ঢাকা, রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩

পতনে সপ্তাহ শুরু

২০২৬ জুন ২১ ১৫:২৭:৫০
পতনে সপ্তাহ শুরু

অর্থ বাণিজ্য প্রতিবেদক : সপ্তাহের প্রথম কার্যদিবস রবিবার দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্যসূচকের পতন হয়েছে। একইসঙ্গে কমেছে লেনদেনের পরিমাণ। এছাড়া ৭৫ শতাংশের বেশি কোম্পানির দর কমেছে।

রবিবার (২১ জুন) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ২১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫৬৪০ পয়েন্টে। যা আগেরদিন বেড়েছিল ৪০ পয়েন্ট।

আজ ডিএসইতে ১ হাজার ২ কোটি ৪৪ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যার পরিমাণ আগের দিন হয়েছিল ১ হাজার ১৯৭ কোটি ২১ লাখ টাকা। এ হিসাবে লেনদেন কমেছে ১৯৪ কোটি ৭৭ লাখ টাকার বা ১৬ শতাংশ।

এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩৯৬ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ৭১ টি বা ১৭.৯৩ শতাংশের। আর দর কমেছে ২৯৮ টি বা ৭৫.২৫ শতাংশের ও দর পরিবর্তন হয়নি ২৭ টি বা ৬.৮২ শতাংশের।

অপরদিকে সিএসইতে রবিবার ৩০ কোটি ৪০ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এদিন সিএসইতে লেনদেন হওয়া ২২৬ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৬৯ টির, কমেছে ১৩৬ টির এবং পরিবর্তন হয়নি ২১ টির। এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১০৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৫২৫০ পয়েন্টে।

আগের কার্যদিবসে সিএসইতে ৮৪ কোটি ৪০ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল। আর সূচক বেড়েছিল ১০৪ পয়েন্ট।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে
Close
Facebook Facebook-এ ফলো করুন