শেয়ারবাজারের ব্যাংকগুলোর মুনাফা কমেছে ৬৭ শতাংশ
অর্থ বাণিজ্য প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকগুলোর ২০২৫ সালের ব্যবসায়িক চিত্রে মিশ্র প্রবণতা দেখা গেছে। আগের বছরের তুলনায় অধিকাংশ ব্যাংকের মুনাফা বাড়লেও চারটি ব্যাংকের বড় ধরনের লোকসানের প্রভাবে সামগ্রিকভাবে খাতটির মুনাফা কমে গেছে। এক্ষেত্রে আগের বছরের তুলনায় আড়াই হাজার কোটি টাকার বেশি বা প্রায় ৬৭ শতাংশ মুনাফায় পতন হয়েছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রকাশিত শেয়ারবাজারের ৩১ ব্যাংকের মধ্যে ৩০ ব্যাংকের ২০২৫ সালের সমন্বিত (সাবসিডিয়ারিসহ) আর্থিক হিসাব থেকে এ তথ্য পাওয়া গেছে। তবে নির্ধারিত সময় শেষ হয়ে গেলেও একমাত্র আইসিবি ইসলামিক ব্যাংক কর্তৃপক্ষ এখনো ওই বছরের ব্যবসায়িক তথ্য প্রকাশ করেনি।
তালিকাভুক্ত ৩০ ব্যাংকের ২০২৪ সালের ব্যবসায় ৪ হাজার ১৫০ কোটি ৬৬ লাখ টাকার নিট মুনাফা হয়েছিল। যা কমে ২০২৫ সালে হয়েছে ১ হাজার ৩৬৯ কোটি ৮২ লাখ টাকা। অর্থাৎ তালিকাভুক্ত ব্যাংকগুলোর বছরের ব্যবধানে নিট মুনাফা কমেছে ২ হাজার ৭৮০ কোটি ৮৪ লাখ টাকার বা ৬৭ শতাংশ।
মুনাফায় এই পতনের পেছনে প্রধানতম কারণ হিসেবে রয়েছে ৪ ব্যাংকের বড় লোকসান। ব্যাংকগুলো হচ্ছে-এবি ব্যাংক, ন্যাশনাল ব্যাংক, আইএফআইসি ব্যাংক ও প্রিমিয়ার ব্যাংক। এই ৪ ব্যাংকের আগের বছরের ৩ হাজার ৫৯৯ কোটি ৫০ লাখ টাকার নিট লোকসান ২০২৫ সালে বেড়ে হয়েছে ৯ হাজার ৮৭৩ কোটি ১৪ লাখ টাকা। অর্থাৎ ব্যাংকগুলোর লোকসান বেড়েছে ৬ হাজার ২৭৩ কোটি ৬৪ লাখ টাকা বা ১৭৪ শতাংশ।
জানা গেছে, মুনাফা করা ২৬ ব্যাংকের মধ্যে ২১টির আগের বছরের তুলনায় ২০২৫ সালের ব্যবসায় উত্থান হয়েছে। বাকি ৫টি ব্যাংকের মুনাফা কমেছে। এ ব্যাংকগুলো হলো- ট্রাস্ট ব্যাংক, স্ট্যান্ডার্ড ব্যাংক, ওয়ান ব্যাংক, রূপালি ব্যাংক ও এসবিএসি ব্যাংক।
এ বিষয়ে দি ইনস্টিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএমএবি) এর সাবেক সভাপতি এএসএম শায়খুল ইসলাম (এফসিএমএ) বলেন, ব্যাংকিং খাতে নজিরবিহীন অনিয়ম হয়েছে। ফলে ব্যাংকের মুনাফায় পতন প্রত্যাশিতই ছিল। তবে ব্যাংকগুলো যদি সঠিকভাবে সঞ্চিতি গঠন করতো, তাহলে মুনাফার পরিবর্তে লোকসান হতো।
ব্যাংকগুলোর ২০২৫ সালে ১ হাজার ৩৬৯ কোটি ৮২ লাখ টাকা মুনাফা হলেও শেয়ারহোল্ডারদের মধ্যে নগদ লভ্যাংশ হিসেবে বিতরন করা হবে ২ হাজার ৬০৫ কোটি ২১ লাখ টাকা। এ হিসেবে মুনাফার ১৯০ শতাংশ বিতরন করা হবে। মুনাফার অতিরিক্ত ১ হাজার ২৩৫ কোটি ৩৯ লাখ টাকা বা ৯০ শতাংশ ব্যাংকের রিজার্ভ থেকে দেওয়া হবে।
দেখা গেছে, তালিকাভুক্ত ব্যাংকগুলোর মধ্যে সবচেয়ে বেশি ১ হাজার ৮১৬ কোটি ২৭ লাখ টাকা মুনাফা করে শীর্ষে উঠে এসেছে ব্র্যাক ব্যাংক। এরপরে ১ হাজার ৩২৪ কোটি ২৩ লাখ টাকা নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে সিটি ব্যাংক। তৃতীয় সর্বোচ্চ ১ হাজার ৯০ কোটি ৬০ লাখ টাকা মুনাফা হয়েছে পূবালি ব্যাংকের।
মুনাফায় উত্থানের বিষয়ে ব্র্যাক ব্যাংক থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, নিট সুদ আয় কিছুটা কমলেও ট্রেজারি বিল ও বন্ডের মতো সরকারি সিকিউরিটিজে কৌশলগত বিনিয়োগ থেকে বড় অংকের মুনাফা এসেছে। উচ্চ সুদের বাজারে সরকারি বন্ড থেকে আসা আয় ব্যাংকটির প্রবৃদ্ধিকে ত্বরান্বিত করেছে।
নিম্নে শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকগুলোর নিট মুনাফার তথ্য তুলে ধরা হল-
|
ব্যাংকের নাম |
নিট মুনাফা-২০২৫ (কোটি টাকায়) |
নিট মুনাফা-২০২৪ (কোটি টাকায়) |
|
ব্র্যাক ব্যাংক |
১৮১৬.২৭ |
১২২৯.৬২ |
|
সিটি ব্যাংক |
১৩২৪.২৩ |
১০১৪.৩৫ |
|
পূবালি ব্যাংক |
১০৯০.৬০ |
৭৮০.০৯ |
|
ডাচ-বাংলা ব্যাংক |
৯৬৪.৭৭ |
৪৭৩.৪৮ |
|
প্রাইম ব্যাংক |
৯০৯.৯০ |
৭৩২.২৫ |
|
ইস্টার্ন ব্যাংক |
৮৩৪.৬১ |
৬৫৯.৯০ |
|
উত্তরা ব্যাংক |
৫৮৯.৯২ |
৪৭৮.৪৩ |
|
যমুনা ব্যাংক |
৫৭৪.৪০ |
২৭৯.৩৩ |
|
এনসিসি ব্যাংক |
৪৭৬.৩৭ |
২৩২.৬৮ |
|
ব্যাংক এশিয়া |
৪০৭.৮৩ |
২৪৯.৮৯ |
|
শাহজালাল ব্যাংক |
৩৬৮.৩৯ |
১৬৯.৩৪ |
|
এমটিবি |
৩৩৯.৫৭ |
৩১৬.৬৫ |
|
ট্রাস্ট ব্যাংক |
৩৩৬.০০ |
৩৭২.৩২ |
|
সাউথইস্ট ব্যাংক |
৩৩৫.৬৯ |
৪৩.৩৬ |
|
ঢাকা ব্যাংক |
২৮০.০৯ |
১২৮.১৩ |
|
ইসলামী ব্যাংক |
১৩৬.৮৫ |
১০৮.৭৯ |
|
মার্কেন্টাইল ব্যাংক |
১২১.৭২ |
৬৪.৬৮ |
|
আল-আরাফাহ ব্যাংক |
৮৫.২৩ |
৭৫.৫০ |
|
মিডল্যান্ড ব্যাংক |
৮২.৩৬ |
৮১.৪১ |
|
স্ট্যান্ডার্ড ব্যাংক |
৮০.৩৪ |
৮২.৮৪ |
|
ওয়ান ব্যাংক |
২৯.৮৪ |
১৩১.৯৪ |
|
ইউসিবি |
২৩.২৬ |
৮.০১ |
|
এনআরবি ব্যাংক |
১৩.৮১ |
৭.৬৯ |
|
এনআরবিসি ব্যাংক |
১৩.২৬ |
৭.১৪ |
|
রূপালি ব্যাংক |
৬.৮৩ |
১১.৩৯ |
|
এসবিএসি ব্যাংক |
০.৮২ |
১০.৯৫ |
|
প্রিমিয়ার ব্যাংক |
(৯৯২.৯১) |
১৩৪.১৬ |
|
ন্যাশনাল ব্যাংক |
(২৪৩০.৯০) |
(১৭০৭.৩৫) |
|
আইএফআইসি ব্যাংক |
(২৫৬০.২২) |
(১২০.৬২) |
|
এবি ব্যাংক |
(৩৮৮৯.১১) |
(১৯০৫.৬৯) |
|
মোট – ৩০টি |
১৩৬৯.৮২ কোটি টাকা |
৪১৫০.৬৬ কোটি টাকা |
এদিকে আগের বছর ৩টি ব্যাংকের লোকসান হলেও ২০২৫ সালে ৪টির হয়েছে। এ তালিকায় নতুন করে নাম লিখিয়েছে প্রিমিয়ার ব্যাংক। এ ব্যাংকটির আগের বছর ১৩৪ কোটি ১৬ লাখ টাকা মুনাফা হলেও ২০২৫ সালে ৯৯২ কোটি ৯১ লাখ টাকার লোকসান হয়েছে। তবে সর্বোচ্চ ৩ হাজার ৮৯৯ কোটি ১১ লাখ টাকা লোকসান হয়েছে এবি ব্যাংকের। আর দ্বিতীয় সর্বোচ্চ আইএফআইসি ব্যাংকের ২ হাজার ৫৬০ কোটি ২২ লাখ টাকা ও তৃতীয় সর্বোচ্চ ন্যাশনাল ব্যাংকের ২ হাজার ৪৩০ কোটি ৯০ লাখ টাকা লোকসান হয়েছে।
পাঠকের মতামত:
- খেলাপি ঋণ বাড়লে মূলধন সংকট আরও গভীর হবে
- অতীত ভুলে দ্বিতীয় সংসারে সুখী শবনম ফারিয়া
- সালমান শাহ, যাঁর জন্য সময় থমকে আছে
- তালিকাভুক্তির আগেই এনএসইর শেয়ারে ধাক্কা
- বিনিয়োগকারীরা হারালো ৬৯৫ কোটি টাকা
- গত সপ্তাহে ব্লক মার্কেটে ১৩৩ কোটি টাকার লেনদেন
- সাপ্তাহিক লেনদেনের ২৮ শতাংশ ১০ কোম্পানির শেয়ারে
- সাপ্তাহিক লুজারের শীর্ষে বিডি থাই ফুড
- সাপ্তাহিক গেইনারের শীর্ষে আল-হাজ টেক্সটাইল
- ডিএসইতে বিদায়ী সপ্তাহে পিই রেশিও বেড়েছে
- ৫০০ কুমিরের নদীতে হবে অলিম্পিকের রোয়িং
- অস্ট্রেলিয়ায় সিরিজ ড্র করা বাংলাদেশ দলকে কোয়াবের সংবর্ধনা
- লুজারের শীর্ষে সায়হাম টেক্সটাইল
- গেইনারের শীর্ষে ওরিয়ন ইনফিউশন
- ব্লক মার্কেটে ৩৭ কোটি টাকার লেনদেন
- টানা তিনদিন উত্থান দিয়ে সপ্তাহ শেষ
- আজও লেনদেনের শীর্ষে শার্প ইন্ড্রাস্ট্রিজ
- দুই কোম্পানির লেনদেন বন্ধ রবিবার
- আইটি কনসালট্যান্টসের কোম্পানি সচিব সেলিম পারভেজ
- আরডি ফুড ও বিবিএস কেব্লসের ঋণমান নির্ধারণ
- ‘ছট মাইয়া’ গান নিয়ে তমন্নার পুরোহিতও খুশি
- ‘সব দিক থেকেই প্রতারণার শিকার হয়েছি’, বাদশাকে নিয়ে ঈশা
- সনদ নবায়ন হয়নি, আভিভা ইক্যুইটির লেনদেন বন্ধ
- ব্যবহৃত-নকল ব্র্যান্ডরোলে সিগারেট, ভার্গোর ৭২ কোটি টাকার রাজস্ব ফাঁকি
- বাংলাদেশের নেপাল সফর চূড়ান্ত, মার্চে তিন ম্যাচের টি-টোয়েন্টি
- এমবাপ্পে–ভিনির জার্সি না পরা নিয়ে রিয়ালকে ঘিরে বিতর্ক
- ডোমিনেজ স্টিলে ৫.১০ কোটি টাকা জরিমানা
- লুজারের শীর্ষে বিডি থাই ফুড
- গেইনারের শীর্ষে ওরিয়ন ইনফিউশন
- ব্লক মার্কেটে ৪১ কোটি টাকার লেনদেন
- লেনদেনের শীর্ষে শার্প ইন্ড্রাস্ট্রিজ
- বুধবারও শেয়ারবাজারে উত্থান
- আইপিওতে আবেদন চালিয়ে যেতে বলল বিএসইসি
- মেঘনা সিমেন্টের দীর্ঘমেয়াদি ঋণমান ‘বিবি-মাইনাস’
- পূবালি ব্যাংক পার্পেচ্যুয়াল বন্ডের কূপণ রেট ঘোষণা
- আইবিবিএল শরিয়াহ ফান্ডের পাওনা দাবির আহ্বান
- লোকসান ও অস্তিত্ব সংকটে সোনারগাঁও টেক্সটাইল, তবু বাড়ছে শেয়ারদর
- ইউএফএস-প্রগতি লাইফ ইউনিট ফান্ড বন্ধে বিএসইসির অনুমোদন
- বাংলাদেশের ঋণমানের পূর্বাভাস নেতিবাচক থেকে স্থিতিশীল
- ভোরের ইমেলে চাকরি গেল, ওরাকলে ফের কর্মী ছাঁটাই
- সন্তানদের ফোন ব্যবহারে কড়া কারিনা, এ নিয়ে সইফের সঙ্গে তর্ক
- টি–টোয়েন্টি বিশ্বকাপে না যাওয়ার সিদ্ধান্ত আসিফ নজরুলের, ‘দোষটা কার আপনারা বুঝে নেন’
- রবি বোলার হান্টে এবার সুযোগ নারী ক্রিকেটারদেরও
- বিদেশে উচ্চশিক্ষায় শিক্ষার্থীদের সহায়তায় চালু হলো বিনা মূল্যের কৃত্রিম বুদ্ধিমত্তা প্ল্যাটফর্ম
- বাজারে আস্থা ফেরাতে শীর্ষ ব্রোকারদের একগুচ্ছ প্রস্তাব
- লুজারের শীর্ষে আল-আরাফাহ ইসলামী ব্যাংক
- গেইনারের শীর্ষে আল-হাজ টেক্সটাইল
- ব্লক মার্কেটে ২১ কোটি টাকার লেনদেন
- শেয়ারবাজারে বড় উত্থান
- লেনদেনের শীর্ষে আইপিডিসি ফাইন্যান্স
- বেক্সিমকো ফার্মার পর্ষদ পুনর্গঠন, সরে যাচ্ছেন সালমান এফ রহমান
- আমরা টেকনোলজিসের লোকসান বেড়েছে ৯০ শতাংশ
- অনুমোদনের আগেই পরামর্শক নিয়োগ, মেট্রোরেল লাইন-৫ নিয়ে প্রশ্ন
- টাটা সন্সকে শেয়ারবাজারে তালিকাভুক্ত হওয়ার নির্দেশ
- ভারতের শেয়ারবাজার ছাড়ছে বিদেশি বিনিয়োগকারীরা
- আইপিওতে যাচ্ছে ভারতের ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ
- এবার কি সুপারহিরো হচ্ছেন আমির খান?
- দুর্বল ব্যাংকে এফডিআর, আইপিওর টাকাও পড়ে আছে
- চর্টার্ড লাইফ ইন্স্যুরেন্সের লভ্যাংশ বিতরণ
- অ্যাশেজের আগেই অবসর নিতে পারেন স্মিথ
- রোনালদোর আল নাসরের দখলে ৮৭ বছরের বিশ্ব রেকর্ড
- লুজারের শীর্ষে সিএপিএম বিডিবিএল মিউচ্যুয়াল ফান্ড
- গেইনারের শীর্ষে স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স
- ব্লক মার্কেটে ২১ কোটি টাকার লেনদেন
- আজও লেনদেনের শীর্ষে এনভয় টেক্সটাইল
- মাকসুদের সময়ের তলানিও ছাড়াল শেয়ারবাজার
- টানা দরপতনে শীর্ষ ব্রোকারদের নিয়ে বৈঠকে ডিএসই
- ২৮ বছরের তরুণদের জন্য ২০ লাখ টাকা, অর্ধেকই অনুদান
- তিশার লাল শাড়ির ছবি, ক্যাপশনে নতুন ইঙ্গিত
- কটন সুতায় বন্ড সুবিধা প্রত্যাহার স্থগিত
- লেনদেনে ফিরেছে ২ কোম্পানি
- আগে মুনাফা বাড়ে, টাকা পেলেই কমে
- আবারও ধাক্কা, চোটে মাঠের বাইরে আলভারেজ
- ভারতের টি-টুয়েন্টি দলে জায়গা নিশ্চিত নয় কারও
- মূল্য বেড়েছে ১৫৫ শতাংশ, এমবিএল ফার্স্ট ফান্ডের লেনদেন তদন্তে
- পাঁচ ব্যাংকে বিনিয়োগকারীরা নিঃশ্ব, চেয়ে চেয়ে দেখল মাকসুদের ‘শাস্তি কমিশন’
- লজ্জার ইতিহাস গড়ল মাকসুদের ‘শাস্তি কমিশন’
- আড়ালে বিএসইসির চেয়ারম্যান-কমিশনারদের সমালোচনা : সামনে ভূয়সী প্রশংসা
- আইডিএলসি ইনভেস্টমেন্টসের উচ্চ দরে ইস্যু আনা : এখন বেহাল দশা
- বড় মূলধনী-গেম্বলিং ৩৫ কোম্পানি ছাড়া ফ্লোর প্রাইস প্রত্যাহার
- কমিশনের বিদায় বেলায় মূল্যসূচক নামল ৩ বছরের মধ্যে সর্বনিম্নে
- এনআরবিসি ব্যাংক লুটেরাদের সহযোগী ছিলেন রাশেদ মাকসুদ : তদন্তে দুদক
- বিএসইসিকে পরাধীন করার পাঁয়তারা : হারাতে পারে আইওএসকো’র সদস্যপদ
- চালু আছে ৯৩% কোম্পানি, লভ্যাংশ দিচ্ছে ৭৮%
- আরও ২৩ কোম্পানির উপর থেকে ফ্লোর প্রাইস প্রত্যাহার
- ৯ মাসের ব্যবসায় ৫১ শতাংশ ব্যাংকের ইপিএস বেড়েছে
- বিএসইসির নেতৃত্বে পরিবর্তন আসছে
- এবার ডিএসইর পর্ষদ থেকে সরে দাঁড়ালেন হেলাল : রয়েছে ষড়*যন্ত্রকারী নাহিদ
- বেক্সিমকোসহ সব কোম্পানির ফ্লোর প্রাইস প্রত্যাহার
- দেখে নিন ২০ কোম্পানির লভ্যাংশ
শেয়ারবাজার এর সর্বশেষ খবর
- খেলাপি ঋণ বাড়লে মূলধন সংকট আরও গভীর হবে
- তালিকাভুক্তির আগেই এনএসইর শেয়ারে ধাক্কা
- বিনিয়োগকারীরা হারালো ৬৯৫ কোটি টাকা
- গত সপ্তাহে ব্লক মার্কেটে ১৩৩ কোটি টাকার লেনদেন
- সাপ্তাহিক লেনদেনের ২৮ শতাংশ ১০ কোম্পানির শেয়ারে














