ঢাকা, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩

মধ্যপ্রাচ্যে চুক্তির সম্ভাবনা : শেয়ারবাজারে উত্থান

২০২৬ এপ্রিল ২১ ১৪:৩২:২৬
মধ্যপ্রাচ্যে চুক্তির সম্ভাবনা : শেয়ারবাজারে উত্থান

অর্থ বাণিজ্য প্রতিবেদক : মধ্যপ্রাচ্যে ফের ইরানের সঙ্গে আমেরিকা চুক্তির সম্ভাবনা দেখা দিয়েছে। এতে করে শেয়ারবাজার উত্থানে ফিরেছে।

মঙ্গলবার (২১ এপ্রিল) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্যসূচক ডিএসইএক্স ২৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫২৫৭ পয়েন্টে। যা আগেরদিন কমেছিল ১৫ পয়েন্ট।

এদিন ডিএসইতে ৯২৯ কোটি ২৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যার পরিমাণ আগেরদিন হয়েছিল ৮২৪ কোটি ৭৬ লাখ টাকার। এ হিসেবে লেনদেন বেড়েছে ১০৪ কোটি ৫৩ লাখ টাকার বা ১৩ শতাংশ।

আজ ডিএসইতে লেনদেন হওয়া ৩৮৯ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ২১৫ টি বা ৫৫.২৭ শতাংশের। আর দর কমেছে ১০৮ টি বা ২৭.৭৬ শতাংশের ও দর পরিবর্তন হয়নি ৬৬ টি বা ১৬.৯৭ শতাংশের।

অপরদিকে সিএসইতে মঙ্গলবার ৩৩ কোটি ৩০ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এদিন সিএসইতে লেনদেন হওয়া ২১৯ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ১১৬ টির, কমেছে ৭৭ টির এবং পরিবর্তন হয়নি ২৬ টির। এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৪৭৩৬ পয়েন্টে।

আগেরদিন সিএসইতে ৩৪ কোটি ১৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল। আর সূচক সিএএসপিআই ২৮ পয়েন্ট কমেছিল।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে