সালতামামি ২০২৫ : যেসব তারকাদের হারিয়েছে বাংলাদেশ
বিনোদন ডেস্ক : একটি বছরে শুধু ক্যালেন্ডারের পাতাই বদলায় না, বদলায় নিয়তি, বাস্তবতা; আর রেখে যায় কিছু স্মৃতি। একটু স্মরণ করলেই এমন সব ব্যক্তিত্বের বিদায়ের কথা আসবে; যা শোকাতুর করেছে দেশবাসীকে। বিদায়ী বছরে দেশের তারকা অঙ্গনে আমরা যাদের হারিয়েছি, তাদের ফের মনে করিয়ে দিতেই এই আয়োজন; যাদের অবিস্মরণীয় অবদান দেশের শিল্প-সংস্কৃতিতে রেখেছে বড় ভূমিকা।
অঞ্জনা রহমান
ঢাকাই চলচ্চিত্রের সোনালি যুগের নায়িকা অঞ্জনা রহমানকেই শুরুতে স্মরণ করা যাক। চলতি বছরের শুরুতেই আসে দুঃসংবাদ। ৪ জানুয়ারি ভোরে খবর পাওয়া যায়, ‘নায়িকা অঞ্জনা রহমান আর নেই।’ মুহূর্তেই চলচ্চিত্র অঙ্গনে পড়ে যায় শোকের ছায়া। নৃত্যশিল্পী থেকে অভিনয়ে আসা এই অভিনেত্রী তিন শতাধিক সিনেমায় কাজ করেছেন। পর্দায় তার উপস্থিতি আজও দর্শকের স্মৃতিতে উজ্জ্বল।
প্রবীর মিত্র
অঞ্জনা রহমানের মৃত্যুর পরদিনই আরও এক দুঃসংবাদ। ৫ জানুয়ারি প্রয়াত হন বরেণ্য অভিনেতা প্রবীর মিত্র। দীর্ঘ অভিনয়জীবনে বাস্তবধর্মী ও চরিত্রনির্ভর অভিনয়ের জন্য বিশেষভাবে সমাদৃত ছিলেন তিনি। ‘তিতাস একটি নদীর নাম’ সহ অসংখ্য চলচ্চিত্রে তার অভিনয় বাংলা সিনেমার ইতিহাসে গুরুত্বপূর্ণ অধ্যায় হয়ে থাকবে।
সন্জীদা খাতুন
গত ২৫ মার্চ নিভে যায় সংস্কৃতিচর্চার এক দীপ্ত বাতিঘর। ছায়ানটের অন্যতম প্রতিষ্ঠাতা সন্জীদা খাতুন ছিলেন রবীন্দ্রসংগীত ও সাংস্কৃতিক আন্দোলনের অগ্রপথিক। শিক্ষকতা, গবেষণা ও সংগঠনের মধ্য দিয়ে তিনি আজীবন সংস্কৃতিকে লালন করেছেন।
জীনাত রেহানা
কালজয়ী গান ‘সাগরের তীর থেকে’-এর কণ্ঠশিল্পী জীনাত রেহানা মারা যান গত ২ জুলাই। এক সময় বেতার ও টেলিভিশনে নিয়মিত গাওয়া এই শিল্পী শ্রোতাদের উপহার দিয়েছেন বহু স্মরণীয় গান, যা আজও নস্টালজিয়া জাগায়।
এ কে রাতুল
প্রয়াত চিত্রনায়ক জসীমের সন্তান ছিলেন এ কে রাতুল। তবে সংগীতশিল্পী হিসেবেও নিজের আলাদা পরিচয় গড়েছিলেন। ব্যান্ড ‘ওন্ড’-এর ভোকালিস্ট ও বেজিস্ট ছিলেন তিনি। তরুণ প্রজন্মের সংগীতে তার অবদান ছিল গুরুত্বপূর্ণ। কিন্তু গত ২৭ জুলাই, তার এই আকস্মিক মৃত্যু মেনে নিতে পারেননি অনেকেই।
ফরিদা পারভীন
লোকসংগীতের শক্তিশালী কণ্ঠ ফরিদা পারভীন না ফেরার দেশে চলে যান গত ১৩ সেপ্টেম্বর। লালনগীতি দিয়ে যিনি নিজেকে আলাদা উচ্চতায় নিয়ে গেছেন, সেই শিল্পী ছিলেন সংগীতের শেকড়ের সঙ্গে নিবিড়ভাবে যুক্ত। একুশে পদক ও জাতীয় চলচ্চিত্র পুরস্কারসহ দেশ-বিদেশে অসংখ্য সম্মাননায় ভূষিত হয়েছেন তিনি।
সেলিম হায়দার
গত ২৭ নভেম্বর মারা যান ফিডব্যাক ব্যান্ডের অন্যতম প্রতিষ্ঠাতা গিটারিস্ট সেলিম হায়দার। ব্যান্ড সংগীতে তার সুর ও গিটার বাজানো ছিল অনন্য। ‘এই দিন চিরদিন রবে’র মতো গান তার সৃষ্টিশীলতার সাক্ষ্য দেয়।
জেনস সুমন
কণ্ঠশিল্পী জেনস সুমন চলে যান গত ২৮ নভেম্বর। ‘একটা চাদর হবে’সহ জনপ্রিয় বহু গানে তিনি শ্রোতাদের মনে জায়গা করে নিয়েছিলেন। আধুনিক বাংলা গানের এক পরিচিত কণ্ঠ হিসেবে তাকে মনে রাখবে সংগীতপ্রেমীরা।
উল্লেখ্য, এই নাম-ব্যক্তিত্বগুলো হয়তো হারিয়ে গিয়েও হারিয়ে যায়নি; তাদের গান, চরিত্র আর সৃষ্টিই তাদের রেখে গেছে আমাদের মাঝে। সময় এগিয়ে যাবে, কিন্তু এই নামগুলো রয়ে যাবে বাংলাদেশের সাংস্কৃতিক ইতিহাসে, গভীর শ্রদ্ধা আর ভালোবাসার সঙ্গে।
পাঠকের মতামত:
- বিনিয়োগকারীরা হারালো ৩ হাজার ৬৩৪ কোটি টাকা
- গত সপ্তাহে ব্লক মার্কেটে ১৬৭ কোটি টাকার লেনদেন
- সাপ্তাহিক লেনদেনের ২৪ শতাংশ ১০ কোম্পানির শেয়ারে
- সাপ্তাহিক লুজারের শীর্ষে ব্যাংক এশিয়া ফার্স্ট পার্পেচ্যুয়াল বন্ড
- সাপ্তাহিক গেইনারের শীর্ষে মেট্রো স্পিনিং
- ডিএসইতে বিদায়ী সপ্তাহে পিই রেশিও কমেছে
- লুজারের শীর্ষে এসবিএসি ব্যাংক
- গেইনারের শীর্ষে আল-হাজ টেক্সটাইল
- ব্লক মার্কেটে ৩৩ কোটি টাকার লেনদেন
- লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং
- লেনদেন নামল ৭০০ কোটি টাকার নিচে
- মীর আখতারের ব্যবসায় বড় ধস
- মুন্নু সিরামিকের ব্যবসায় ধস
- রহিম টেক্সটাইলের মুনাফা কমেছে ৫৮ শতাংশ
- সামিট পাওয়ারের মুনাফা কমেছে ১৩ শতাংশ
- বাংলাদেশ সাবমেরিন কেবলসের মুনাফা কমেছে ১১ শতাংশ
- বিএসআরএম লিমিটেডের মুনাফা বেড়েছে ৬৪ শতাংশ
- বিএসআরএম স্টিলের মুনাফা বেড়েছে ১১৫ শতাংশ
- নতুন মেরিন কার্গো বিমা করতে পারবে না বিজিআইসি
- ন্যাশনাল টিউবসের ‘নো’ ডিভিডেন্ড
- এবারও ওয়েস্টার্ন মেরিনের ‘নো’ ডিভিডেন্ড
- সরকারি তিন কোম্পানির মুনাফা ১৭৯৩ কোটি টাকা
- দুই অধিনায়কের সেঞ্চুরিতে পিন্ডিতে ঘুরে দাঁড়াল শ্রীলঙ্কা
- এত বিতর্কের পর আইপিএলে ফিরতে পারবেন মোস্তাফিজ?
- ওয়ালটনের ৩ মাসে ১৬৭৯ কোটি টাকার পণ্য বিক্রি
- লুজারের শীর্ষে মেঘনা সিমেন্ট
- লেনদেন ছাড়াল সাড়ে সাতশ কোটি
- গেইনারের শীর্ষে আমান কটন ফাইবার্স
- ব্লক মার্কেটে ৫৩ কোটি টাকার লেনদেন
- লেনদেনের শীর্ষে আইপিডিসি ফাইন্যান্স
- স্কয়ার ফার্মাসিউটিক্যালসের মুনাফা বেড়েছে ৫ শতাংশ
- খান ব্রাদার্সের আড়াই পয়সা লভ্যাংশ ঘোষণা
- ইন্ট্রাকো রিফুয়েলিংয়ের ২ পয়সা লভ্যাংশ ঘোষণা
- এটলাস বাংলাদেশের ‘নো’ ডিভিডেন্ড
- মুনাফায় ফিরেছে সমতা লেদার
- ইস্টার্ন কেবলসের ‘নো’ ডিভিডেন্ড
- ডমিনেজের শেয়ারপ্রতি ৫ পয়সা লভ্যাংশ ঘোষণা
- শেষ হলো ‘ব্যাচেলর পয়েন্ট’, আবেগী পলাশ
- স্টাফদের বেতনের ৪০ শতাংশও আসে না মূল ব্যবসায়
- প্রেম বিতর্কে এনভিডিয়ার বাজারমূল্য কমল ২৩ লাখ কোটি টাকা
- বিচ্ছেদ হলে স্ত্রীকে দিতে হতে পারে ৭ লাখ ৫১ হাজার কোটি টাকা!
- নেগেটিভ ইক্যুইটি সমন্বয়ে ২০৩০ সাল পর্যন্ত সময় বৃদ্ধি
- আইপিও পর্যালোচনায় আসছে সিঙ্গেল উইন্ডো পদ্ধতি
- এটিবির বন্ড মূল বোর্ডে স্থানান্তরের নির্দেশ বিএসইসির
- মিমের সেঞ্চুরিতে রক্ষা রংপুরের, নাসুমের ১০ উইকেট
- ৩৪ বছর পর টেস্টে বিরল রেকর্ড গড়ল পাকিস্তান
- ঘুরে দাঁড়াল শেয়ারবাজার
- লুজারের শীর্ষে সোনালী লাইফ ইন্স্যুরেন্স
- গেইনারের শীর্ষে জেনেক্স ইনফোসিস
- ব্লক মার্কেটে ৪৩ কোটি টাকার লেনদেন
- টানা তৃতীয় কার্যদিবস লেনদেনের শীর্ষে শাহজিবাজার পাওয়ার
- স্কয়ার ফার্মার পরিচালক কিনবে ৩৮ কোটি টাকার শেয়ার
- বাংলাদেশ বিল্ডিং সিস্টেমসের ৪% লোকসান বেড়েছে
- বিবিএস কেবলসের ৫০% লোকসান বেড়েছে
- রেনউইক যজ্ঞেশ্বরের ৭% লোকসান কমেছে
- ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্কের ২০০% লোকসান বেড়েছে
- মনোস্পুল বাংলাদেশের ১০% লভ্যাংশ ঘোষণা
- মাগুরা মাল্টিপ্লেক্সের ২৫% লভ্যাংশ ঘোষণা
- হিসাবের খাতা থেকে আস্থার ভিত্তি: আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবসের ভাবনা
- ওরিয়ন ফার্মার ‘নো’ ডিভিডেন্ড
- ওরিয়ন ইনফিউশনের লভ্যাংশ ঘোষণা
- লুজারের শীর্ষে বিডি থাই অ্যালুমিনিয়াম
- গেইনারের শীর্ষে মতিন স্পিনিং
- ব্লক মার্কেটে ২৫ কোটি টাকার লেনদেন
- সোমবারও শেয়ারবাজারে পতন
- আজও লেনদেনের শীর্ষে শাহজিবাজার পাওয়ার
- সোনালি আঁশের মুনাফা বেড়েছে ১৯ শতাংশ
- আইটি কনসালটেন্টসের মুনাফা কমেছে ৪০ শতাংশ
- পাওয়ার গ্রীডের মুনাফা কমেছে ৬৭ শতাংশ
- রেনাটার মুনাফা বেড়েছে ৩৭ শতাংশ
- ইবনে সিনার মুনাফা বেড়েছে ৮ শতাংশ
- বিএসসির মুনাফা বেড়েছে ১৪ শতাংশ
- এনার্জিপ্যাক পাওয়ারের ১% লভ্যাংশ ঘোষণা
- যমুনা অয়েলের ১২০% লভ্যাংশ ঘোষণা
- প্যারামাউন্ট টেক্সটাইলের ১৫% লভ্যাংশ ঘোষণা
- পাঁচ ব্যাংকে বিনিয়োগকারীরা নিঃশ্ব, চেয়ে চেয়ে দেখল মাকসুদের ‘শাস্তি কমিশন’
- লজ্জার ইতিহাস গড়ল মাকসুদের ‘শাস্তি কমিশন’
- আড়ালে বিএসইসির চেয়ারম্যান-কমিশনারদের সমালোচনা : সামনে ভূয়সী প্রশংসা
- আইডিএলসি ইনভেস্টমেন্টসের উচ্চ দরে ইস্যু আনা : এখন বেহাল দশা
- বড় মূলধনী-গেম্বলিং ৩৫ কোম্পানি ছাড়া ফ্লোর প্রাইস প্রত্যাহার
- কমিশনের বিদায় বেলায় মূল্যসূচক নামল ৩ বছরের মধ্যে সর্বনিম্নে
- এনআরবিসি ব্যাংক লুটেরাদের সহযোগী ছিলেন রাশেদ মাকসুদ : তদন্তে দুদক
- বিএসইসিকে পরাধীন করার পাঁয়তারা : হারাতে পারে আইওএসকো’র সদস্যপদ
- চালু আছে ৯৩% কোম্পানি, লভ্যাংশ দিচ্ছে ৭৮%
- আরও ২৩ কোম্পানির উপর থেকে ফ্লোর প্রাইস প্রত্যাহার
- ৯ মাসের ব্যবসায় ৫১ শতাংশ ব্যাংকের ইপিএস বেড়েছে
- বিএসইসির নেতৃত্বে পরিবর্তন আসছে
- এবার ডিএসইর পর্ষদ থেকে সরে দাঁড়ালেন হেলাল : রয়েছে ষড়*যন্ত্রকারী নাহিদ
- বেক্সিমকোসহ সব কোম্পানির ফ্লোর প্রাইস প্রত্যাহার
- দেখে নিন ২০ কোম্পানির লভ্যাংশ














