ঢাকা, বুধবার, ১২ আগস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩

সিনেমার সাফল্য কামনায় দক্ষিণেশ্বর মন্দিরে কাজল

২০২৫ মে ২৩ ১০:০৭:০২
সিনেমার সাফল্য কামনায় দক্ষিণেশ্বর মন্দিরে কাজল

অর্থ বাণিজ্য ডেস্ক : নতুন ছবি ‘মা’-এর সাফল্য কামনায় কলকাতার অদূরে দক্ষিণেশ্বরের কালীমন্দিরে পূজা দিলেন বলিউড অভিনেত্রী কাজল।

পূজা দিয়ে তিনি ফিরে যান কলকাতা বিমানবন্দরে। সেখান থেকে মুম্বাইয়ে। গত বুধবার রাতে কলকাতায় এসেছিলেন কাজল।

কাজল দক্ষিণেশ্বর মন্দিরে গেলে উৎসুক মানুষের ভিড় জমে যায়। কাজল তাঁদের প্রতি হাত নেড়ে অভিবাদন জানান।

মন্দিরে পূজা দিয়ে বের হয়ে এসে জানান, মা ভবানীর কাছে তিনি তাঁর আগামী ছবির সাফল্যের জন্য প্রার্থনা করেছেন। কাজল মন্দিরে এসেছিলেন শাড়ি পরে, একেবারে বাঙালি বেশে।

কাজল ‘মা’ ছবিতে একটি গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করেছন। ছবিটি পরিচালনা করছেন বিশাল পুরিয়া। ছবিতে আরও অভিনয় করছেন রণিত রায়, ইন্দ্রনীল সেনগুপ্ত, জীতিন গুলতি, গোপাল সিং প্রমুখ। ছবিটি নির্মাণ করছে অজয় দেবগন ফিল্মস।

পাঠকের মতামত:

বিনোদন এর সর্বশেষ খবর

বিনোদন - এর সব খবর



রে
Close
Facebook Facebook-এ ফলো করুন