ঢাকা, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩

ইস্টার্ন ব্যাংকের ঋণ পরিশোধ করবে রিং সাইন

২০২৬ এপ্রিল ২১ ০৮:২৩:১৪
ইস্টার্ন ব্যাংকের ঋণ পরিশোধ করবে রিং সাইন

অর্থ বাণিজ্য প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত রিং সাইনের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডার ‘লার্ক টেক্সটাইল লিমিটেড’ এর কাছ থেকে অর্থ নিয়ে ইস্টার্ন ব্যাংকের ঋণ পরিশোধের সিদ্ধান্ত নিয়েছে।

কোম্পানির মূল্য সংবেদনশীল তথ্য (পিএসআই) থেকে এসব জানা গেছে।

কোম্পানিটির গতকালকের (২০ এপ্রিল) পরিচালনা পর্ষদের সভায় ‘লার্ক টেক্সটাইল লিমিটেড’ থেকে বিনাসুদে ৯.৫০ কোটি টাকা নিয়ে ইস্টার্ন ব্যাংকের ঋণ পরিশোধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যা শেয়ারহোল্ডারদের অনুমোদন সাপেক্ষে করা হবে।

‘লার্ক টেক্সটাইল লিমিটেড’ থেকে ১০ বছরের জন্য বিনাসুদে ওই অর্থ নেওয়া হবে। যা ১০টি সমান কিস্তিতে পরিশোধ করা হবে। এই কিস্তি শুরু হবে ২০২৭ সালের ১ জানুয়ারি থেকে।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে