ঢাকা, রবিবার, ২৮ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩

অক্ষয়ের কোলে নায়িকার বায়ুত্যাগ

২০২৫ আগস্ট ০২ ১০:১৯:২২
অক্ষয়ের কোলে নায়িকার বায়ুত্যাগ

বিনোদন ডেস্ক : অদা শর্মা বলিউডের এই মুহূর্তের আলোচিত নায়িকা। ‘দ্য কেরালা স্টোরি’র সাফল্যের পর থেকে তাঁর ক্যারিয়ারের গতি বেড়েছে। এদিকে অক্ষয় কুমার ইন্ডাস্ট্রির পোড়-খাওয়া অভিনেতা। এবার দু’জনকে দেখা গেল একসঙ্গে। অভিনেত্রী অক্ষয়ের কোলে চেপে ঘুরছেন। এমন সময় আচমকা বায়ুত্যাগ বা পাদ মারেন অদা। খবর ভারতের আনন্দবাজার।

পরনে দুধে আলতা রঙের শাড়ি। মাঠে অক্ষয়ের কোলে চেপে গান গাইছেন আর বলছেন, ‘‘আমি তোমাকে ভালবাসি।’’ বেশ কয়েকবার পাক খেয়েছেন। তারপরই অদা পাদ মেরে ফেলেন অক্ষয়ের হাতে। তৎক্ষণাৎ নায়িকাকে কোল থেকে ফেলে দেন ‘খিলাড়ি’।

গোটাটাই একটা শুটিং চলাকালীন হয়। অপ্রস্তুত অদা অবশ্য অক্ষয়কে তড়িঘড়ি বলেন, ‘‘আসলে দুপুরে রাজমা ও ভাত খেয়েছি সেই কারণে।’’ খানিক বিব্রত হয়ে অক্ষয়কে অনুরোধ করেন কাউকে কিছু না বলার। পরে মেকআপ রুমে সবটা কথা বলে মিটিয়ে নেবেন।

এই ভিডিও এই মুহূর্তে ছড়িয়ে পড়েছে নেটপাড়ায়। যদিও এটা বোঝা যায়নি, এটা কোনও সিনেমার শুটিংয়ের মাঝে করা রসিকতা, না কি কোনও বিজ্ঞাপনের শুটিং মাঝে ঘটে যাওয়া সত্যি ঘটনা।

পাঠকের মতামত:

বিনোদন এর সর্বশেষ খবর

বিনোদন - এর সব খবর



রে
Close
Facebook Facebook-এ ফলো করুন