ঢাকা, রবিবার, ২৮ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩

পরেশের বিষয়ে যা বললেন জনি লিভার

২০২৫ মে ২৯ ২১:৫৮:০০
পরেশের বিষয়ে যা বললেন জনি লিভার

বিনোদন ডেস্ক : সকলেই যখন মুখিয়ে ‘হেরা ফেরি থ্রি’র চমকের জন্য। তখন হঠাৎ পরেশ রাওয়ালকে নিয়ে চলছে বেশ আলোচনা-সমালোচনা। ভক্তদের মনেও প্রশ্ন, এতদিন ধরে যে বাবু ভাইয়া মাতিয়ে রেখেছিলেন, তার জায়গা কি আর অন্য কেউ নিতে পারবেন? এসবের মাঝে এবার এ বিষয়ে মুখ খুলেছেন অভিনেতা জনি লিভার।

ভারতীয় গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে জনি লিভার বলেন, ‘আমার মনে হয় তাদের একসঙ্গে বসে কথা বলা উচিত। বিষয়টির সমাধান বের করা প্রয়োজন। কারণ ভক্তরা পরেশকে খুবই মিস করবেন। তাঁকে ছাড়া এতটা আনন্দ সম্ভব নয়। তাই দ্রুত বিষয়টির সমাধান খোঁজা প্রয়োজন।’

জনি আরও জানান, হেরা ফেরির আসন্ন সিক্যুয়েলে তাকেও একটি বিশেষ ভূমিকায় দেখা যাবে। তাই অনুরাগীদের মতো তিনিও এই সিনেমাটির জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন।

অন্যদিকে ‘হাউজফুল ৫’ নিয়েও বেশ আশাবাদী জনি। তার বিশ্বাস ভক্তদের এই সিনেমাটি ভালো লাগবে। জনির কথায়, ‘প্রতিটি চরিত্র একজন অন্যজনের থেকে ভালো, সম্পূর্ণ আলাদা এবং কমেডিতে পরিপূর্ণ। ভক্তদের মন ছুঁয়ে যাবে এটুকু গ্যারান্টি।’

প্রসঙ্গত, পরেশ রাওয়াল, অক্ষয় কুমার এবং সুনীল শেট্টি একসঙ্গে ‘হেরা ফেরি থ্রি’ করবেন বলে ঠিক করেছিলেন। তারা একটি প্রোমোও শুট করেছিলেন। কিন্তু হঠাৎ করেই পরেশ ছবি থেকে সরে আসার কথা জানান। পরেশ রাওয়ালের ‘হেরা ফেরি থ্রি’ ছেড়ে যাওয়ায় অক্ষয় কুমার তাই খুব বড় ধাক্কা খেয়েছেন বলা চলে।

পাঠকের মতামত:

বিনোদন এর সর্বশেষ খবর

বিনোদন - এর সব খবর



রে
Close
Facebook Facebook-এ ফলো করুন