ভাস্কর্য নিয়ে ট্রলের মধ্যে মুখ খুললেন পাক কিংবদন্তি
খেলাধূলা ডেস্ক : পেসের স্বর্গরাজ্য বলা হয় পাকিস্তানকে। এর মধ্যে কয়েকটি নাম ইতিহাসের পাতায় কিংবদন্তি হিসেবেই স্বর্ণাক্ষরে লেখা থাকবে। তেমনই একজন পাক কিংবদন্তি ওয়াসিম আকরাম। সম্প্রতি ‘সুলতান অব সুইং’খ্যাত এই তারকার সম্মানে ভাস্কর্য নির্মাণ করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। কিন্তু সেটি প্রকাশ্যে আসতেই ব্যাপক ট্রলে মেতেছেন নেটিজেনরা। ইতোমধ্যে ওয়াসিম আকরাম নিজেও এ প্রসঙ্গে মুখ খুলেছেন।
১৯৯৯ সালের আইসিসি বিশ্বকাপে পাকিস্তানের হয়ে ট্রেডমার্ক বোলিংয়ের সেই অ্যাকশন ফুটিয়ে তোলা হয় আকরামের ভাস্কর্যে। যা সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত হতেই ভাইরাল হয়ে যায়। যেখানে হাসির রোল শুরু হয়েছে ভাস্কর্য নির্মাতাকে নিয়ে। মূলত সবার আপত্তিটা মুখাবয়ব নিয়ে। অ্যাকশন থেকে শুরু করে উচ্চতা সবকিছু ঠিক থাকলেও ভাস্কর্যের মুখের অভিব্যক্তি আকরামের মতো হয়নি। চ্যাপ্টা হয়ে গেছে মুখ।
যদিও হায়দরাবাদের নিয়াজ স্টেডিয়ামের সামনে ওয়াসিম আকরামের এই শিল্পকর্ম গত এপ্রিলে উন্মোচন করেছিল পিসিবি। তবে সেটি মানুষের দৃষ্টি আকর্ষণ করল সম্প্রতি। নেটিজেনদের অনেকেই বিশ্বকাপজয়ী এই তারকার শিল্পকর্মে পিসিবি ও নির্মাতার গাফলতি দেখছেন। অনেকেই বলছেন অ্যাকশন ছাড়া আর কিছুতেই ওয়াসিম আকরামকে চেনা যাচ্ছে না। আবার কারও মতে, মার্কিন কিংবদন্তি অভিনেতা ও পরিচালক সিলভেস্টার স্ট্যালোনের মতো হয়েছে এই ভাস্কর্যের মুখাবয়ব।
তবে ভাস্কর্য নির্মাতার নিবেদনের প্রশংসা–ই ঝরেছে ওয়াসিম আকরামের মুখে। বাঘের আরেকটি বিকৃত ভাস্কর্যের সঙ্গে তুলনা করে নিজের শিল্পকর্মটি ভালো হয়েছে বলেও উল্লেখ করেন সাবেক এই বাঁ-হাতি পেসার। সামাজিক যোগাযোগমাধ্যম এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে আকরাম লিখেছেন, ‘হায়দরাবাদের নিয়াজ স্টেডিয়ামে বানানো আমার প্রতিকৃতি নিয়ে অনেক কথা হচ্ছে। (এই) বাঘের চেয়ে আমারটা নিশ্চিতভাবেই ভালো হয়েছে।’
এ ছাড়া ভাস্কর্য নির্মাতার প্রশংসা করে আকরামের ভাষ্য, ‘এখানে যে ধারণা (নিয়ে এটি প্রস্তুত করা হয়েছে) সেটাই গুরুত্বপূর্ণ। নির্মাতাকে এর কৃতিত্ব দিতে হবে, তার প্রচেষ্টার জন্য পুরো নম্বরই পাবেন এবং এর সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ।’ ওয়াসিমের ওই পোস্টের মন্তব্য ঘরেও তার অনুসারীরা নানা প্রতিক্রিয়া দেখাচ্ছেন। কেউ তার মন্তব্যের প্রশংসা করছেন তো, আবার কেউ বিদ্রুপ করছেন পিসিবি ও ভাস্কর্য নির্মাতাকে নিয়ে।
১৯৮৪ সালে পাকিস্তানের জার্সিতে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় ওয়াসিম আকরামের। এরপর যখন ২০০৩ বিশ্বকাপের পর যখন ক্রিকেটকে বিদায় জানাচ্ছেন ততদিনে তিনি হয়েছেন সুইং অব সুলতান। নামের পাশে ৯১৬টি আন্তর্জাতিক উইকেট। প্রথম বোলার হিসেবে ওয়ানডেতে পূর্ণ করেছিলেন ৫০০ উইকেটের মাইলফলক। কিংবদন্তি এই পেসার টেস্টে ৪১৪ এবং ওয়ানডেতে ৫০২ উইকেট শিকার করেন।
১৯৯২ সালে পাকিস্তানের একমাত্র ওয়ানডে বিশ্বকাপ জয়ের আসরে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল ওয়াসিমের। ১০ ম্যাচে ১৮.৭৭ গড় এবং ১৮ উইকেট নিয়ে তিনি হয়েছিলেন টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেটশিকারি বোলার। এরপর ওয়াসিমের নেতৃত্বে পাকিস্তান ১৯৯৯ বিশ্বকাপের ফাইনালেও উঠেছিল। যদিও শিরোপার নিকটে গিয়েও অস্ট্রেলিয়ার কাছে হেরে তাদের স্বপ্নভঙ্গ হয়।
পাঠকের মতামত:
- অডিট ফি কম নিলে কঠোর ব্যবস্থা, ডিলিস্ট করা হবে: বিএসইসি চেয়ারম্যান
- বিলিয়ন থেকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি হতে শেয়ারবাজারের বিকল্প নেই
- বড় কোম্পানিকে শেয়ারবাজারে আনতে বাধা ‘সঠিক মূল্যায়ন না পাওয়া’: আরিফ খান
- স্টক এক্সচেঞ্জে সরাসরি তালিকাভুক্তির নিষেধাজ্ঞা প্রত্যাহার
- এনএভির চেয়ে বেশি দামে মিউচুয়াল ফান্ডের ইউনিট, বিনিয়োগকারীদের সতর্ক করল বিএসইসি
- গেইনারের শীর্ষে এপেক্স ফুডস
- ব্লক মার্কেটে ১৫ কোটি টাকার লেনদেন
- লেনদেনের শীর্ষে প্যারামাউন্ট টেক্সটাইল
- প্রাইম ব্যাংকের পরিচালকের শেয়ার কেনার ঘোষনা
- এপেক্স ফুডসের লভ্যাংশ ঘোষনা
- এপেক্স স্পিনিংয়ের লভ্যাংশ ঘোষনা
- সিঅ্যান্ডএ টেক্সটাইলের কারখানা বন্ধ
- ১০ এয়ারবাস কিনতে ৭ অক্টোবর চুক্তি
- প্রেমিকদের নিয়ে ডাকোটার বিস্ফোরক মন্তব্য
- শাহরুখের সম্পদ ১২ হাজার কোটি!
- ডমিনেজের আইপিও অর্থে অনিয়ম, তদন্তে এফআরসি-সিআইডি
- পাওনা প্রায় ৪০০ কোটি টাকা, স্বল্পমেয়াদি ঋণ ৩২৮ কোটি
- লুজারের শীর্ষে সাইফ পাওয়ারটেক
- গেইনারের শীর্ষে আইসিবি
- আইপিওর সময় কমছে, কাগজের স্বাক্ষরও থাকছে না
- এক বছরে বদলে যাবে শেয়ারবাজার : আমির খসরু
- বীমা খাত হতে পারে শেয়ারবাজারের বড় বিনিয়োগকারী
- প্রতারণা ঠেকাতে নজরদারির পরিধি বাড়াবে ডিএসই
- ১২ মাসে বদলে যাবে শেয়ারবাজার : গনি
- অডিটরদের ভূমিকায় প্রশ্ন, এফআরসি শক্তিশালী করার তাগিদ
- এবার পতনে সপ্তাহ শুরু
- ব্লক মার্কেটে ৩০ কোটি টাকার লেনদেন
- লেনদেনের শীর্ষে সায়হাম টেক্সটাইল
- আর্থিক হিসাব প্রকাশ করবে সেন্ট্রাল ইন্স্যুরেন্স
- জিকিউ বলপেনের লভ্যাংশ সভার তারিখ ঘোষনা
- গ্যাস সিলিন্ডারের দামে কারসাজি, ৩৯ প্রতিষ্ঠানকে জরিমানা
- নিউজিল্যান্ড ডেইরির কাছে ১১ লাখ টাকার ভ্যাট দাবি
- ডিপফেকে তারকাদের মুখ-স্বরে ভয়াবহ কারসাজি
- পদ্মা ব্যাংক গুটিয়ে নেওয়ার পথে কেন্দ্রীয় ব্যাংক
- বিশ্ব বিনিয়োগকারী সপ্তাহ উদ্বোধন আজ
- জাহ্নবীর বিকৃত ভিডিও ছড়ানোয় ক্ষুব্ধ এনটিআর
- মেকআপ ছাড়া নুসরাত ফারিয়া, মুগ্ধ ভক্তরা
- বৈশ্বিক ক্রীড়াপণ্যের বাজারে আধিপত্য হারাচ্ছে নাইকি
- শাহজালালে ২ কোটি ৪৪ লাখ টাকার স্বর্ণ-সিগারেট ও মদ আটক
- শেয়ারবাজারে টানা আট সপ্তাহের পতন, একদিনেই উধাও ৯ লাখ কোটি টাকা
- বিনিয়োগকারীরা হারালো ৪ হাজার ৬৩৬ কোটি টাকা
- গত সপ্তাহে ব্লক মার্কেটে ২৪৪ কোটি টাকার লেনদেন
- সাপ্তাহিক লেনদেনের ২৭ শতাংশ ১০ কোম্পানির শেয়ারে
- সাপ্তাহিক লুজারের শীর্ষে প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড
- সাপ্তাহিক গেইনারের শীর্ষে সায়হাম টেক্সটাইল
- ডিএসইতে বিদায়ী সপ্তাহে পিই রেশিও কমেছে
- লুজারের শীর্ষে আইপিডিসি ফাইন্যান্স
- পতনে সপ্তাহ পার
- গেইনারের শীর্ষে ডমিনেজ
- ব্লক মার্কেটে ৬০ কোটি টাকার লেনদেন
- লেনদেনের শীর্ষে আইপিডিসি ফাইন্যান্স
- শেয়ারবাজারে আর কাগজ নয়, রিটেইল নির্ভরতাও নয়
- প্যারামাউন্ট টেক্সটাইলের সম্পদের বাজারমূল্য যাচাই হবে
- এমটিবির ছয় মাসে ইপিএস কমেছে, নগদ প্রবাহ বেড়েছে
- সিভিও পেট্রোকেমিক্যালের উৎপাদন শুরু
- ধানমন্ডিতে ৫৭ কোটি টাকায় বাণিজ্যিক জায়গা কিনবে ইবনে সিনা
- ইবনে সিনার লভ্যাংশ ঘোষনা
- দাম বাড়িয়েও বিপিসিকে ৪৫০০ কোটি টাকার সুদমুক্ত ঋণ
- ডিজিটাল ব্যাংকের যাত্রায় বড় শঙ্কা সাইবার নিরাপত্তা
- ২,৩৬৭ কোটি লোপাটের অভিযোগ, গ্রাহকদের পাওনা ৩,৩১০ কোটি
- পরামর্শ নিতেই ৬৮ কোটি টাকা
- জাল অভিজ্ঞতায় ৩ লাখ টাকার চাকরি, গ্রেপ্তার
- নিরীক্ষকের আপত্তির মধ্যেই ফিনিক্স ফান্ডের ২৫৭% দর বৃদ্ধি
- ছেলেদের মূল্যবোধের শিক্ষায় বড় করার আহ্বান দীয়া মির্জার
- ২২ বছরের সফর শেষ, বন্ধ হচ্ছে ‘কফি উইথ করণ’
- বেটিং বন্ধের সিদ্ধান্তে বড় আর্থিক চাপে ব্রাজিলের ক্লাব ফুটবল
- জিম্বাবুয়ে সরে দাঁড়ানোয় পাকিস্তানের ত্রিদেশীয় সিরিজ বাতিল
- কক্সবাজারে ন্যাশনাল লাইফের ম্যানেজারস কনফারেন্স
- লুজারের শীর্ষে ফ্যামিলি টেক্স
- গেইনারের শীর্ষে সমতা লেদার
- ব্লক মার্কেটে ৪৮ কোটি টাকার লেনদেন
- লেনদেনের শীর্ষে প্যারামাউন্ট টেক্সটাইল
- শেয়ারবাজারে ৪ কার্যদিবস পর উত্থান
- বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্সের ক্রেডিট রেটিং ‘এএএ’
- সিটি ব্যাংকের ইজিএম বাতিল
- পাঁচ ব্যাংকে বিনিয়োগকারীরা নিঃশ্ব, চেয়ে চেয়ে দেখল মাকসুদের ‘শাস্তি কমিশন’
- লজ্জার ইতিহাস গড়ল মাকসুদের ‘শাস্তি কমিশন’
- আড়ালে বিএসইসির চেয়ারম্যান-কমিশনারদের সমালোচনা : সামনে ভূয়সী প্রশংসা
- আইডিএলসি ইনভেস্টমেন্টসের উচ্চ দরে ইস্যু আনা : এখন বেহাল দশা
- বড় মূলধনী-গেম্বলিং ৩৫ কোম্পানি ছাড়া ফ্লোর প্রাইস প্রত্যাহার
- কমিশনের বিদায় বেলায় মূল্যসূচক নামল ৩ বছরের মধ্যে সর্বনিম্নে
- এনআরবিসি ব্যাংক লুটেরাদের সহযোগী ছিলেন রাশেদ মাকসুদ : তদন্তে দুদক
- বিএসইসিকে পরাধীন করার পাঁয়তারা : হারাতে পারে আইওএসকো’র সদস্যপদ
- চালু আছে ৯৩% কোম্পানি, লভ্যাংশ দিচ্ছে ৭৮%
- আরও ২৩ কোম্পানির উপর থেকে ফ্লোর প্রাইস প্রত্যাহার
- ৯ মাসের ব্যবসায় ৫১ শতাংশ ব্যাংকের ইপিএস বেড়েছে
- বিএসইসির নেতৃত্বে পরিবর্তন আসছে
- এবার ডিএসইর পর্ষদ থেকে সরে দাঁড়ালেন হেলাল : রয়েছে ষড়*যন্ত্রকারী নাহিদ
- বেক্সিমকোসহ সব কোম্পানির ফ্লোর প্রাইস প্রত্যাহার
- দেখে নিন ২০ কোম্পানির লভ্যাংশ














