ঢাকা, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩

উত্তরা ব্যাংকের বোনাসে বিএসইসির অনুমোদন লাগবে না

২০২৬ মে ০৬ ১০:২০:৩০
উত্তরা ব্যাংকের বোনাসে বিএসইসির অনুমোদন লাগবে না

অর্থ বাণিজ্য প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত উত্তরা ব্যাংকের বোনাসে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসির) অনুমোদন লাগবে না। বুধবার (০৬ মে) ব্যাংক কর্তৃপক্ষ ঢাকা স্টক এক্সচেঞ্জ পিএলসির (ডিএসই) মাধ্যমে এ তথ্য জানিয়েছে।

ব্যাংক কর্তৃপক্ষ জানিয়েছে, গত ২৯ এপ্রিল ২০২৬ অনুষ্ঠিত পরিচালনা পর্ষদের ৮৫৬তম সভায় আসিফ রহমানকে পরিচালনা পর্ষদে শেয়ারহোল্ডার ডিরেক্টর হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। তিনি ব্যাংকটির মোট ২.৪২ শতাংশ শেয়ার ধারণ করেন। এর ফলে পরিচালনা পর্ষদের সম্মিলিত শেয়ার ধারণের হার দাঁড়িয়েছে ৩০.৫৩১ শতাংশে।

আসিফ রহমান অন্তর্ভুক্ত হওয়ার পরই পরিচালনা পর্ষদ ২০২৫ সালের জন্য বোনাস শেয়ার সুপারিশ করে। কোম্পানি আরও জানায়, আসিফ রহমানের পরিচালক পদটি ২৯ জুলাই ২০২৫ থেকে ২৮ এপ্রিল ২০২৬ পর্যন্ত স্বল্প সময়ের জন্য শূন্য ছিল।

এছাড়া জানানো হয়, আসিফ রহমানের ব্যক্তিগত ২.৪২ শতাংশ শেয়ার এখনও সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেড (সিডিবিএল)-এর ব্লক মডিউলে সংরক্ষিত রয়েছে। তার অন্তর্ভুক্তির পর ২৯ এপ্রিল ২০২৬ তারিখে ব্যাংকটির মোট পরিচালনা পর্ষদের শেয়ার ধারণের হার পুনরায় ৩০.৫৩১ শতাংশে পৌঁছায়।

এই প্রেক্ষাপটে ব্যাংকটি জানিয়েছে, পরিচালনা পর্ষদের ন্যূনতম সম্মিলিত শেয়ার ধারণের শর্ত পূরণ হওয়ায় বোনাস শেয়ার ঘোষণার ক্ষেত্রে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)-এর কোনো অতিরিক্ত অনুমোদনের প্রয়োজন নেই।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে
Close
Facebook Facebook-এ ফলো করুন