ঢাকা, বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩

অস্তিত্ব সংকটে সাফকো স্পিনিং

২০২৫ ডিসেম্বর ২৪ ০৯:২৫:২৭
অস্তিত্ব সংকটে সাফকো স্পিনিং

অর্থ বাণিজ্য প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত সাফকো স্পিনিং মিলসের ব্যবসা পরিচালনা করা বা টিকিয়ে রাখা নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন নিরীক্ষক। কোম্পানিটির সর্বশেষ ২০২৪-২৫ অর্থবছরের আর্থিক হিসাবে নিরীক্ষায় এ শঙ্কা প্রকাশ করেছেন নিরীক্ষক।

নিরীক্ষক জানিয়েছেন, সাফকো স্পিনিংয়ের ২০২৫ সালের ৩০ জুন পূঞ্জীভূত লোকসান দাঁড়িয়েছে ৯৭ কোটি ৮১ লাখ টাকা। এছাড়া অপরিশোধিত ব্যাংক ঋণ ১৪২ কোটি ২৪ লাখ টাকা, মজুদ পণ্যের নামমাত্র বিক্রি ও উৎপাদন বন্ধের ঘটনা ঘটেছে। এ অবস্থায় কোম্পানিটির ব্যবসায় ফেরা বা টিকিয়ে রাখার সক্ষমতা নিয়ে শঙ্কা তৈরী করেছে বলে জানিয়েছেন নিরীক্ষক।

আরও পড়ুন...শেয়ার কারসাজির ফাইন ফুডসের কৃত্রিম মুনাফা

শেয়ারবাজারে তালিকাভুক্ত এ কোম্পানিটির সর্বশেষ ২০২৪-২৫ অর্থবছরে শেয়ারপ্রতি লোকসান হয়েছে (৭.৫২) টাকা। যাতে পরিচালনা পর্ষদ ওই অর্থবছরের ব্যবসায় শেয়ারহোল্ডারদের কোন প্রকার লভ্যাংশ না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

উল্লেখ্য, ২০০০ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হওয়া সাফকো স্পিনিংয়ের পরিশোধিত মূলধনের পরিমাণ ২৯ কোটি ৯৮ লাখ টাকা। এরমধ্যে শেয়ারবাজারের বিভিন্ন শ্রেণীর (উদ্যোক্তা/পরিচালক ব্যতিত) বিনিয়োগকারীদের মালিকানা ৭০ শতাংশ। কোম্পানিটির মঙ্গলবার (২৩ ডিসেম্বর) শেয়ার দর দাঁড়িয়েছে ১৩.২০ টাকায়।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে
Close
Facebook Facebook-এ ফলো করুন