ঢাকা, শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩

দুলামিয়া কটন কর্তৃপক্ষের উদ্বেগ প্রকাশ

২০২৫ আগস্ট ২৫ ০৯:৩৯:৩৯
দুলামিয়া কটন কর্তৃপক্ষের উদ্বেগ প্রকাশ

অর্থ বাণিজ্য প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত দুলামিয়া কটনের শেয়ার দর অস্বাভাবিক হারে বাড়ছে বলে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) তদন্তে উঠে এসেছে। এমন উত্থানে দেখে স্বয়ং কোম্পানি কর্তৃপক্ষ অবাক এবং উদ্বেগ প্রকাশ করেছে। ফলে কোম্পানিটিতে বিনিয়োগের আগে বিনিয়োগকারীদের সচেতন হওয়া উচিত।

জানা গেছে, দুলামিয়া কটনের শেয়ার দর বৃদ্ধি নিয়ে কোম্পানি কর্তৃপক্ষের কাছে কারণ জানতে চেয়ে ব্যাখ্যা চায় ডিএসই কর্তৃপক্ষ। ডিএসইর ব্যাখ্যা তলবের উত্তরে কোম্পানির পক্ষ থেকে সম্প্রতি জানানো হয়েছে, সাম্প্রতিক সময়ে তাদের কোম্পানির শেয়ার দর বৃদ্ধি দেখে তারা অবাক এবং উদ্বিগ্ন। কারন তাদের অপারেশনাল বা কাঠামোগত কোন পরিবর্তন আসেনি। যাতে শেয়ার দর এভাবে বাড়ার কোন কারন নেই।

উল্লেখ্য, দুলামিয়া কটনের গত ২৭ জুলাই শেয়ার দর ছিল ৮৩.৮০ টাকায়। যা ২৪ আগস্ট লেনদেন শেষে দাঁড়িয়েছে ১১৩.৬০ টাকায়। অর্থাৎ ১ মাসে শেয়ারটির দর বেড়েছে ২৯.৮০ টাকা বা ৩৬ শতাংশ।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে
Close
Facebook Facebook-এ ফলো করুন