ঢাকা, সোমবার, ৮ জুন ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩

ঈদের আগে সোনার ক্রেতাদের জন্য সুখবর

২০২৬ মে ২৩ ১৬:২০:৪৬
ঈদের আগে সোনার ক্রেতাদের জন্য সুখবর

ঈদের আগে দেশের বাজারে সোনার দামে আবারও কমার খবর এসেছে। ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনার দাম ২ হাজার ১৫৮ টাকা কমিয়ে ২ লাখ ৩৫ হাজার ৯৬৩ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।

শনিবার এক বিজ্ঞপ্তিতে বাজুস জানায়, নতুন এই মূল্য আজ সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আন্তর্জাতিক বাজারে তেজাবী সোনা (পিওর গোল্ড)-এর দাম কমে যাওয়ায় বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের সভায় সোনার দাম হ্রাসের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এর আগে গত বৃহস্পতিবার (২১ মে) ২২ ক্যারেটের সোনার দাম ভরিতে ২ হাজার ১৫৮ টাকা বাড়ানো হয়েছিল। তবে মাত্র দুই দিনের ব্যবধানে আবারও একই অঙ্কের দাম কমানো হলো।

নতুন মূল্য অনুযায়ী দেশের বাজারে এখন—

২২ ক্যারেটের প্রতি ভরি সোনা: ২ লাখ ৩৫ হাজার ৯৬৩ টাকা

২১ ক্যারেটের প্রতি ভরি সোনা: ২ লাখ ২৫ হাজার ২৩২ টাকা

১৮ ক্যারেটের প্রতি ভরি সোনা: ১ লাখ ৯৩ হাজার ৩৯ টাকা

সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনা: ১ লাখ ৫৭ হাজার ২৩১ টাকা

এর আগে ২১ মে সকালে বাজুস সোনার দাম সমন্বয় করে ২২ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৩৮ হাজার ১২১ টাকা নির্ধারণ করেছিল। এ নিয়ে চলতি বছরে এখন পর্যন্ত ৬৮ বার সোনার দাম সমন্বয় করা হলো।

পাঠকের মতামত:

অর্থনীতি এর সর্বশেষ খবর

অর্থনীতি - এর সব খবর



রে
Close
Facebook Facebook-এ ফলো করুন