বিজিআইসির কোটি কোটি টাকা লুটপাটে ক্ষতিগ্রস্থ শেয়ারহোল্ডাররা
অর্থ বাণিজ্য প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত বাংলাদেশ সাধারন বীমা কোম্পানিতে (বিজিআইসি) ব্যবস্থাপনা কর্তৃপক্ষ কয়েক কোটি টাকার অনিয়ম করেছে। এতে করে কোম্পানিটি আর্থিকভাবে ক্ষতিগ্রস্থ হয়ে মুনাফা হয়েছে অর্ধেকেরও কম। যাতে শেয়ারহোল্ডারদের বড় আর্থিক ক্ষতির কবলে ফেলা হয়েছে। যে কোম্পানিটিতে বীমা আইন, আন্তর্জাতিক হিসাব মানেরও (আইএএস) লঙ্ঘন ঘটেছে।
বিজিআইসি দেশের প্রথম বেসরকারী সাধারন বীমা কোম্পানি। ৪০ বছর আগে (১৯৮৫) প্রতিষ্ঠিত এই পুরাতন বীমা কোম্পানি কর্তৃপক্ষের অদক্ষতা ও অব্যবস্থাপনার কারনে ব্যবসায় উন্নতি নেই। এতো বছর আগের কোম্পানিটির মুনাফা ও লভ্যাংশ খুবই সাদামাটা।
ডিএসইর তথ্য অনুযায়ি, গত ৬ বছরের মধ্যে ২০২১ সালে বিজিআইসির সর্বোচ্চ ১.৯২ টাকা শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছিল এবং ওই বছরের জন্য সর্বোচ্চ ১২.৫০% নগদ লভ্যাংশ দেওয়া হয়। যে কোম্পানিটির সর্বশেষ ২০২৫ সালে ইপিএস হয়েছে ১.৫১ টাকা এবং লভ্যাংশ দেওয়া হবে ১১% নগদ।
শেয়াবাজারে দীর্ঘদিন ধরে জড়িত থাকলেও কারসাজির শেয়ারে বিনিয়োগের কারনে কোম্পানিটি ব্যবসায় ধরা খেয়েছে। দেখা গেছে, গত বছরের ৩০ সেপ্টেম্বর বিজিআইসির শেয়ারবাজারে বিনিয়োগ ছিল ২৩.৮৭ কোটি টাকা। যার ওইদিন বাজার মূল্য নেমে এসেছিল ১২.৪৭ কোটি টাকা। অর্থাৎ শেয়ার ব্যবসায় ধরা ১১ কোটি ৪০ লাখ টাকা বা ৪৮ শতাংশ।
কোম্পানিটির সর্বশেষ প্রকাশিত ২০২৪ সালের আর্থিক প্রতিবেদনেও উঠে আসে বিজিআইসি কর্তৃপক্ষের বিভিন্ন অনিয়মের তথ্য। নিরীক্ষক জানিয়েছেন, বিজিআইসি কর্তৃপক্ষ ২০২৪ সালে আইডিআরএ’র এসআরও নং ২৮০-ল/২০১৮-তে বর্ণিত সীমা লঙ্ঘন করে অতিরিক্ত ম্যানেজমেন্ট ব্যয় করেছে। তারা বেধেঁ দেওয়া সীমার থেকে ১০ কোটি ৩৩ লাখ টাকা অতিরিক্ত ম্যানেজমেন্ট ব্যয় করেছে।
বিজিআইসি কর্তৃপক্ষের অনিয়মের মাধ্যমে ১০ কোটি ৩৩ লাখ টাকা অতিরিক্ত ব্যয়ের কারনে কোম্পানিটির অনেকটা সমপরিমাণ মুনাফা কম হয় ওই বছরে। এক্ষেত্রে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা কম হয় ১.৯১ টাকা। বিজিআইসি কর্তৃপক্ষ যদি অনিয়ম না করতো, তাহলে কোম্পানিটির মুনাফা ৭ কোটি ৫৪ লাখ টাকা থেকে বেড়ে ১৭ কোটি ৮৭ লাখ টাকা বা শেয়ারপ্রতি ৩.৩১ টাকা হতো।
বিজিআইসি ম্যানেজমেন্টের এই অনিয়মের কারনে ক্ষতিগ্রস্থ হচ্ছে মালিক তথা শেয়ারহোল্ডাররা। তারা আইন বর্হিভূত অতিরিক্ত ব্যয় না করলে, শেয়ারহোল্ডাররা অনেক বেশি লভ্যাংশ পেত। অথচ তাদের অনিয়মে কোম্পানিটিতে বঞ্চিত হচ্ছেন মালিকেরা এবং লাভবান হচ্ছেন কর্মীরা।
অথচ এই কোম্পানি কর্তৃপক্ষ শ্রম আইন পরিপালন করছে না। এর মাধ্যমে প্রতারণা করছেন কোম্পানিটির কর্মীদের সঙ্গে।
২০০৬ সালের শ্রম আইনের ২৩২ ধারা অনুযায়ি, প্রতিটি কোম্পানিতে ওয়ার্কার্স প্রফিট পার্টিসিপেশন ফান্ড (ডব্লিউপিপিএফ) গঠন করা এবং তা পরবর্তী ৯ মাসের কর্মীদের মধ্যে বিতরন করা বাধ্যতামূলক। কিন্তু বিজিআইসি কর্তৃপক্ষ তা না করে কর্মীদেরকে ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করেছেন।
তবে বীমাসহ আর্থিক প্রতিষ্ঠান খাতে আইনটি কার্যকর না করার বিষয়ে শ্রম মন্ত্রণালয়ের কাছে ব্যাখ্যা চেয়েছে বিএফআইডি। এছাড়া বাংলাদেশ ইন্স্যুরেন্স এসোসিয়েশনও আবেদন করেছে। এরপরে দীর্ঘদিন অতিবাহিত হলেও শ্রম মন্ত্রণালয় থেকে বীমা খাতে ডব্লিউপিপিএফ করতে হবে না, এমন কোনো নির্দেশনা দেওয়া হয়নি। তা সত্ত্বেও আইন অনুযায়ি ফান্ড গঠন করেনি বিজিআইসি কর্তৃপক্ষ।
আন্তর্জাতিক হিসাব মান (আইএএস) লঙ্ঘন করতেও ছাড়েনি বিজিআইসি কর্তৃপক্ষ। তারা গ্র্যাচ্যুইটি ফান্ড গঠন করলেও অ্যাকচুয়ারিয়াল ভ্যালুয়েশন করেনি।
এসব বিষয়ে বিজিআইসির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও আহমেদ সাইফুদ্দীন চৌধুরী লিখিত বক্তব্যে বলেন, ১৯৯৬ সালে শেয়ারবাজারে অস্বাভাবিক দর পতন হয়। তারপরেও বিজিআইসির শেয়ারে বিনিয়োগের ক্ষেত্রে পরিবর্তন ঘটেনি। আর শ্রম আইন কলকারখানার ক্ষেত্রে যেভাবে পরিপালনের অবকাশ থাকে, বীমা কোম্পানির ক্ষেত্রে সেরুপ কোন অবকাশ নাই।
উল্লেখ্য, ১৯৮৯ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হওয়া বিজিআইসির পরিশোধিত মূলধনের পরিমাণ ৫৪ কোটি ৩ লাখ টাকা। এরমধ্যে ৬৬.৬০ শতাংশ মালিকানা রয়েছে শেয়ারবাজারের বিভিন্ন শ্রেণীর (উদ্যোক্তা/পরিচালক ছাড়া) বিনিয়োগকারীদের হাতে। বুধবার (০৬ মে) কোম্পানিটির শেয়ার দর দাঁড়িয়েছে ৩৬.৮০ টাকায়।
পাঠকের মতামত:
- ‘মামাকে বিয়ে’, রাধিকার মন্তব্যে ক্ষুব্ধ বালকৃষ্ণের ভক্তরা
- মহেশখালীতে ৬৫ বিলিয়ন ডলারের বিনিয়োগ পরিকল্পনা
- বিদেশি বিনিয়োগে অগ্রাধিকার শেয়ারের নিয়ম সহজ
- ঋণাত্মক ইক্যুইটি যাচাইয়ে বিএসইসির তদন্ত
- লকারে গয়না উধাও, ব্যাংককে ৫০.৫ লাখ ক্ষতিপূরণের নির্দেশ
- দুই দিনে ২৪০০ পয়েন্ট বাড়ল সেনসেক্স
- লুজারের শীর্ষে সিএপিএম আইবিবিএল মিউচ্যুয়াল ফান্ড
- গেইনারের শীর্ষে হা-ওয়েল টেক্সটাইল
- জব্দ বিও হিসাব চালুর সিদ্ধান্ত, লেনদেনে গতি ফেরার আশা
- ব্লক মার্কেটে ৩১ কোটি টাকার লেনদেন
- লেনদেনের শীর্ষে এনভয় টেক্সটাইল
- ওয়াইম্যাক্স ইলেকট্রোডসের ২% লভ্যাংশ ঘোষণা
- মেঘনা পেট্রোলিয়ামের ২১০% লভ্যাংশ ঘোষণা
- আরো তলানিতে শেয়ারবাজার
- প্রাইম ফাইন্যান্স ফার্স্ট ফান্ডের অস্বাভাবিক দর বৃদ্ধি
- আল-আরাফাহ ব্যাংকে খেলাপি বিনিয়োগের পাহাড়
- সাহসী দৃশ্যে আপত্তি নেই কৃতি স্যাননের
- চাঙ্গা ভারতীয় শেয়ারবাজার
- দু’বছর পর মান্নাত থেকে ভক্তদের দেখা দিলেন শাহরুখ
- ফিরে দেখা পর্দার স্মরণীয় ১৯ চরিত্র
- বিএসইসির অনুসন্ধানে আজাদ পাটওয়ারীর সন্দেহজনক লেনদেন
- ওয়ানডে র্যাঙ্কিংয়ে ক্যারিয়ারসেরা ছয়ে আফগানিস্তান
- ব্রিটিশ নাগরিকত্বে আইপিএলের দুয়ার খুলবে আমিরের?
- লুজারের শীর্ষে সিএপিএম আইবিবিএল মিউচ্যুয়াল ফান্ড
- সাড়ে ৫ মাসের মধ্যে সর্বনিম্নে সূচক
- গেইনারের শীর্ষে সিলভা ফার্মাসিউটিক্যালস
- ব্লক মার্কেটে ৮ কোটি টাকার লেনদেন
- লেনদেনের শীর্ষে ইভিন্স টেক্সটাইল
- ৯ মাসে ইউনিটপ্রতি মুনাফা বাড়লেও তৃতীয় প্রান্তিকে লোকসান
- উৎপাদনে লোকসান, বিনিয়োগ-ভাড়ার আয়ে টিকে জিকিউ বলপেন
- পাঁচ মাস ধরে ৩০০ কোটি ডলারের নিচে রেমিট্যান্স
- ডিএসইর অর্গানোগ্রাম পরিবর্তনে লাগবে না স্কিম সংশোধন
- তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্সে পাওনা-অগ্রিমে আটকা ৪২ কোটি টাকা
- জিডিপিতে বিশ্বের ৩৬তম বৃহৎ অর্থনীতি বাংলাদেশ
- শেষ দুই ম্যাচে জয় নিউজিল্যান্ডের ভারতের সিরিজ জয়ের উৎসবেও স্বস্তি নেই
- মেহরবের প্রথম সেঞ্চুরি নাসুমের পাঁচ উইকেট
- লুজারের শীর্ষে প্রিমিয়ার লিজিং
- গেইনারের শীর্ষে মতিন স্পিনিং
- ব্লক মার্কেটে ২৩ কোটি টাকার লেনদেন
- পতন দিয়ে সপ্তাহ শুরু
- লেনদেনের শীর্ষে মতিন স্পিনিং
- ১১ ব্যাংকের মধ্যে ৬টির ইপিএস ঋণাত্মক
- রয়্যালটি চুক্তি পরিবর্তন করল রেকিট বেনকিজার
- ১৬ কোম্পানির লভ্যাংশ ঘোষণা, লোকসানে ৬টি
- মেঘনা পেট ইন্ডাস্ট্রিজের ‘নো’ ডিভিডেন্ড
- আনলিমা ইয়ার্নের ‘নো’ ডিভিডেন্ড
- নাভানা সিএনজির ১% লভ্যাংশ ঘোষণা
- সোনালি আঁশের ১০% লভ্যাংশ ঘোষণা
- টানা দুই দিন কমল স্বর্ণের দাম
- ওয়ালটন প্লাজায় কিস্তির অর্থ উত্তোলন সুবিধা
- মালয়েশিয়ার বিলাসবহুল হোটেলে পরীমনি
- হ্যালোইন সাজে রহস্যময় অপু বিশ্বাস, চেনাই দায়
- তিন বছরে ২৪২% রিটার্ন, নভেম্বরে লভ্যাংশের সিদ্ধান্ত
- জিয়োর শেয়ারে দুই দিনে ২৭ শতাংশের বেশি মুনাফা, চাঙা ভারতীয় বাজার
- ক্যাপিটাল গেইনে ২০৩০ সাল পর্যন্ত কর অব্যাহতি চায় ডিবিএ
- এসবিএসি ব্যাংকের মুনাফা বেড়েছে ৩৩ শতাংশ
- শাইনপুকুর সিরামিকসের ‘নো’ ডিভিডেন্ড
- বিনিয়োগকারীরা হারালো ৭ হাজার ১১১ কোটি টাকা
- গত সপ্তাহে ব্লক মার্কেটে ১৮০ কোটি টাকার লেনদেন
- সাপ্তাহিক লেনদেনের ২৭ শতাংশ ১০ কোম্পানির শেয়ারে
- Revised Price Sensitive Information of Mostafa metal
- সাপ্তাহিক লুজারের শীর্ষে মীর আখতার
- সাপ্তাহিক গেইনারের শীর্ষে প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড
- কনফিডেন্স সিমেন্টের ১০% লভ্যাংশ ঘোষণা
- লীগ্যাছি ফুটওয়্যারের ১০ পয়সা লভ্যাংশ ঘোষণা
- ইউসিবির ১১ কোটি ২০ লাখ শেয়ার কিনতে চান চেয়ারম্যান-সংশ্লিষ্ট দুই প্রতিষ্ঠান
- সাউথইস্ট ব্যাংকের মুনাফা বেড়েছে ৪০ শতাংশ
- কোহিনুর কেমিক্যালের ৩২.৫০% লভ্যাংশ ঘোষণা
- গেইনারের শীর্ষে ফনিক্স ফাইন্যান্স ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড
- একদিন পরেই পতনে ফিরল শেয়ারবাজার
- মিউচুয়াল ফান্ড বিধিমালা নিয়ে চাপের মুখে বিএসইসি
- ব্লক মার্কেটে শত কোটি টাকার লেনদেন
- লেনদেনের শীর্ষে প্রাইম ব্যাংক
- লাভের দৌড়ে ৯ ব্যাংক, লোকসান আরও বাড়ল রূপালীর
- লোকসানেও লভ্যাংশ দিচ্ছে ছয় কোম্পানি, দিচ্ছে না ১২টি
- পাঁচ ব্যাংকে বিনিয়োগকারীরা নিঃশ্ব, চেয়ে চেয়ে দেখল মাকসুদের ‘শাস্তি কমিশন’
- লজ্জার ইতিহাস গড়ল মাকসুদের ‘শাস্তি কমিশন’
- আড়ালে বিএসইসির চেয়ারম্যান-কমিশনারদের সমালোচনা : সামনে ভূয়সী প্রশংসা
- আইডিএলসি ইনভেস্টমেন্টসের উচ্চ দরে ইস্যু আনা : এখন বেহাল দশা
- বড় মূলধনী-গেম্বলিং ৩৫ কোম্পানি ছাড়া ফ্লোর প্রাইস প্রত্যাহার
- কমিশনের বিদায় বেলায় মূল্যসূচক নামল ৩ বছরের মধ্যে সর্বনিম্নে
- এনআরবিসি ব্যাংক লুটেরাদের সহযোগী ছিলেন রাশেদ মাকসুদ : তদন্তে দুদক
- বিএসইসিকে পরাধীন করার পাঁয়তারা : হারাতে পারে আইওএসকো’র সদস্যপদ
- চালু আছে ৯৩% কোম্পানি, লভ্যাংশ দিচ্ছে ৭৮%
- আরও ২৩ কোম্পানির উপর থেকে ফ্লোর প্রাইস প্রত্যাহার
- ৯ মাসের ব্যবসায় ৫১ শতাংশ ব্যাংকের ইপিএস বেড়েছে
- বিএসইসির নেতৃত্বে পরিবর্তন আসছে
- এবার ডিএসইর পর্ষদ থেকে সরে দাঁড়ালেন হেলাল : রয়েছে ষড়*যন্ত্রকারী নাহিদ
- বেক্সিমকোসহ সব কোম্পানির ফ্লোর প্রাইস প্রত্যাহার
- দেখে নিন ২০ কোম্পানির লভ্যাংশ
শেয়ারবাজার এর সর্বশেষ খবর
- বিদেশি বিনিয়োগে অগ্রাধিকার শেয়ারের নিয়ম সহজ
- ঋণাত্মক ইক্যুইটি যাচাইয়ে বিএসইসির তদন্ত
- দুই দিনে ২৪০০ পয়েন্ট বাড়ল সেনসেক্স














