ঢাকা, সোমবার, ৪ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩

ওয়ালটনের নিজস্ব কর্পোরেট অফিস ভবন নির্মাণের সিদ্ধান্ত

২০২৬ মে ০৪ ১০:৫৬:১৪
ওয়ালটনের নিজস্ব কর্পোরেট অফিস ভবন নির্মাণের সিদ্ধান্ত

অর্থ বাণিজ্য প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত ওয়ালটন হাই-টেক এর পরিচালনা পর্ষদের সিদ্ধান্ত অনুযায়ী কোম্পানি নিজস্ব কর্পোরেট অফিস ভবন নির্মাণের উদ্যোগ নিয়েছে। এ লক্ষ্যে রাজধানীর ভাটারা থানাধীন বসুন্ধরা রেসিডেন্সিয়াল এলাকায় অবস্থিত প্লট নং–১০৮৮, রোড–সাবরিনা সোবহান ফিফথ অ্যাভিনিউ, ব্লক–আই, বসুন্ধরা আর/এ, ঢাকা–১২২৯-এ কর্পোরেট অফিস ভবন নির্মাণ করা হবে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসই জানিয়েছে, ভবন নির্মাণ কার্যক্রম সুষ্ঠু ও পেশাদারভাবে সম্পন্ন করতে কোম্পানি ইতোমধ্যে অভিজ্ঞ পরামর্শক নিয়োগ দিয়েছে। এসব পরামর্শক প্রতিষ্ঠান ভবনটির স্থাপত্য, কাঠামোগত এবং যান্ত্রিক, বৈদ্যুতিক ও প্লাম্বিং (এমইপি) সংক্রান্ত পূর্ণাঙ্গ সেবা প্রদান করবে।

কোম্পানি কর্তৃপক্ষের মতে, নিজস্ব কর্পোরেট অফিস ভবন নির্মাণের ফলে কোম্পানির প্রশাসনিক কার্যক্রম আরও কার্যকর ও সুসংহত হবে এবং দীর্ঘমেয়াদে পরিচালন ব্যয় হ্রাস পাবে।

এই তথ্য বিনিয়োগকারীদের অবগতির জন্য প্রকাশ করা হয়েছে।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে