ঢাকা, বুধবার, ১৭ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩

লুজারে লিজিং কোম্পানির আধিপত্য

২০২৫ ডিসেম্বর ৩০ ১৫:১৩:২৪
লুজারে লিজিং কোম্পানির আধিপত্য

অর্থ বাণিজ্য প্রতিবেদক : মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে টপটেন লুজারে লিজিং কোম্পানির আধিপত্য দেখা গেছে। এদিন পতনের শীর্ষ ১০টির মধ্যে ৬টি বা ৬০ শতাংশই ছিল লিজিং কোম্পানি।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

এদিন সর্বোচ্চ দর কমেছে অস্তিত্ব ঝুঁকিতে থাকা প্রিমিয়ার লিজিংয়ের শেয়ার দর। কোম্পানিটির শেয়ার দর ১০.০০ শতাংশ কমার মাধ্যমে টপটেন লুজার তালিকার শীর্ষে উঠে এসেছে।

এদিন ডিএসইতে টপটেন লুজার তালিকায় উঠে আসা অন্য লিজিং কোম্পানিগুলোর মধ্যে- প্রাইম ফাইন্যান্সের ৯.০৯ শতাংশ, ফার্স্ট ফাইন্যান্সের ৭.৬৯ শতাংশ, ইন্টারন্যাশনাল লিজিংয়ের ৬.৭৮ শতাংশ, বিআইএফসির ৫.৮৮ শতাংশ ও পিপলস লিজিংয়ের ৫.৩৬ শতাংশ শেয়ার দর কমেছে।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে
Close
Facebook Facebook-এ ফলো করুন