ঢাকা, শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩

ভরিতে ৪ হাজার ৩৭৪ টাকা কমল স্বর্ণের দাম

২০২৬ জুন ২০ ০৯:২১:৪০
ভরিতে ৪ হাজার ৩৭৪ টাকা কমল স্বর্ণের দাম

দেশের বাজারে স্বর্ণের দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ৪ হাজার ৩৭৪ টাকা কমিয়ে ২ লাখ ২৮ হাজার ৫৫৬ টাকা নির্ধারণ করা হয়েছে।

শুক্রবার (১৯ জুন) সকালে বাজুস এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। নতুন দাম আজ সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।

নতুন মূল্য তালিকা (ভ্যাটসহ):

২২ ক্যারেট: প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) — ২,২৮,৫৫৬ টাকা

২১ ক্যারেট: প্রতি ভরি — ২,২২,৪৯১ টাকা

১৮ ক্যারেট: প্রতি ভরি — ১,৯১,০৫৬ টাকা

সনাতন পদ্ধতি: প্রতি ভরি — ১,৫৬,০৬৪ টাকা

এর আগে বৃহস্পতিবার (১৮ জুন) ভ্যাট সমন্বয়ের পর ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ছিল ২ লাখ ৩২ হাজার ৯৩০ টাকা।

বাজুস জানায়, স্থানীয় বাজারে পিওর গোল্ডের দাম কমে যাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে এই নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে।

পাঠকের মতামত:

অর্থনীতি এর সর্বশেষ খবর

অর্থনীতি - এর সব খবর



রে
Close
Facebook Facebook-এ ফলো করুন