার লেনদেন
- মাকসুদের সময়ের চেয়েও তলানিতে শেয়ারবাজার
- আগামীকাল লেনদেনে ফিরবে ২ কোম্পানি
- লেনদেনের শীর্ষে এনভয় টেক্সটাইল
- বিএসইসি চেয়ারম্যানের সঙ্গে সম্পর্ক কাজে লাগিয়ে রাইট নেওয়ার পাঁয়তারা
- জিপিএইচ ইস্পাতের ২% লভ্যাংশ ঘোষনা
- মুনাফা কমলেও শেয়ারদর বাড়ল ১৫১%
- দফায় দফায় কমার পর বাড়ল সোনার দাম
- সমুদ্রতীরে শাড়িতে মুগ্ধতা ছড়ালেন দীঘি
- ওটিটির তকমা চান না শ্রিয়া, নজর এখন সিনেমায়
- বন্ধ স্টিল মিলের জমি থেকে ১ লাখ ৭৬ হাজার কোটি টাকার রপ্তানি
- লভ্যাংশ আটকে রাখায় ১ কোটি ৩৫ লাখ টাকা জরিমানা
- বিনিয়োগকারীরা হারালো ৫ হাজার ৪২৯ কোটি টাকা
- গত সপ্তাহে ব্লক মার্কেটে ১২১ কোটি টাকার লেনদেন
- সাপ্তাহিক লেনদেনের ২৮ শতাংশ ১০ কোম্পানির শেয়ারে
- সাপ্তাহিক লুজারের শীর্ষে আল-হাজ টেক্সটাইল
- সাপ্তাহিক গেইনারের শীর্ষে এনভয় টেক্সটাইল
- ডিএসইতে বিদায়ী সপ্তাহে পিই রেশিও কমেছে
- সাফ শেষে জাতীয় স্টেডিয়ামে ফিরছে ঘরোয়া ফুটবল
- ৪৭ বছর বয়সেও ইমরান তাহিরের দাপট, টি-টোয়েন্টিতে গড়লেন নতুন রেকর্ড
- লুজারের শীর্ষে রিলায়েন্স ইন্স্যুরেন্স
- গেইনারে মিউচ্যুয়াল ফান্ডের আধিপত্য
- ব্লক মার্কেটে ৩৭ কোটি টাকার লেনদেন
- শেষদিনও পতন
- টানা তৃতীয় কার্যদিবস লেনদেনের শীর্ষে এনভয় টেক্সটাইল
- ফার্স্ট ফাইন্যান্সের এজিএমের তারিখ পরিবর্তন
- সিএপিএম বিডিবিএল ফান্ডের দাবি জানানো আহবান
- পূবালী ব্যাংকের অনুমোদিত মূলধন বাড়ছে
- লভ্যাংশে পনেরো শতাংশ কর—শঙ্কা ও আশঙ্কার শেয়ারবাজার
- আয়ের বড় অংশই যাচ্ছে সুদে : নগদ সংকটে এশিয়াটিক ল্যাবরেটরিজ
- আট বছর পর ফিরেও ব্যর্থ
- দেড় যুগ পর পরিচালনায় রুবেল, ‘সুপার হিউম্যান’ হচ্ছেন জয়
- ১৫ ব্যাংকের প্রভিশন ঘাটতি ২ লাখ ২৯ হাজার কোটি টাকা
- যুদ্ধ পরিস্থিতিতে দরপত্র ছাড়াই ১৮ কার্গো এলএনজি কিনবে সরকার
- যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানি বাড়ছে, ইউরোপে গতি কম
- ৯৯.৯৯% ঋণ খেলাপি, জামানতের অস্তিত্ব নিয়েই সন্দেহ
- পেশার মর্যাদা বাড়াতে একসঙ্গে আইসিএমএবি-আইসিএবি
- আইপিওর বাইরেও শেয়ারবাজারে অর্থায়নের সুযোগ আছে: ডিএসই এমডি
- প্যারামাউন্ট টেক্সটাইলের অস্বাভাবিক দর বৃদ্ধি
- লুজারের শীর্ষে এসকে ট্রিমস
- গেইনারের শীর্ষে আইসিবি ফার্স্ট সোনালী ব্যাংক মিউচ্যুয়াল ফান্ড
- ব্লক মার্কেটে ৩৪ কোটি টাকার লেনদেন
- আজও লেনদেনের শীর্ষে এনভয় টেক্সটাইল
- পতনে দিন শেষ
- তালিকাভুক্ত কোম্পানির শেয়ার বাইব্যাক ও মার্জার-অ্যাকুইজিশনের বিধান চায় ডিবিএ
- ন্যাশনাল ব্যাংকের দীর্ঘমেয়াদি ঋণমান ‘বিবিবি-’
- এসবিআইয়ে ১২ হাজার কর্মী নিয়োগ, নতুন শাখা হবে ২৫০টি
- স্যামসাং ইন্ডিয়ায় ১০০ কর্মকর্তাকে চাকরি ছাড়ার নির্দেশ
- এমন ব্লাউজ পরার চেয়ে না পরাই ভালো
- কমোডিটি এক্সচেঞ্জ চালু হলে শেয়ারবাজার লাভবান হবে
- মিউচুয়াল ফান্ডের বিকাশে প্রযুক্তিনির্ভর প্ল্যাটফর্ম জরুরি
- বিএসইসির ১৯ কর্মকর্তার পদোন্নতি, অন্যদের পথ খুলল
- কমোডিটি ডেরিভেটিভস বাজার: লাইসেন্স পাচ্ছে সাত ব্রোকার
- ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজের এক ম্যাচ ঢাকায়, আরেকটি সিলেটে
- ব্যালন ডি’অর ২০২৬: কোপা ট্রফিতে হ্যাটট্রিকের হাতছানি ইয়ামালের
- ১০০ চিঠি নিয়ে ডিএসই-ডিবিএর আলোচনা
- উত্থান টিকলো না শেষবেলার পতনে
- লুজারের শীর্ষে সায়হাম টেক্সটাইল
- গেইনারের শীর্ষে সানলাইফ ইন্স্যুরেন্স
- ব্লক মার্কেটে ২০ কোটি টাকার লেনদেন
- লেনদেনের শীর্ষে এনভয় টেক্সটাইল
- সায়হাম টেক্সটাইলের ক্রেডিট রেটিং ‘AA-’
- বে-মেয়াদি হচ্ছে রূপালী ব্যাংক ব্যালান্সড ফান্ড
- ভেনিসে অভিনেত্রী বাঁধনের ওপর হামলার অভিযোগ
- ব্যাংক ঋণের জামানত মূল্যায়নে ১৩১ প্রতিষ্ঠান
- আজকের বাজারে সোনার দাম কত
- জিডিপির আশাতীত প্রবৃদ্ধি, তবু শেয়ারবাজারে স্বস্তি নেই
- ‘নিজের থালা-বাসন নিজেই ধোয়’, স্বামী শিলাদিত্যকে নিয়ে যা বললেন শ্রেয়া
- ‘খেলনা বিমান’ মন্তব্য, নোরা ফতেহীর বিরুদ্ধে ৩ কোটি টাকার মামলা
- সম্মিলিত ইসলামী ব্যাংকে স্বাভাবিক লেনদেন, টাকা তুলছেন গ্রাহকরা
- সায়হাম টেক্সটাইলের শেয়ারে অস্বাভাবিক উত্থান, তদন্তে ডিএসই
- শেয়ারবাজারের মন্দার কারণ ও করণীয় নিয়ে ডিএসই-ডিবিএর বৈঠক কাল
- ২০২৮ সালের মধ্যে ডেরিভেটিভ চালু করতে প্রস্তুতি নিচ্ছে বিএসইসি
- পাঁচ ব্যাংকে বিনিয়োগকারীরা নিঃশ্ব, চেয়ে চেয়ে দেখল মাকসুদের ‘শাস্তি কমিশন’
- লজ্জার ইতিহাস গড়ল মাকসুদের ‘শাস্তি কমিশন’
- আড়ালে বিএসইসির চেয়ারম্যান-কমিশনারদের সমালোচনা : সামনে ভূয়সী প্রশংসা
- আইডিএলসি ইনভেস্টমেন্টসের উচ্চ দরে ইস্যু আনা : এখন বেহাল দশা
- বড় মূলধনী-গেম্বলিং ৩৫ কোম্পানি ছাড়া ফ্লোর প্রাইস প্রত্যাহার
- কমিশনের বিদায় বেলায় মূল্যসূচক নামল ৩ বছরের মধ্যে সর্বনিম্নে
- এনআরবিসি ব্যাংক লুটেরাদের সহযোগী ছিলেন রাশেদ মাকসুদ : তদন্তে দুদক
- বিএসইসিকে পরাধীন করার পাঁয়তারা : হারাতে পারে আইওএসকো’র সদস্যপদ
- চালু আছে ৯৩% কোম্পানি, লভ্যাংশ দিচ্ছে ৭৮%
- আরও ২৩ কোম্পানির উপর থেকে ফ্লোর প্রাইস প্রত্যাহার
- ৯ মাসের ব্যবসায় ৫১ শতাংশ ব্যাংকের ইপিএস বেড়েছে
- বিএসইসির নেতৃত্বে পরিবর্তন আসছে
- এবার ডিএসইর পর্ষদ থেকে সরে দাঁড়ালেন হেলাল : রয়েছে ষড়*যন্ত্রকারী নাহিদ
- বেক্সিমকোসহ সব কোম্পানির ফ্লোর প্রাইস প্রত্যাহার
- দেখে নিন ২০ কোম্পানির লভ্যাংশ














