ঢাকা, বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩

উত্থানে ফিরল শেয়ারবাজার

২০২৬ জুন ১৭ ১৫:৩০:৪৬
উত্থানে ফিরল শেয়ারবাজার

অর্থ বাণিজ্য প্রতিবেদক : মধ্যপ্রাচ্যে ইরান-আমেরিকার যুদ্ধ বন্ধে চুক্তি হওয়ার সম্ভাবনা ও বাজেটকে কেন্দ্র করে শেষ ৩ কার্যদিবস উত্থান হয় দেশের শেয়ারবাজারে। তবে মঙ্গলবার পতনে নামে। এরপরে বুধবার উত্থানে ফিরেছে। একইসঙ্গে বেড়েছে লেনদেনের পরিমাণ।

বুধবার (১৭ জুন) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ১৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫৬২২ পয়েন্টে। যা আগেরদিন কমেছিল ৩৫ পয়েন্ট। তবে এর আগের টানা ৩ কার্যদিবসের উত্থানের মধ্যে সোমবার ১৫ পয়েন্ট, রবিবার ১০৫ পয়েন্ট ও বৃহস্পতিবার ৪ পয়েন্ট বেড়েছিল।

আজ ডিএসইতে ১ হাজার ২১১ কোটি ৩০ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যার পরিমাণ আগের দিন হয়েছিল ১ হাজার ১৯৬ কোটি ১১ লাখ টাকা। এ হিসাবে লেনদেন বেড়েছে ১৫ কোটি ১৯ লাখ টাকার বা ১ শতাংশ।

এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩৯৪ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ১৮২ টি বা ৪৬.১৯ শতাংশের। আর দর কমেছে ১৫৮ টি বা ৪০.১০ শতাংশের ও দর পরিবর্তন হয়নি ৫৪ টি বা ১৩.৭১ শতাংশের।

অপরদিকে সিএসইতে বুধবার ৩৪ কোটি ৯১ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এদিন সিএসইতে লেনদেন হওয়া ২৩২ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ১১১ টির, কমেছে ৯৩ টির এবং পরিবর্তন হয়নি ২৮ টির। এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ২২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৫২৫০ পয়েন্টে।

আগের কার্যদিবসে সিএসইতে ৩০ কোটি ৯৭ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল। আর সূচক কমেছিল ১২৪ পয়েন্ট।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে
Close
Facebook Facebook-এ ফলো করুন