ঢাকা, সোমবার, ৪ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩

ডিএসইতে উত্থান, সিএসইতে পতন

২০২৬ মে ০৪ ১৭:২৭:৩২
ডিএসইতে উত্থান, সিএসইতে পতন

অর্থ বাণিজ্য প্রতিবেদক : সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) উত্থানে ফিরেছে। একইসঙ্গে বেড়েছে লেনদেনের পরিমাণ। তবে অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) আজও পতন হয়েছে।

সোমবার (০৪ এপ্রিল) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ১২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫২৭৮ পয়েন্টে। যা আগের দুই কার্যদিবসের পতনের মধ্যে রবিবার ২১ পয়েন্ট ও বৃহস্পতিবার ৩০ পয়েন্ট কমেছিল।

সোমবার ডিএসইতে ৮৭৬ কোটি ৯৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যার পরিমাণ আগের দিন হয়েছিল ৮২৯ কোটি ৩৮ লাখ টাকা। এ হিসাবে লেনদেন বেড়েছে ৪৭ কোটি ৫৭ লাখ টাকার বা ৬ শতাংশ।

এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩৯৬ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ১৭৪ টি বা ৪৩.৯৪ শতাংশের। আর দর কমেছে ১৫৯ টি বা ৪০.১৫ শতাংশের ও দর পরিবর্তন হয়নি ৬৩ টি বা ১৫.৯১ শতাংশের।

অপরদিকে সিএসইতে রবিবার ১৬ কোটি ৭৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এদিন সিএসইতে লেনদেন হওয়া ২১৮ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ১০০ টির, কমেছে ৮৬ টির এবং পরিবর্তন হয়নি ৩২ টির। এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৪৭৮৪ পয়েন্টে।

আগেরদিন সিএসইতে ৪১ কোটি ৩৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল। আর সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১৮ পয়েন্ট কমেছিল।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে