ঢাকা, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩

তমিজউদ্দিন টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা

২০২৩ নভেম্বর ২১ ০৯:৫৮:৪০
তমিজউদ্দিন টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা

শেয়ারবাজারে তালিকাভুক্ত তমিজউদ্দিন টেক্সটাইলের পরিচালনা পর্ষদ সাধারন শেয়ারহোল্ডারদের জন্য ২০২২-২৩ অর্থবছরের ব্যবসায় ২০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে।

কোম্পানিসূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিটির ওই বছরে শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ৬.৬৪ টাকা। আর গত ৩০ জুন শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৯০.৭৭ টাকায়।

তমিজউদ্দিন টেক্সটাইলের ঘোষিত লভ্যাংশসহ অন্যান্য আলোচ্য বিষয়সমূহ শেয়ারহোল্ডারদের অনুমোদনের জন্য বার্ষিক সাধারন সভা (এজিএম) অনুষ্ঠিত হবে আগামী ৩১ ডিসেম্বর। এলক্ষ্যে শেয়ারহোল্ডার নির্ধারনে আগামী ১০ ডিসেম্বর রেকর্ড ডেট নির্বাচন করা হয়েছে।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে
Close
Facebook Facebook-এ ফলো করুন