ঢাকা, সোমবার, ২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩

এ কী অবস্থা উর্ফীর

২০২৫ জুলাই ২২ ১৯:৪৬:২১
এ কী অবস্থা উর্ফীর

বিনোদন ডেস্ক : ঠোঁট দিয়ে যায় চেনা! উর্ফী জাভেদের বর্তমান অবস্থা প্রায় তেমনই। ঠোঁট ফুলে ঢোল হয়ে গিয়েছে নেটপ্রভাবীর। বদলে গেছে মুখের আকৃতি। উর্ফীকে চেনা দায়। তবে সেই ফুলে ঢোল হওয়া মুখ লুকোচ্ছেন না তিনি।

কীভাবে ঠোঁটের এই হাল হল, সেই পদ্ধতি নিজেই সমাজিক যোগাযোগ মাধ্যমে তুলে ধরেছিলেন। এবার আরও একটি ভিডিও তুলে ধরলেন তিনি। এই নতুন ভিডিওতে দেখা যাচ্ছে, উর্ফীর মুখ আরও ফুলে গেছে। তবে উর্ফীর যেন কোনও তাপ-উত্তাপ নেই। বরং নিজের ফোলা মুখ নিয়ে নিজেই রসিকতা করছেন তিনি।

নিজের ভিডিও’র সঙ্গে উর্ফী লিখেছেন, “আমার প্রেমিক বলে, কথায় কথায় মুখ ফুলিয়ে রাখি আমি। যদিও কথাটা সত্যি, তাই না?”

উর্ফী রসিকতা করলেও, তাঁর দ্রুত আরোগ্য কামনা করছেন অনুরাগীরা। কীভাবে এই অবস্থা হল নেটপ্রভাবীর? ফিলার্স সরিয়ে ফেলার পদ্ধতিতেই নাকি এমন অঘটনের শিকার উর্ফী। একটি ভিডিও সমাজিক যোগাযোগ মাধ্যমে ভাগ করে নিয়েছিলেন তিনি।

সেখানে দেখা যায়, ইনজেকশন ফোটানো হচ্ছে উর্ফীর ঠোঁটে। উর্ফী লিখেছিলেন, “এটা ফিলার্স নয়। আমি ফিলার্সটা সরিয়ে ফেলার সিদ্ধান্ত নিয়েছি, কারণ সবটা নষ্ট হয়ে গিয়েছিল। পরে আবার ফিলার্স ব্যবহার করব, কিন্তু আর সূচ ফুটিয়ে নয়। ফিলার্স সরিয়ে ফেলার এই পদ্ধতি খুবই যন্ত্রণাদায়ক। তবে সব সময়ে চিকিৎসকের পরামর্শ নিয়ে তবেই এই পদ্ধতি অবলম্বন করা উচিত।” তবে খুব শীঘ্রই ফের নতুন করে ফিলার্স ব্যবহার করবেন বলেও জানিয়েছেন উর্ফী।

পাঠকের মতামত:

বিনোদন এর সর্বশেষ খবর

বিনোদন - এর সব খবর



রে
Close
Facebook Facebook-এ ফলো করুন