ঢাকা, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩

ব্লক মার্কেটে ৭৪ কোটি টাকার লেনদেন

২০২৬ জুন ৩০ ১৬:২৭:০৩
ব্লক মার্কেটে ৭৪ কোটি টাকার লেনদেন

অর্থ বাণিজ্য প্রতিবেদক : দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মঙ্গলবার (৩০ জুন) ব্লক মার্কেটে ৭২ টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এসব কোম্পানির ৭৪ কোটি ৩২ লাখ টাকার লেনদেন হয়েছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিগুলোর মোট ২ কোটি ৪ লাখ ৯ হাজার ১১৯ টি শেয়ার ১৭৮ বার হাত বদলের মাধ্যমে ৭৪ কোটি ৩২ লাখ টাকার লেনদেন হয়েছে।

কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি সিটি জেনারেল ইন্স্যুরেন্সের ৯ কোটি ৯৯ লাখ টাকার শেয়ার ব্লকে লেনদেন হয়েছে। এরপরে দ্বিতীয় এনবয় টেক্সটাইলের ৭ কোটি ৭৭ লাখ টাকার এবং তৃতীয় সর্বোচ্চ মালেক স্পিনিংয়ের ৫ কোটি ৯০ লাখ টাকার লেনদেন হয়েছে।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে
Close
Facebook Facebook-এ ফলো করুন