পুলিশি সহায়তায় সচিবালয় ছাড়লেন অর্থ উপদেষ্টা
অর্থ বাণিজ্য প্রতিবেদক : প্রায় ৭ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ তাঁর কার্যালয় অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ থেকে বের হতে পেরেছেন। সচিবালয়ে কর্মরত সব কর্মচারীর জন্য ২০ শতাংশ ‘সচিবালয় ভাতা’র দাবিতে তাঁকে আজ বেলা আড়াইটা থেকে অবরুদ্ধ করে রেখেছিলেন নন-ক্যাডার কর্মকর্তা-কর্মচারীরা। রাত সোয়া আটটায় অর্থ উপদেষ্টা সচিবালয় থেকে পুলিশি সহায়তায় বাসার উদ্দেশে বের হয়েছেন। অর্থ বিভাগ সূত্রে এ তথ্য জানা গেছে।
সচিবালয়ের ভেতরে অর্থ বিভাগের জন্য ১৮ তলা ভবন রয়েছে। এ ভবনের চারতলায় অর্থ উপদেষ্টার কার্যালয়। আজ বেলা দুইটার দিকে সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীরা অর্থ উপদেষ্টার কার্যালয়ের সামনে গিয়ে স্লোগান দিতে থাকেন। এদিন সকালে ঢাকার আগারগাঁওয়ে রাজস্ব ভবনে জাতীয় ভ্যাট দিবস উপলক্ষে আয়োজিত সেমিনারে প্রধান অতিথি ছিলেন অর্থ উপদেষ্টা। সেখান থেকে তখনো কার্যালয়ে ফেরেননি তিনি। তবে সচিবালয়ে উপদেষ্টার ফেরার খবর পেয়ে আবার তাঁর কার্যালয়ের সামনে জড়ো হন কর্মচারীরা। এ সময় তাঁরা মিছিল নিয়ে অর্থ উপদেষ্টার দপ্তরের সামনে অবস্থান নেন।
কর্মচারীদের দাবির মধ্যে ছিল উপদেষ্টা, মন্ত্রী ও সচিবেরা রাতে যতক্ষণ অফিসে থাকেন, ততক্ষণ তাঁদেরও অফিস করতে হয়। বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা নিয়মিত বেতনকাঠামোর বাইরে নানা ধরনের ভাতা পেলেও সচিবালয়ের কর্মচারীদের তা দেওয়া হয় না। আন্দোলনকারীদের একজন আজ সন্ধ্যায় জানিয়েছিলেন, দীর্ঘদিন থেকেই তাঁদের ক্ষোভ রয়েছে। রেশনের দাবিতে এর আগেও তাঁরা অর্থ উপদেষ্টাকে অবরুদ্ধ করেছিলেন। তখন তিনি আশ্বাস দিয়েছিলেন, রেশনের দিকটি বিবেচনা করবেন; কিন্তু তিনি কথা রাখেননি।
সরকারি চাকরিজীবীদের জন্য মহার্ঘ ভাতা চালুর আশ্বাস দিয়ে তা–ও কার্যকর করেনি সরকার। নতুন বেতন কমিশনের কাজ প্রায় শেষ পর্যায়ে। অর্থ উপদেষ্টা এরই মধ্যে কয়েকবার বলেছেন, বেতন কমিশন বাস্তবায়ন করবে নির্বাচিত সরকার। এর আগে গত ২২ জুন সরকারি চাকরি অধ্যাদেশ বাতিলের দাবিতেও অর্থ বিভাগের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেছিলেন কর্মচারীরা।
সূত্রগুলো জানায়, অবরুদ্ধ থাকার সময় অর্থসচিব মো. খায়েরুজ্জামান মজুমদারের সঙ্গে বৈঠক করেন অর্থ উপদেষ্টা। এর পর অর্থ উপদেষ্টার কার্যালয় থেকে আন্দোলনকারীদের জানানো হয়, তাঁদের দাবি পূরণে আগামী সোমবার পদক্ষেপ নেওয়া হবে। কিন্তু কর্মচারীদের চাওয়া, আজ বুধবারই পদক্ষেপ নিতে হবে।
অর্থ উপদেষ্টা সচিবালয় থেকে চলে যাওয়ার পর অর্থ বিভাগের শীর্ষ পর্যায়ের একজন কর্মকর্তা জানান, দাবি যা-ই হোক না কেন, হুট করে সিদ্ধান্ত নেওয়ার কোনো সুযোগ নেই। কারণ, ভাতার সঙ্গে অনেক হিসাব-নিকাশের বিষয় রয়েছে।
পাঠকের মতামত:
- ইউসিবির মুনাফা বেড়েছে ৮৩ শতাংশ
- Price Sensitive information of United Commercial Bank PLC
- তিন মাসে নিট মুনাফা বেড়েছে ৯৫ কোটি টাকা
- লুজারের শীর্ষে এআইবিএল ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড
- গেইনারের শীর্ষে আর্গন ডেনিমস
- স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্সের ইপিএস বেড়েছে ২ পয়সা
- মঙ্গলবারও শেয়ারবাজারে বড় উত্থান
- ডিএসইকে তলব বিএসইসির
- ব্লক মার্কেটে ৬৫ কোটি টাকার লেনদেন
- লেনদেনের শীর্ষ ডমিনেজ
- ভিআইপিবির দুই ফান্ডের লভ্যাংশ ঘোষণা
- বিএসইসির নতুন কমিশনার হোসেন সাদাত
- মেঘনা ইন্স্যুরেন্সের মুনাফা বেড়েছে ৩১ শতাংশ
- এশিয়া ইন্স্যুরেন্সের মুনাফা বেড়েছে ৬৫ শতাংশ
- কন্টিনেন্টাল ইন্স্যুরেন্সের মুনাফা বেড়েছে ৩১ শতাংশ
- বাটা সু’র মুনাফা বেড়েছে ৮৬ শতাংশ
- ন্যাশনাল ব্যাংকের লোকসান বেড়েছে ১৩২ শতাংশ
- ফাস ফাইন্যান্সের লোকসান বেড়েছে ৬ শতাংশ
- বে- লিজিংয়ের লোকসান কমেছে ৪৭ শতাংশ
- ইস্টার্ন ব্যাংকের মুনাফা বেড়েছে ২৫ শতাংশ
- সিটি ব্যাংকের মুনাফা বেড়েছে ৭৫ শতাংশ
- লিন্ডে বাংলাদেশের মুনাফা বেড়েছে ৪ শতাংশ
- কেয়া কসমেটিকসের সংকটের অনুসন্ধানে ৪ সংস্থা
- ঋণসংকটে পোশাক খাত, বাড়ছে উদ্যোক্তাদের চাপ
- ন্যাশনাল ইন্স্যুরেন্সের মুনাফা বেড়েছে ৪৮ শতাংশ
- ডিএসইর সাবেক সিআরও খায়রুল বাশার শেয়ারবাজারে অযোগ্য
- লুজারের শীর্ষে প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্স
- গেইনারের শীর্ষে দেশবন্ধু পলিমার
- ব্লক মার্কেটে ৩৬ কোটি টাকার লেনদেন
- লেনদেনের শীর্ষ ফারইস্ট নিটিং
- তিন কার্যদিবস পর শেয়ারবাজারে উত্থান
- আরএকে সিরামিকে সিইও নিয়োগ
- ঢাকা ব্যাংক পার্পেচ্যুয়াল বন্ডের কূপণ রেট ঘোষণা
- মুনাফায় ফিরেছে আরএকে সিরামিক
- পিপলস ইন্স্যুরেন্সের মুনাফা বেড়েছে ৯৭ শতাংশ
- টুইন টাওয়ারের একটি ভবন ভাড়া দেবে ন্যাশনাল ব্যাংক
- সোনা-রুপার দাম কত
- মোদীর ছবি বিতর্কে শ্রীলেখার বিরুদ্ধে অভিযোগ
- শুটিংয়ে সহ-অভিনেতার সঙ্গে হাতাহাতি, মুখ খুললেন নোরা
- ছয় মিউচুয়াল ফান্ডে এলআর গ্লোবালের নিয়োগ বাতিল
- লোকসান সাড়ে ৩ হাজার কোটি, কাগজে মুনাফা ২২ কোটি
- এবার পতন দিয়ে সপ্তাহ শুরু
- নারী স্বতন্ত্র পরিচালক নিয়োগের সময়সীমা আবারও বাড়ল
- লুজারের শীর্ষে সিএপিএম আইবিবিএল মিউচ্যুয়াল ফান্ড
- গেইনারের শীর্ষে বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স
- ১০০ ব্রোকারেজ হাউজে নজরদারি জোরদার করছে বিএসইসি
- ব্লক মার্কেটে ২৮ কোটি টাকার লেনদেন
- লেনদেনের শীর্ষ সামিট অ্যালায়েন্স পোর্ট
- ৮৮ শতাংশ বিমা কোম্পানির মুনাফায় উত্থান
- ব্যাংক এশিয়ার ইপিএস কমেছে ১৬ শতাংশ
- ট্রাস্ট ব্যাংকের ইপিএস কমেছে ১২ শতাংশ
- লোকসানে হাইডেলবার্গ সিমেন্ট
- সিঙ্গার বাংলাদেশের লোকসান কমেছে
- বিএটিবিসির মুনাফা কমেছে
- বড় লোকসানে প্রিমিয়ার ব্যাংক
- করপোরেট গভর্ন্যান্স বিধিমালা বাস্তবায়নে কোম্পানি সেক্রেটারিদের ভূমিকা গুরুত্বপূর্ণ
- মিউচুয়াল ফান্ড খাতে আধুনিকায়নে সিডিবিএলকে সমন্বিত সফটওয়্যার তৈরির নির্দেশ
- বিজিআইসিতে লুটপাটে ক্ষতিগ্রস্ত শেয়ারহোল্ডাররা
- বিনিয়োগকারীরা হারালো ৯ হাজার ৬১৩ কোটি টাকা
- গত সপ্তাহে ব্লক মার্কেটে ১৫৫ কোটি টাকার লেনদেন
- সাপ্তাহিক লেনদেনের ১৮ শতাংশ ১০ কোম্পানির শেয়ারে
- তিন কোম্পানির লভ্যাংশ বিতরণ
- সাপ্তাহিক লুজারে বীমা খাতের আধিপত্য
- সাপ্তাহিক গেইনারের শীর্ষে এমবিএল ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড
- ডিএসইতে বিদায়ী সপ্তাহে পিই রেশিও কমেছে
- লুজারের শীর্ষে শ্যামপুর সুগার মিলস
- গেইনারের শীর্ষে এম এল ডাইং
- বড় পতন দিয়ে সপ্তাহ শেষ
- ব্লক মার্কেটে ২২ কোটি টাকার লেনদেন
- লেনদেনের শীর্ষ শার্প ইন্ড্রাস্ট্রিজ
- অগ্রণী ইন্স্যুরেন্সের মুনাফা বেড়েছে ৪ শতাংশ
- আলহাজ্ব টেক্সটাইলের লোকসান বেড়েছে ১০৭ শতাংশ
- যমুনা ব্যাংকের মুনাফা বেড়েছে ২২ শতাংশ
- ফনিক্স ইন্স্যুরেন্সের মুনাফা বেড়েছে ১১৩ শতাংশ
- শাহজালাল ব্যাংকের মুনাফা বেড়েছে ১২ শতাংশ
- পাঁচ ব্যাংকে বিনিয়োগকারীরা নিঃশ্ব, চেয়ে চেয়ে দেখল মাকসুদের ‘শাস্তি কমিশন’
- লজ্জার ইতিহাস গড়ল মাকসুদের ‘শাস্তি কমিশন’
- আড়ালে বিএসইসির চেয়ারম্যান-কমিশনারদের সমালোচনা : সামনে ভূয়সী প্রশংসা
- আইডিএলসি ইনভেস্টমেন্টসের উচ্চ দরে ইস্যু আনা : এখন বেহাল দশা
- বড় মূলধনী-গেম্বলিং ৩৫ কোম্পানি ছাড়া ফ্লোর প্রাইস প্রত্যাহার
- কমিশনের বিদায় বেলায় মূল্যসূচক নামল ৩ বছরের মধ্যে সর্বনিম্নে
- এনআরবিসি ব্যাংক লুটেরাদের সহযোগী ছিলেন রাশেদ মাকসুদ : তদন্তে দুদক
- বিএসইসিকে পরাধীন করার পাঁয়তারা : হারাতে পারে আইওএসকো’র সদস্যপদ
- চালু আছে ৯৩% কোম্পানি, লভ্যাংশ দিচ্ছে ৭৮%
- আরও ২৩ কোম্পানির উপর থেকে ফ্লোর প্রাইস প্রত্যাহার
- ৯ মাসের ব্যবসায় ৫১ শতাংশ ব্যাংকের ইপিএস বেড়েছে
- বিএসইসির নেতৃত্বে পরিবর্তন আসছে
- এবার ডিএসইর পর্ষদ থেকে সরে দাঁড়ালেন হেলাল : রয়েছে ষড়*যন্ত্রকারী নাহিদ
- বেক্সিমকোসহ সব কোম্পানির ফ্লোর প্রাইস প্রত্যাহার
- দেখে নিন ২০ কোম্পানির লভ্যাংশ














