ঢাকা, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩

ভ্যানগার্ড এএমএল বিডি ফাইন্যান্স ফান্ডের লভ্যাংশ ঘোষণা

২০২৩ নভেম্বর ১৫ ১৯:৫০:৫৮
ভ্যানগার্ড এএমএল বিডি ফাইন্যান্স ফান্ডের লভ্যাংশ ঘোষণা

শেয়ারবাজারে তালিকাভুক্ত ভ্যানগার্ড এএমএল বিডি ফাইন্যান্স মিউচ্যুয়াল ফান্ড ওয়ানের ট্রাস্টি কমিটি ইউনিটহোল্ডারদের জন্য ২% নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। ২০২২-২৩ অর্থবছরের (সেপ্টেম্বর ক্লোজিং) আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে ইউনিটহোল্ডারদের জন্য এ লভ্যাংশ ঘোষণা করা হয়েছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

মিউচ্যুয়াল ফান্ডটির ২০২২-২৩ অর্থবছরে ইউনিটপ্রতি মুনাফা (ইপিইউ) হয়েছে ০.২০ টাকা। ২০২৩ সালের ৩০ সেপ্টেম্বর ফান্ডটির বাজার দরে ইউনিটপ্রতি সম্পদ মূল্য (এনএভিপিইউ) দাঁড়িয়েছে ১১.০৮ টাকা।

ইউনিটহোল্ডারদের মাঝে লভ্যাংশ বিতরণে ফান্ডটির রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ৫ ডিসেম্বর।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে
Close
Facebook Facebook-এ ফলো করুন