অন্যান্য দেশের তুলনায় বাংলদেশের শেয়ারবাজারে অস্থিরতা কম
বাংলাদেশের পুঁজিবাজারে জার্মান ব্যবসায়ীদের বিনিয়োগ করার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম। তিনি বলেন, আমাদের পুঁজিবাজারে জার্মান প্রবাসী ও বিদেশি ব্যবসায়ীরা বিনিয়োগ করতে পারেন। এখানে বিনিয়োগ করে মুনাফা পাওয়া যায়। মুনাফা ও বিনিয়োগকৃত অর্থ খুব সহজেই কোনও অনুমতি ছাড়াই ব্যাংকের মাধ্যমে তুলে নেওয়া যায়। তাই আমাদের পুঁজিবাজারে বিনিয়োগ করা অনেক সহজ।
সোমবার (৩০ অক্টোবর) জার্মানির বার্লিনে ইন্টারকন্টিনেন্টাল বার্লিন, বুদাপেস্টর হোটেলে ‘দ্য রাইজ অব বেঙ্গল টাইগার: বাংলাদেশ-জার্মানি ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট সামিট- ২০২৩’ শীর্ষক অনুষ্ঠিত রোড শোতে তিনি এ আহ্বান জানান।
শিবলী রুবাইয়াত-উল-ইসলাম বলেন, আমাদের পুঁজিবাজারে বিনিয়োগ করে খুব ভালো রিটার্ন পাওয়া যায়। বর্তমানে আমাদের মোট মার্কেট ক্যাপিটাল ৭২ বিলিয়ন ডলার। এর মধ্যে মোট ইক্যুইটি মার্কেট ক্যাপিটাল ৪১.২১ বিলিয়ন ডলার। ২০১৩ সালে অ্যাভারেজ মার্কেট টার্নওভার ৫৯ বিলিয়ন ডলার। সেজন্য আপনারা পুঁজিবাজারের ইক্যুইটি মার্কেটে বিনিয়োগ করতে পারেন। পাশাপাশি সম্প্রতি বিকশিত হওয়া ডেবট (বন্ড) মার্কেটে বিনিয়োগ করতে পারেন। সেখান থেকেও অনেক ভালো রিটার্ন পেতে পারেন। এছাড়া ফিক্সড ইনকাম সিকিউরিটিজেও বিনিয়োগ করতে পারেন, যা ভালো রিটার্ন দেয়।
বিএসইসি চেয়ারম্যান বলেন, বিভিন্ন কৌশলগত পদক্ষেপ গ্রহণের ফলে অন্যান্য দেশের তুলনায় এখন পর্যন্ত বাংলাদেশের পুঁজিবাজারে কম অস্থিরতা বিরাজ করছে। কোভিড ও ইউক্রেন-রাশিয়া যুদ্ধ পরবর্তী বিগত দুই বছরে বিশ্বের বিভিন্ন দেশ যেমন-ভারত, পাকিস্তান, হংকং, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের চেয়েও বাংলাদেশের পুঁজিবাজারে সবচেয়ে কম অস্থিরতা বিরাজ করার তালিকার শীর্ষে রয়েছে। পুঁজিবাজারে কম অস্থিরতা বিরাজ করার তালিকার দ্বিতীয় অবস্থানে রয়েছে পাকিস্তান, তৃতীয় অবস্থানে যুক্তরাজ্য, চতুর্থ অবস্থানে ভারত, পঞ্চম অবস্থানে যুক্তরাষ্ট্র ও ষষ্ঠ অবস্থানে রয়েছে হংকং। তাই সম্প্রতি এইচএসবিসি ব্যাংক জানিয়েছে বাংলাদেশের পুঁজিবাজারে বিনিয়োগের সঠিক জায়গা। দীর্ঘমেয়াদে বিনিয়োগের জন্য আমাদের পুঁজিবাজারে ভালো মানের স্টক রয়েছে। কারণ বাংলাদেশে ভালো কোম্পানি হিসেবে তারা ভালো রিটার্ন দিচ্ছে।
তিনি বলেন, ২০৩০ সালের মধ্যে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে আমাদের বড় বিনিয়োগসহ ফাইনান্সিং স্ট্রাটেজি প্রয়োজন। আমরা আমাদের নিজস্ব উৎস থেকে অনেক বিনিয়োগ করেছি। তবে সেই সঙ্গে আমাদের বিদেশি বিনিয়োগও প্রয়োজন। আমরা ২০ থেকে ৩০ বছর আগে ইউরোপে এসেছিলাম সাহায্য ও ঋণ গ্রহণের জন্য। কিন্তু এখন আমরা এসেছি বিনিয়োগ, ব্যবসা ও বাণিজ্য করার জন্য। তাই সাহায্য গ্রহীতা দেশ থেকে ব্যবসায়িক অংশীদারত্বের দেশে রূপান্তরিত করতে সাহায্য করার জন্য জার্মানিকে ধন্যবাদ জানাচ্ছি। জার্মানিতে আমরা বিনিয়োগ, ব্যবসা ও বাণিজ্য খুঁজতে এসেছি।
শিবলী রুবাইয়াত বলেন, বাংলাদেশের সঙ্গে জার্মানির চমৎকার সম্পর্ক রয়েছে। বাংলাদেশের পররাষ্ট্র নীতির ভিত্তি ‘সকলের সাথে বন্ধুত্ব, কারো সাথে বৈরিতা নয়’। এ জন্য গত ৫০ বছরে আমরা অনেক এগিয়েছি। ট্রেড, ইনভেস্টমেন্ট প্রমোশন অ্যান্ড প্রটেকশনসহ বিভিন্ন বিষয়ে বাংলাদেশ ও জার্মানির মধ্যে দ্বিপাক্ষিক চুক্তি রয়েছে। ইউরোপীয় ইউনিয়নের মধ্যে জার্মানি আমাদের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক সহযোগী। জার্মানি বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম পোশাক আমদানিকারক দেশ। বিশ্বের বিভিন্ন দেশের মধ্যে ইউরোপে আমরা ৪৫.৪২ শতাংশ রপ্তানি করি। এর মধ্যে শুধু জার্মানিতে প্রায় ২৮ শতাংশ রপ্তানি করে থাকি। আর ইউরোপ থেকে বাংলাদেশ ৭.৪৩ শতাংশ আমদানি করি। আর এর মধ্যে শুধু জার্মানিতে প্রায় ২৮ শতাংশ আমদানি করে থাকি। বর্তমানে বাংলাদেশ ও জার্মানির মধ্যে গ্রোইং ট্রেড রিলেশনশিপ রয়েছে। এ সম্পর্ক দিনে দিনে আরও শক্তিশালী হচ্ছে। বিগত কয়েক বছরে বাংলাদেশ ও জার্মানির মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য অনেক বেড়েছে। আগামীতে বাংলাদেশ বড় বিনিয়োগ প্রত্যাশা করে জার্মানির কাছে। এর অর্থ আমরা দুই দেশ ইতোমধ্যে একসঙ্গে কাজ করছি।
তিনি আরও বলেন, আমাদের দেশিও কোম্পানিগুলো এগিয়ে আসছে। তারা বিভিন্ন ধরনের ম্যানুফ্যাকচারিং ও ইঞ্জিনিয়ারিং নিজস্ব পণ্য উৎপাদন করছে। আমাদের এখন অ্যাসেমব্লেইং কোম্পানি রয়েছে। এখন তারা গাড়ি, মোটরসাইকেল, ফ্রিজ এবং বিভিন্ন ইলেক্ট্রনিক ও হাউজহোল্ড প্রোডাক্ট উৎপাদন শুরু করছে। এক সময় আমরা সিমেন্ট আমদানিকারক দেশ ছিলাম। আর এখন আমরা সিমেন্ট রপ্তানিকারক দেশে পরিণত হয়েছি। লাফার্জ, হাইডেলবার্গসহ বিভিন্ন বহুজাতিক কোম্পানির বাংলাদেশে রয়েছে। আমাদের সিমেন্ট খাতে ৩৭টি কোম্পানি ব্যবসা পরিচালনা করছে। আমাদের ৩৩ মিলিয়ন মেট্রিক টন সিমেন্টের চাহিদার বিপরীতে আমরা ৫৮ মিলিয়ন টন সিমেন্ট উৎপাদন করছি। ফলে সহজেই সিমেন্ট রপ্তানি করা যাচ্ছে।
এ অর্থনীতিবিদ বলেন, ভৌগলিক দিক থেকে বাংলাদেশ অনেক গুরুত্বপূর্ণ। আমাদের পাশে চীন এবং ভারত রয়েছে। দক্ষিণে থাইল্যান্ড, সিঙ্গাপুর ও ভিয়েতনামের মতো টেকসই অর্থনীতির দেশগুলোর অবস্থান। তাদের টেকসই অর্থনীতি খুব দ্রুত বৃদ্ধি পাচ্ছে।
বিএসইসি এবং বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডার) যৌথভাবে এ রোড শো’র আয়োজন করে। অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর শিল্প ও বেসরকারি বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এ সময় জার্মানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. মোশাররফ হোসাইন ভূঁইয়া, ফরেন ট্রেড অ্যান্ড মেম্বার অব দ্য এক্সিকিউটিভ বোর্ডের প্রধান নির্বাহী ড. ভোলকের ট্রেইরর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। রোড শোটি সঞ্চালনা করেন এলআর গ্লোবাল বাংলাদেশ অ্যাসেট ম্যানেজমেন্টের (এলআর গ্লোবাল) ব্যবস্থাপনা পরিচালক ও সিআইও রিয়াজ ইসলাম।
পাঠকের মতামত:
- ব্লক মার্কেটে ২৪ কোটি টাকার লেনদেন
- লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং
- পুরো সপ্তাহজুড়ে সূচকের উত্থান, কমেছে লেনদেন
- মার্কেন্টাইল ব্যাংক পার্পেচ্যুয়াল বন্ডের কূপণ রেট ঘোষণা
- লংকাবাংলা ফাইন্যান্সের ‘নো’ ডিভিডেন্ড
- লীগ্যাছি ফুটওয়্যারের মুনাফা কমেছে ৭৫ শতাংশ
- অবশেষে ছাড়পত্র পেল সালমান খানের ‘মাতৃভূমি’
- মধ্যরাতে বাসা থেকে আটক অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি
- স্টার্টআপে সর্বোচ্চ ৫০ লাখ টাকা অনুদান দেবে সরকার
- ন্যাশনাল লাইফ ও ডিআরইউ’র মধ্যে গ্রুপ বীমা চুক্তি নবায়ন
- নাতি-নাতনিদের নিয়ে গ্রিসে ছুটিতে রজনীকান্ত
- ঋণ ও লোকসানে নিঃস্ব আজিজ পাইপস
- ঘরের মাঠে টানা দুই ম্যাচে বড় হার অস্ট্রেলিয়ার
- ব্রাজিলের হয়ে গোলের পর সুখবর দিলেন এনদ্রিক
- লুজারের শীর্ষে ইসলামী ব্যাংক
- গেইনারের শীর্ষে কে অ্যান্ড কিউ
- টানা চার দিন বাড়ল ডিএসইর সূচক
- ব্লক মার্কেটে ২৪ কোটি টাকার লেনদেন
- লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং
- বন্ধ সমতা লেদারের ৬ মাসে ইপিএস ১ পয়সা
- কর ছাড়ে তিন মাসে আদায় ১,৩০৪ কোটি টাকা
- লোকসানে ডুবছে কোম্পানি, লভ্যাংশে বঞ্চিত বিনিয়োগকারীরা
- লুটপাটে দেউলিয়ার ঝুঁকিতে দেশের অধিকাংশ ব্যাংক
- মহানদী কোলফিল্ডসের আইপিওতে আবেদন করতে লাগবে ১৫ হাজার রুপি
- এনভিডিয়ায় ট্রাম্পের ৬ কোটি ডলারের শেয়ার!
- এনভিডিয়ার দরপতনে চাপে ভারতের ১৩ মিউচুয়াল ফান্ড
- নৌকা উল্টে পানির নিচে অমিতাভ, অল্পের জন্য প্রাণে বাঁচেন
- বিচ্ছেদের পরও প্রাক্তন প্রেমিককেই বিয়ে কাজলের
- ফাতেমা জহির পুণরায় বে-লিজিংয়ের চেয়ারম্যান
- ভিনির হ্যাটট্রিকে সিঙ্গাপুরকে ৭ গোল দিল ব্রাজিল
- আইপিএলকেও বিদায় জানালেন ধোনি
- লুজারের শীর্ষে পিপলস লিজিং
- টানা তৃতীয় কার্যদিবস গেইনারের শীর্ষে ওয়াটা কেমিক্যাল
- ব্লক মার্কেটে ৫৭ কোটি টাকার লেনদেন
- লেনদেনের শীর্ষে স্কয়ার ফার্মা
- তিন মাসের সর্বোচ্চ লেনদেনে চাঙা শেয়ারবাজার
- নেদারল্যান্ডসে ওষুধ রপ্তানি শুরু করল রেনাটা
- বিএমআরই বাস্তবায়নে আরও ১২ মাস সময় চায় মেট্রো স্পিনিং
- মেট্রো স্পিনিংয়ের ‘নো’ ডিভিডেন্ড
- ইনটেকের ‘নো’ ডিভিডেন্ড
- নাভানা সিএনজির আঁশের উন্নতি
- ব্যাংক খাতে খেলাপি ঋণ প্রায় ৬ লাখ কোটি টাকা
- উন্নয়ন বাজেট থেকে বাদ পড়ছে ২১০ প্রকল্প
- বিদেশি বিনিয়োগকারীদের লভ্যাংশ পরিশোধে নিয়ম শিথিল
- গ্যাস বিলের ১১৯১ কোটি টাকা নিয়ে বিপাকে ইউনাইটেড পাওয়ার
- টিভিএস পরিবারে সম্পত্তি নিয়ে বিরোধ, সমান ভাগ চান মেয়ে
- টাটা পরিবারে মতবিরোধ, নোয়েলের বিপরীতে জিমি
- বরফশীতল জলে আড়াই দিন শুটিং, কাঁপছিলেন সালমানও
- ‘কফি উইথ করণ’-এর শেষ পর্বে শাহরুখের সঙ্গে থাকছেন যশ-রুহি!
- মার্সেল ফ্রিজ কিনে ‘ঘরভর্তি উপহার’ পেলেন মেহেরপুরের গৃহিণী লিপিয়ার
- শেয়ারবাজারে আসতে হলে ব্যবসায়িক সক্ষমতা থাকতে হবে: বিএসইসি চেয়ারম্যান
- বাংলাদেশের শেয়ারবাজার উন্নয়নে আগ্রহী এডিবি
- লেনদেন ৮০০ কোটি টাকা ছুঁইছুঁই
- লুজারের শীর্ষে মেট্রো স্পিনিং
- গেইনারের শীর্ষে ওয়াটা কেমিক্যাল
- ব্লক মার্কেটে ৫২ কোটি টাকার লেনদেন
- লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং
- লোকসান থেকে বেরোতে পারেনি আফতাব অটো
- নাভানা সিএনজির ৩ মাসে ইপিএস ৭ পয়সা
- বেস্ট হোল্ডিংসের লভ্যাংশ ঘোষনা
- এমবি ফার্মার মুনাফা কমেছে ৪০ শতাংশ
- বিডি পেইন্টসের ‘নো’ ডিভিডেন্ড
- ভিএফএস থ্রেডের মুনাফা কমেছে ৫০ শতাংশ
- শেয়ারবাজারে এগোচ্ছে বিশ্ব, ব্যর্থ বাংলাদেশ
- লোকসান থেকে বেরোতে পারেনি ওরিয়ন ফার্মা
- লোকসানে ওরিয়ন ইনফিউশন
- বেস্ট হোল্ডিংসের মুনাফা কমেছে ৪৮ শতাংশ
- লোকসান থেকে বেরোতে পারেনি একমি পেস্টিসাইডস
- ব্যাটের সঙ্গে ৪৯ বছরের বন্ধন শচীন টেন্ডুলকারের
- প্রথম শ্রেণির ক্রিকেটে চার ডাবল সেঞ্চুরি করে রেকর্ড গড়লেন মোসাদ্দেক
- লুজারের শীর্ষে এসবিএসি ব্যাংক
- গেইনারের শীর্ষে ওয়াটা কেমিক্যাল
- ব্লক মার্কেটে ৩৮ কোটি টাকার লেনদেন
- লেনদেনের শীর্ষে শাহজিবাজার পাওয়ার
- বেক্সিমকো ফার্মার তিন মাসে ইপিএস ৫.৭২ টাকা
- পাঁচ ব্যাংকে বিনিয়োগকারীরা নিঃশ্ব, চেয়ে চেয়ে দেখল মাকসুদের ‘শাস্তি কমিশন’
- লজ্জার ইতিহাস গড়ল মাকসুদের ‘শাস্তি কমিশন’
- আড়ালে বিএসইসির চেয়ারম্যান-কমিশনারদের সমালোচনা : সামনে ভূয়সী প্রশংসা
- আইডিএলসি ইনভেস্টমেন্টসের উচ্চ দরে ইস্যু আনা : এখন বেহাল দশা
- বড় মূলধনী-গেম্বলিং ৩৫ কোম্পানি ছাড়া ফ্লোর প্রাইস প্রত্যাহার
- কমিশনের বিদায় বেলায় মূল্যসূচক নামল ৩ বছরের মধ্যে সর্বনিম্নে
- এনআরবিসি ব্যাংক লুটেরাদের সহযোগী ছিলেন রাশেদ মাকসুদ : তদন্তে দুদক
- বিএসইসিকে পরাধীন করার পাঁয়তারা : হারাতে পারে আইওএসকো’র সদস্যপদ
- চালু আছে ৯৩% কোম্পানি, লভ্যাংশ দিচ্ছে ৭৮%
- আরও ২৩ কোম্পানির উপর থেকে ফ্লোর প্রাইস প্রত্যাহার
- ৯ মাসের ব্যবসায় ৫১ শতাংশ ব্যাংকের ইপিএস বেড়েছে
- বিএসইসির নেতৃত্বে পরিবর্তন আসছে
- এবার ডিএসইর পর্ষদ থেকে সরে দাঁড়ালেন হেলাল : রয়েছে ষড়*যন্ত্রকারী নাহিদ
- বেক্সিমকোসহ সব কোম্পানির ফ্লোর প্রাইস প্রত্যাহার
- দেখে নিন ২০ কোম্পানির লভ্যাংশ
শেয়ারবাজার এর সর্বশেষ খবর
- ব্লক মার্কেটে ২৪ কোটি টাকার লেনদেন
- লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং
- পুরো সপ্তাহজুড়ে সূচকের উত্থান, কমেছে লেনদেন
- মার্কেন্টাইল ব্যাংক পার্পেচ্যুয়াল বন্ডের কূপণ রেট ঘোষণা
- লংকাবাংলা ফাইন্যান্সের ‘নো’ ডিভিডেন্ড
- লীগ্যাছি ফুটওয়্যারের মুনাফা কমেছে ৭৫ শতাংশ
- ঋণ ও লোকসানে নিঃস্ব আজিজ পাইপস














