ঢাকা, সোমবার, ৮ জুন ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩

কাদের ‘মশা’ বললেন ওমর সানী?

২০২৬ মে ১৫ ১১:৩০:৪৪
কাদের ‘মশা’ বললেন ওমর সানী?

ঢালিউডের এক সময়ের জনপ্রিয় নায়ক ওমর সানী সামাজিক ও চলচ্চিত্র অঙ্গনের বিভিন্ন অসংগতি নিয়ে মাঝেমধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে সরব থাকেন। এবার তার একটি ইঙ্গিতপূর্ণ ফেসবুক স্ট্যাটাস ঘিরে ঢালিউড অঙ্গনে ব্যাপক আলোচনা শুরু হয়েছে।

সম্প্রতি নিজের ফেসবুক হ্যান্ডেলে দেওয়া এক পোস্টে চলচ্চিত্র সংশ্লিষ্ট কিছু ব্যক্তির কর্মকাণ্ডে বিরক্তি প্রকাশ করে তিনি লেখেন,

“চলচ্চিত্রে কিছু মশা জন্মেছে, এদের পরিচয় ফকিন্নি। এই মশা ভনভন করে আর আপনারা প্রচার করেন। এটা কি মানায়?”

সরাসরি কারও নাম উল্লেখ না করলেও নেটিজেনদের ধারণা, তার এই মন্তব্য সাম্প্রতিক কিছু বিতর্কিত ঘটনার দিকেই ইঙ্গিত করছে। পোস্টটির মন্তব্যের ঘরে অনেক ভক্ত ও অনুসারী অভিনেতা ও পরিচালক হাসান জাহাঙ্গীরকে ঘিরে চলমান বিতর্কের প্রসঙ্গ টানেন।

উল্লেখ্য, সম্প্রতি চিত্রনায়িকা মৌসুমীর অনুমতি ছাড়াই ‘কন্ট্রাক্ট ম্যারেজ’ নামের একটি এক ঘণ্টার নাটককে পূর্ণদৈর্ঘ্য সিনেমা হিসেবে সেন্সর ছাড়পত্র নেওয়ার অভিযোগ ওঠে। বিষয়টি চলচ্চিত্র মহলে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে এবং সিনেমার মর্যাদা নিয়ে প্রশ্ন তোলে।

অনেকের ধারণা, চলচ্চিত্রের ভাবমূর্তি ক্ষুণ্ণকারী এ ধরনের কর্মকাণ্ডের সঙ্গে জড়িতদের উদ্দেশ্য করেই ওমর সানী তার ক্ষোভ প্রকাশ করেছেন।

চলচ্চিত্রের মান ও সম্মান রক্ষায় তার এমন স্পষ্ট অবস্থানকে সাধুবাদ জানিয়েছেন ভক্তরা। তবে যাদের উদ্দেশে ‘মশা’ বা ‘ফকিন্নি’ শব্দ ব্যবহার করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে, তাদের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

পাঠকের মতামত:

বিনোদন এর সর্বশেষ খবর

বিনোদন - এর সব খবর



রে
Close
Facebook Facebook-এ ফলো করুন