ঢাকা, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩

আট কোম্পানির লভ্যাংশ সভার তারিখ ঘোষনা

২০২৬ এপ্রিল ২১ ১৪:৪২:০৯
আট কোম্পানির লভ্যাংশ সভার তারিখ ঘোষনা

অর্থ বাণিজ্য প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত ৮ কোম্পানি কর্তৃপক্ষ লভ্যাংশ সংক্রান্ত সভার তারিখ নির্ধারন করেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিগুলো হচ্ছে- বাটা সু, ওয়ান ব্যাংক, আইপিডিসি, মিডল্যান্ড ব্যাংক, ম্যারিকো, ব্যাংক এশিয়া, তাকাফুল ইন্স্যুরেন্স ও মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংক।

এসবের মধ্যে বাটা সু, ওয়ান ব্যাংক, আইপিডিসি ও মিডল্যান্ড ব্যাংকের ২৮ এপ্রিল এবং ম্যারিকো, ব্যাংক এশিয়া, তাকাফুল ইন্স্যুরেন্স ও মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংকের ২৯ এপ্রিল এ সভা শুরু হবে। সভার দিন কোম্পানিগুলোর ২০২৫ সালের ব্যবসায় আয়-ব্যয়ের হিসাব অনুমোদন ও প্রকাশ করা হবে। এছাড়া লভ্যাংশ বিষয়ে সিদ্ধান্ত আসবে।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে