ঢাকা, সোমবার, ৯ মার্চ ২০২৬, ২৫ ফাল্গুন ১৪৩২

লেনদেনের শীর্ষে ওরিয়ন ইনফিউশন

২০২৬ মার্চ ০৯ ১৪:৩০:২৯
লেনদেনের শীর্ষে ওরিয়ন ইনফিউশন

অর্থ বাণিজ্য প্রতিবেদক : সোমবার (০৯ মার্চ) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টাকার অংকে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে ওরিয়ন ইনফিউশনের শেয়ার। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিটির ২৬ কোটি ৩৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

এদিন ডিএসইতে টপটেন লেনদেনের তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে - সিটি ব্যাংকের ২১.৯৩ কোটি টাকা, ব্র্যাক ব্যাংকের ১৩.৭৭ কোটি টাকা, রবি অজিয়াটার ১১.০৬ কোটি টাকা, স্কয়ার ফার্মার ৯.৮৬ কোটি টাকা, খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগের ৯.১৫ কোটি টাকা, এশিয়াটিক ল্যাবের ৮.৪১ কোটি টাকা, ইস্টার্ন ব্যাংকের ৭.৬৫ কোটি টাকার, সামিট অ্যালায়েন্স পোর্টের ৭.৪২ কোটি টাকা ও ফাইন ফুডসের ৭.২৩ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে