ঢাকা, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩

আবারও কে অ্যান্ড কিউয়ের বোনাস শেয়ার বাতিল

২০২৬ জানুয়ারি ২৫ ১১:১৫:১৮
আবারও কে অ্যান্ড কিউয়ের বোনাস শেয়ার বাতিল

অর্থ বাণিজ্য প্রতিবেদক : এবার শেয়ারবাজারে তালিকাভুক্ত কে অ্যান্ড কিউয়ের ঘোষিত বোনাস শেয়ার ইস্যুর বিষয়টি বিবেচনায় নেওয়ার জন্য আবেদনও বাতিল করে দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইস)।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, ২০২৪-২৫ অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা শেষে কে অ্যান্ড কিউয়ের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ৬ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করে। যা শেয়ারহোল্ডারদের মাঝে বিতরণে সম্মতি দেয়নি বিএসইসি। পরে এ নিয়ে আপিল করেও সম্মতি পায়নি কোম্পানিটি।

এর কারণ হিসেবে বিএসইসি জানিয়েছে, অপর্যাপ্ত সংরক্ষিত মুনাফা ও নিরীক্ষা প্রতিবেদনে বিভিন্ন বিষয়ে নিরীক্ষকের আপত্তি।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে
Close
Facebook Facebook-এ ফলো করুন