ঢাকা, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩

আর্থিক হিসাব প্রকাশ করবে ৮ কোম্পানি

২০২৬ মে ০৫ ১৫:০৯:২৬
আর্থিক হিসাব প্রকাশ করবে ৮ কোম্পানি

অর্থ বাণিজ্য প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত ৮ কোম্পানি কর্তৃপক্ষ চলতি অর্থবছরের ১ম প্রান্তিকের (জানুয়ারী-মার্চ ২০২৬) ব্যবসায় সংক্রান্ত সভার তারিখ ঘোষণা করেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিগুলো হচ্ছে- লাফার্জ হোলসিম, আইপিডিসি, বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স, ব্যাংক এশিয়া, ঢাকা ব্যাংক, ইসলামী ব্যাংক, হাক্কানী পাল্প এবং বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স।

কোম্পানিগুলোর মধ্যে আগামি ১০ মে বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স, আইপিডিসি, ব্যাংক এশিয়া, ১১ মে হাক্কানী পাল্প, ১২ মে ইসলামী ব্যাংক, ঢাকা ব্যাংক ও লাফার্জ হোলসিম এবং ১৩ মে বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্সের এ সংক্রান্ত পর্ষদ সভা অনুষ্ঠিত হবে। যে সভায় চলতি বছরের ১ম প্রান্তিকের ব্যবসায়িক অবস্থান অনুমোদন করা হবে। একইসঙ্গে স্টেকহোল্ডারদের জন্য তা প্রকাশ করা হবে।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে
Close
Facebook Facebook-এ ফলো করুন