বিবাহবার্ষিকীতে ঐশ্বরিয়ার বিয়ের শাড়ির দাম নিয়ে আলোচনা
বিনোদন ডেস্ক : বলিউডের আলোচিত তারকা দম্পতি অভিষেক বচ্চন ও ঐশ্বরিয়া রাই বচ্চন, যাঁদের প্রেম, বিয়ে ও তারকাখ্যাতির গল্প বারবার আলোচনায় উঠে আসে। ২০০৭ সালের ২০ এপ্রিল শুরু হয়েছিল তাঁদের দাম্পত্য জীবন। দেখতে দেখতে কেটে গেছে ১৯টি বছর। এই দীর্ঘ সময়ের মধ্যে গুঞ্জন যেমন এসেছে, তেমনি তাঁদের সম্পর্ক ঘিরে ভক্তদের আগ্রহও একটুও কমেনি।
অভিষেক ও ঐশ্বরিয়ার বিয়ে ছিল সে সময়ের অন্যতম ‘হাইপ্রোফাইল’ আয়োজন। মুম্বাইয়ের জুহুতে বচ্চন পরিবারের বাসভবনে কড়া নিরাপত্তাবলয় তৈরি হয়েছিল। অমিতাভ বচ্চনের ‘জলসা’ ও ‘প্রতীক্ষা’ ঘিরে ছিল দর্শক ও গণমাধ্যমের উপচে পড়া ভিড়। যদিও সে সময় সামাজিক যোগাযোগমাধ্যম এতটা শক্তিশালী ছিল না, তবু এই বিয়ের প্রতিটি খুঁটিনাটি জানার জন্য ভক্তরা উদ্গ্রীব ছিলেন। ফলে সীমিত পরিসরের এই আয়োজনের খুব বেশি ছবি বা ভিডিও প্রকাশ্যে আসেনি, যা রহস্য ও কৌতূহল, দুটোকেই আরও বাড়িয়ে দিয়েছিল।
তবে যে বিষয়টি আজও আলোচনার কেন্দ্র, তা হলো ঐশ্বরিয়ার বিয়ের সাজ। ডিজাইনার নীতা লুল্লার তৈরি করা শাড়িতে সেজেছিলেন সাবেক এই বিশ্বসুন্দরী। সেই সময়ে দাঁড়িয়ে শাড়িটির মূল্য ছিল বাংলাদেশি মুদ্রায় প্রায় ৯০ লাখ টাকা। সোনা ও হিরার ভারী গয়নায় সজ্জিত সেই সাজ আজও বলিউডের অন্যতম আইকনিক ব্রাইডাল স্টাইল হিসেবে বিবেচিত। একই সঙ্গে শ্বশুরবাড়ি থেকে পাওয়া মঙ্গলসূত্র, যা জয়া বচ্চন ও অমিতাভ বচ্চনের উপহার। এর মূল্য নিয়েও কম আলোচনা হয়নি। সেটির দামও কয়েক কোটি টাকা সমপর্যায়ের ছিল বলে শোনা যায়।
এই জাঁকজমকপূর্ণ বিয়ের পেছনে ছিল এক রোমান্টিক গল্প। ২০০৬ সালে মুক্তি পাওয়া ‘উমরাও জান’ ছবির সেটে একসঙ্গে কাজ করতে গিয়ে অভিষেক ও ঐশ্বরিয়া কাছাকাছি আসেন। তবে তাঁদের সম্পর্কের গভীরতা তৈরি হয় পরবর্তী সময়ে। অভিষেক নিজেই জানিয়েছেন, নিউইয়র্কের একটি হোটেলের বারান্দায় দাঁড়িয়ে প্রায়ই ঐশ্বরিয়াকে নিয়ে ভবিষ্যতের স্বপ্ন দেখতেন তিনি। সেই স্বপ্নের জায়গাতেই একদিন প্রিয়তমাকে বিয়ের প্রস্তাব দেন।
এর আগে ২০০৭ সালের শুরুতে মুক্তি পায় অভিষেক ও ঐশ্বরিয়ার আরেকটি আলোচিত ছবি ‘গুরু’। ছবিটির সাফল্যের মধ্যেই তাঁদের সম্পর্ক আরও দৃঢ় হয়। পরে নিউইয়র্কেই ঐশ্বরিয়াকে প্রস্তাব দেন অভিষেক, আর সানন্দে তাতে সম্মতি জানান অভিনেত্রী।এরপর একই বছরের ২০ এপ্রিল হিন্দু রীতিতে সম্পন্ন হয় ঐশ্বরিয়া ও অভিষেকের বিয়ের আনুষ্ঠানিকতা। বলিউডের শীর্ষ তারকা, শিল্পী ও ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে অনুষ্ঠিত সেই আয়োজন ছিল জমকালো, কিন্তু নিয়ন্ত্রিত। বিয়ের পর থেকেই তাঁরা বলিউডের অন্যতম ‘পাওয়ার কাপল’ হিসেবে পরিচিতি পান।২০১১ সালের ১৬ নভেম্বর তাঁদের একমাত্র কন্যা আরাধ্যা বচ্চন জন্মগ্রহণ করে। পরিবারকেন্দ্রিক জীবনযাপন, সন্তানের লালন-পালন—সবকিছু মিলিয়ে সময়ের সঙ্গে তাঁদের অগ্রাধিকারও বদলেছে।
মাঝেমধ্যে তাঁদের সম্পর্ক নিয়ে বিচ্ছেদের গুঞ্জন উঠলেও, সাম্প্রতিক সময়ে একসঙ্গে বিভিন্ন অনুষ্ঠানে হাজির হয়ে সেই জল্পনাকে অনেকটাই নস্যাৎ করেছেন এই দম্পতি। আজ এই আলোচিত দম্পতির বিবাহবার্ষিকী ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমেও দেখা যাচ্ছে ভক্তদের সরব উপস্থিতি। অনেকেই তাঁদের পুরোনো ছবি শেয়ার করে শুভেচ্ছা জানাচ্ছেন এই তারকা দম্পতিকে। একই সঙ্গে নতুন করে আলোচনায় উঠে এসেছে ঐশ্বরিয়ার সেই বিয়ের শাড়ির দাম, প্রায় ৯০ লাখ টাকা, যা এত বছর পরও তাঁদের বিয়ের স্মৃতিকে আলাদা করে মনে করিয়ে দেয়।
পাঠকের মতামত:
- সাপ্তাহিক লুজারের শীর্ষে ব্যাংক এশিয়া ফার্স্ট পার্পেচ্যুয়াল বন্ড
- সাপ্তাহিক গেইনারের শীর্ষে মেট্রো স্পিনিং
- ডিএসইতে বিদায়ী সপ্তাহে পিই রেশিও কমেছে
- লুজারের শীর্ষে এসবিএসি ব্যাংক
- গেইনারের শীর্ষে আল-হাজ টেক্সটাইল
- ব্লক মার্কেটে ৩৩ কোটি টাকার লেনদেন
- লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং
- লেনদেন নামল ৭০০ কোটি টাকার নিচে
- মীর আখতারের ব্যবসায় বড় ধস
- মুন্নু সিরামিকের ব্যবসায় ধস
- রহিম টেক্সটাইলের মুনাফা কমেছে ৫৮ শতাংশ
- সামিট পাওয়ারের মুনাফা কমেছে ১৩ শতাংশ
- বাংলাদেশ সাবমেরিন কেবলসের মুনাফা কমেছে ১১ শতাংশ
- বিএসআরএম লিমিটেডের মুনাফা বেড়েছে ৬৪ শতাংশ
- বিএসআরএম স্টিলের মুনাফা বেড়েছে ১১৫ শতাংশ
- নতুন মেরিন কার্গো বিমা করতে পারবে না বিজিআইসি
- ন্যাশনাল টিউবসের ‘নো’ ডিভিডেন্ড
- এবারও ওয়েস্টার্ন মেরিনের ‘নো’ ডিভিডেন্ড
- সরকারি তিন কোম্পানির মুনাফা ১৭৯৩ কোটি টাকা
- দুই অধিনায়কের সেঞ্চুরিতে পিন্ডিতে ঘুরে দাঁড়াল শ্রীলঙ্কা
- এত বিতর্কের পর আইপিএলে ফিরতে পারবেন মোস্তাফিজ?
- ওয়ালটনের ৩ মাসে ১৬৭৯ কোটি টাকার পণ্য বিক্রি
- লুজারের শীর্ষে মেঘনা সিমেন্ট
- লেনদেন ছাড়াল সাড়ে সাতশ কোটি
- গেইনারের শীর্ষে আমান কটন ফাইবার্স
- ব্লক মার্কেটে ৫৩ কোটি টাকার লেনদেন
- লেনদেনের শীর্ষে আইপিডিসি ফাইন্যান্স
- স্কয়ার ফার্মাসিউটিক্যালসের মুনাফা বেড়েছে ৫ শতাংশ
- খান ব্রাদার্সের আড়াই পয়সা লভ্যাংশ ঘোষণা
- ইন্ট্রাকো রিফুয়েলিংয়ের ২ পয়সা লভ্যাংশ ঘোষণা
- এটলাস বাংলাদেশের ‘নো’ ডিভিডেন্ড
- মুনাফায় ফিরেছে সমতা লেদার
- ইস্টার্ন কেবলসের ‘নো’ ডিভিডেন্ড
- ডমিনেজের শেয়ারপ্রতি ৫ পয়সা লভ্যাংশ ঘোষণা
- শেষ হলো ‘ব্যাচেলর পয়েন্ট’, আবেগী পলাশ
- স্টাফদের বেতনের ৪০ শতাংশও আসে না মূল ব্যবসায়
- প্রেম বিতর্কে এনভিডিয়ার বাজারমূল্য কমল ২৩ লাখ কোটি টাকা
- বিচ্ছেদ হলে স্ত্রীকে দিতে হতে পারে ৭ লাখ ৫১ হাজার কোটি টাকা!
- নেগেটিভ ইক্যুইটি সমন্বয়ে ২০৩০ সাল পর্যন্ত সময় বৃদ্ধি
- আইপিও পর্যালোচনায় আসছে সিঙ্গেল উইন্ডো পদ্ধতি
- এটিবির বন্ড মূল বোর্ডে স্থানান্তরের নির্দেশ বিএসইসির
- মিমের সেঞ্চুরিতে রক্ষা রংপুরের, নাসুমের ১০ উইকেট
- ৩৪ বছর পর টেস্টে বিরল রেকর্ড গড়ল পাকিস্তান
- ঘুরে দাঁড়াল শেয়ারবাজার
- লুজারের শীর্ষে সোনালী লাইফ ইন্স্যুরেন্স
- গেইনারের শীর্ষে জেনেক্স ইনফোসিস
- ব্লক মার্কেটে ৪৩ কোটি টাকার লেনদেন
- টানা তৃতীয় কার্যদিবস লেনদেনের শীর্ষে শাহজিবাজার পাওয়ার
- স্কয়ার ফার্মার পরিচালক কিনবে ৩৮ কোটি টাকার শেয়ার
- বাংলাদেশ বিল্ডিং সিস্টেমসের ৪% লোকসান বেড়েছে
- বিবিএস কেবলসের ৫০% লোকসান বেড়েছে
- রেনউইক যজ্ঞেশ্বরের ৭% লোকসান কমেছে
- ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্কের ২০০% লোকসান বেড়েছে
- মনোস্পুল বাংলাদেশের ১০% লভ্যাংশ ঘোষণা
- মাগুরা মাল্টিপ্লেক্সের ২৫% লভ্যাংশ ঘোষণা
- হিসাবের খাতা থেকে আস্থার ভিত্তি: আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবসের ভাবনা
- ওরিয়ন ফার্মার ‘নো’ ডিভিডেন্ড
- ওরিয়ন ইনফিউশনের লভ্যাংশ ঘোষণা
- লুজারের শীর্ষে বিডি থাই অ্যালুমিনিয়াম
- গেইনারের শীর্ষে মতিন স্পিনিং
- ব্লক মার্কেটে ২৫ কোটি টাকার লেনদেন
- সোমবারও শেয়ারবাজারে পতন
- আজও লেনদেনের শীর্ষে শাহজিবাজার পাওয়ার
- সোনালি আঁশের মুনাফা বেড়েছে ১৯ শতাংশ
- আইটি কনসালটেন্টসের মুনাফা কমেছে ৪০ শতাংশ
- পাওয়ার গ্রীডের মুনাফা কমেছে ৬৭ শতাংশ
- রেনাটার মুনাফা বেড়েছে ৩৭ শতাংশ
- ইবনে সিনার মুনাফা বেড়েছে ৮ শতাংশ
- বিএসসির মুনাফা বেড়েছে ১৪ শতাংশ
- এনার্জিপ্যাক পাওয়ারের ১% লভ্যাংশ ঘোষণা
- যমুনা অয়েলের ১২০% লভ্যাংশ ঘোষণা
- প্যারামাউন্ট টেক্সটাইলের ১৫% লভ্যাংশ ঘোষণা
- বিএসসির লভ্যাংশ ঘোষণা
- এনভয় টেক্সটাইলের মুনাফা বেড়েছে ৪০ শতাংশ
- পাওয়ার গ্রীডের লভ্যাংশ ঘোষণা
- পাঁচ ব্যাংকে বিনিয়োগকারীরা নিঃশ্ব, চেয়ে চেয়ে দেখল মাকসুদের ‘শাস্তি কমিশন’
- লজ্জার ইতিহাস গড়ল মাকসুদের ‘শাস্তি কমিশন’
- আড়ালে বিএসইসির চেয়ারম্যান-কমিশনারদের সমালোচনা : সামনে ভূয়সী প্রশংসা
- আইডিএলসি ইনভেস্টমেন্টসের উচ্চ দরে ইস্যু আনা : এখন বেহাল দশা
- বড় মূলধনী-গেম্বলিং ৩৫ কোম্পানি ছাড়া ফ্লোর প্রাইস প্রত্যাহার
- কমিশনের বিদায় বেলায় মূল্যসূচক নামল ৩ বছরের মধ্যে সর্বনিম্নে
- এনআরবিসি ব্যাংক লুটেরাদের সহযোগী ছিলেন রাশেদ মাকসুদ : তদন্তে দুদক
- বিএসইসিকে পরাধীন করার পাঁয়তারা : হারাতে পারে আইওএসকো’র সদস্যপদ
- চালু আছে ৯৩% কোম্পানি, লভ্যাংশ দিচ্ছে ৭৮%
- আরও ২৩ কোম্পানির উপর থেকে ফ্লোর প্রাইস প্রত্যাহার
- ৯ মাসের ব্যবসায় ৫১ শতাংশ ব্যাংকের ইপিএস বেড়েছে
- বিএসইসির নেতৃত্বে পরিবর্তন আসছে
- এবার ডিএসইর পর্ষদ থেকে সরে দাঁড়ালেন হেলাল : রয়েছে ষড়*যন্ত্রকারী নাহিদ
- বেক্সিমকোসহ সব কোম্পানির ফ্লোর প্রাইস প্রত্যাহার
- দেখে নিন ২০ কোম্পানির লভ্যাংশ














