ঢাকা, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩

মধ্যপ্রাচ্যে শান্তি ভেস্তে যাওয়ার শঙ্কায় শেয়ারবাজারে পতন

২০২৬ এপ্রিল ১৯ ১৭:৫৬:০৮
মধ্যপ্রাচ্যে শান্তি ভেস্তে যাওয়ার শঙ্কায় শেয়ারবাজারে পতন

অর্থ বাণিজ্য প্রতিবেদক : মধ্যপ্রাচ্যে ইরানের সঙ্গে আমেরিকার পাকিস্তানে বৈঠকে বসে সমঝোতায় পৌছাতে না পারায় প্রথম দফায় চুক্তি হয়নি। এক সপ্তাহের ব্যবধানে আবারো চুক্তির লক্ষ্যে বৈঠকে বসার সম্ভাবনা তৈরী হয়েছে। তবে সেটাও ভেঙ্গে যাওয়ার সম্ভাবনা তৈরী হয়েছে। যাতে রবিবার (১৯ এপ্রিল) শেয়ারবাজারে পতন হয়েছে।

রবিবার (১৯ এপ্রিল) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্যসূচক ডিএসইএক্স ৯ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫২৪৮ পয়েন্টে। যা আগেরদিন বেড়েছিল ২ পয়েন্ট।

এদিন ডিএসইতে ৮১৯ কোটি ২০ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যার পরিমাণ আগেরদিন হয়েছিল ৮০৬ কোটি ১৫ লাখ টাকার। এ হিসেবে লেনদেন বেড়েছে ১৩ কোটি ৫ লাখ টাকার বা ২ শতাংশ।

আজ ডিএসইতে লেনদেন হওয়া ৪০৪ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ১২৫ টি বা ৩০.৯৪ শতাংশের। আর দর কমেছে ২২৩ টি বা ৫৫.২০ শতাংশের ও দর পরিবর্তন হয়নি ৫৬ টি বা ১৩.৮৬ শতাংশের।

অপরদিকে সিএসইতে রবিবার ৪১ কোটি ১৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এদিন সিএসইতে লেনদেন হওয়া ১৯৮ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৫৮ টির, কমেছে ১০৮ টির এবং পরিবর্তন হয়নি ৩২ টির। এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১০ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৪৭৫২ পয়েন্টে।

আগেরদিন সিএসইতে ৩১ কোটি ৪৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল। আর সূচক সিএএসপিআই ২৪ পয়েন্ট বেড়েছিল।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে