ঢাকা, সোমবার, ১৫ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩

শেয়ারবাজারে উত্থান অব্যাহত

২০২৬ জুন ১৫ ১৬:২১:৩১
শেয়ারবাজারে উত্থান অব্যাহত

অর্থ বাণিজ্য প্রতিবেদক : মধ্যপ্রাচ্যে ইরান-আমেরিকার যুদ্ধ বন্ধে চুক্তি হওয়ার সম্ভাবনা ও বাজেটকে কেন্দ্র করে রবিবার দেশের শেয়ারবাজারে রবিবার বড় উত্থান হয়। যা অব্যাহত রয়েছে সোমবারও। একইসঙ্গে বাড়ছে লেনদেনের পরিমাণ।

সোমবার (১৫ জুন) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ১৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫৬৪১ পয়েন্টে। যা রবিবার ১০৫ পয়েন্ট ও বৃহস্পতিবার ৪ পয়েন্ট বেড়েছিল।

আজ ডিএসইতে ১ হাজার ৪৫৬ কোটি ১২ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যার পরিমাণ আগের দিন হয়েছিল ১ হাজার ৩৫৮ কোটি ৪৭ লাখ টাকা। এ হিসাবে লেনদেন বেড়েছে ৯৭ কোটি ৬৫ লাখ টাকার বা ৭ শতাংশ।

এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩৯৫ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ১৪৫ টি বা ৩৬.৭১ শতাংশের। আর দর কমেছে ১৮৪ টি বা ৪৬.৫৮ শতাংশের ও দর পরিবর্তন হয়নি ৬৬ টি বা ১৬.৭১ শতাংশের।

অপরদিকে সিএসইতে সোমবার ৪২ কোটি ৪৭ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এদিন সিএসইতে লেনদেন হওয়া ২৪৫ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ১১৮ টির, কমেছে ৯৮ টির এবং পরিবর্তন হয়নি ২৯ টির। এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৫২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৫৩৯৬ পয়েন্টে।

আগের কার্যদিবসে সিএসইতে ২৪ কোটি ২১ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল। আর সূচক বেড়েছিল ১৪৮ পয়েন্ট।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে
Close
Facebook Facebook-এ ফলো করুন