ঢাকা, বুধবার, ১১ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২

চার মাস পর মূল্যসূচক নামল ৫ হাজারের নিচে

২০২৫ নভেম্বর ০৫ ১৫:০৯:৫৫
চার মাস পর মূল্যসূচক নামল ৫ হাজারের নিচে

অর্থ বাণিজ্য প্রতিবেদক : দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আগের ৩ কার্যদিবসের ন্যায় বুধবারও (০৫ নভেম্বর) মূল্যসূচকের পতন হয়েছে। এতে করে ডিএসইর মূল্যসূচক ৪ মাস পর ৫ হাজারের নিচে নেমে এসেছে। এমন পতনে বিনিয়োগকারীদের মধ্যে চলমান হতাশা বেগবান হয়েছে।

এদিন দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৩২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৪৯৮৭ পয়েন্টে। এর আগে সর্বশেষ গত ৮ জুলাই ৫ হাজারের নিচে ছিল ডিএসইএক্স। ওইদিন ডিএসইএক্স ছিল ৪৯৮২ পয়েন্ট। এ হিসাবে ৪ মাস পর আবার সূচকটি ৫ হাজারের নিচে নামল।

সর্বশেষ টানা ৪ কার্যদিবসের পতনের মধ্যে বুধবার ৩২ পয়েন্ট, মঙ্গলবার ৪২ পয়েন্ট, সোমবার ৫৫ পয়েন্ট ও রবিবার ৬ পয়েন্ট কমেছে।

বুধবার ডিএসইতে ৪৮৫ কোটি ৪৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যার পরিমাণ আগের কার্যদিবসে হয়েছিল ৪৫৩ কোটি ৫৮ লাখ টাকা। এ হিসেবে লেনদেন বেড়েছে ৩১ কোটি ৯১ লাখ টাকার বা ৭ শতাংশ।

আজ ডিএসইতে লেনদেন হওয়া ৪০০ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ৭০ টি বা ১৭.৫০ শতাংশের। আর দর কমেছে ২৬৭ টি বা ৬৬.৭৫ শতাংশের ও দর পরিবর্তন হয়নি ৬৩ টি বা ১৫.৭৫ শতাংশের।

অপরদিকে সিএসইতে বুধবার ২৪ কোটি ৭ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এদিন সিএসইতে লেনদেন হওয়া ১৮৬ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৪০ টির, কমেছে ১২১ টির এবং পরিবর্তন হয়নি ২৫ টির। এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১০৬ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৪০২৯ পয়েন্টে।

আগেরদিন সিএসইতে ১৮ কোটি ৭৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল। আর সূচক সিএএসপিআই ৯১ পয়েন্ট কমেছিল।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে