ঢাকা, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩

শাহজিবাজার পাওয়ারের মুনাফা বেড়েছে ১৩৯ শতাংশ

২০২৬ এপ্রিল ২১ ০৮:১৬:৩৫
শাহজিবাজার পাওয়ারের মুনাফা বেড়েছে ১৩৯ শতাংশ

অর্থ বাণিজ্য প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত শাহজিবাজার পাওয়ারের চলতি অর্থবছরের ৯ মাসের (জুলাই ২০২৫-মার্চ ২০২৬) ব্যবসায় ১৩৯ শতাংশ মুনাফা বেড়েছে।

কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিটির ৯ মাসে শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ৪.৩৭ টাকা। যার পরিমাণ এর আগের বছরের একই সময়ে হয়েছিল ১.৮৩ টাকা। এ হিসাবে মুনাফা বেড়েছে ২.৫৪ টাকা বা ১৩৯ শতাংশ।

কোম্পানিটির ৩য় প্রান্তিকে (জানুয়ারি-মার্চ ২০২৬) শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ১.৩২ টাকা। যার পরিমাণ এর আগের বছরের একই সময়ে হয়েছিল ০.৩৭ টাকা। এ হিসাবে মুনাফা বেড়েছে ০.৯৫ টাকা বা ২৫৭ শতাংশ।

গত ৩১ মার্চ কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৪১.৬২ টাকায়।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে