ঢাকা, বুধবার, ১ জুলাই ২০২৬, ১৭ আষাঢ় ১৪৩৩

পাপারাৎজ়ির আচরণে ক্ষুব্ধ সোনাক্ষী সিন্‌হা

২০২৬ জুলাই ০১ ০৮:৩৯:৪১
পাপারাৎজ়ির আচরণে ক্ষুব্ধ সোনাক্ষী সিন্‌হা

মুম্বাইয়ে স্বামী ও বাবার সঙ্গে নৈশভোজ সেরে বেরোনোর সময় ছবিশিকারিদের আচরণে বিরক্ত হতে দেখা গেল অভিনেত্রী সোনাক্ষী সিন্‌হাকে। সোমবার রাতে স্বামী জ়াহির ইকবাল এবং বাবা শত্রুঘ্ন সিন্‌হার সঙ্গে রেস্তরাঁ থেকে বেরোনোর সময় তাঁদের ঘিরে ধরেন আলোকচিত্রীরা।

প্রথমে হাসিমুখে ক্যামেরার সামনে পোজ় দিলেও, ছবি তোলার পরেও একটানা ভিডিয়ো চালু থাকায় অস্বস্তি প্রকাশ করেন সোনাক্ষী। তিনি ভিডিয়ো করা বন্ধ করার অনুরোধ জানান। তবে কয়েক মুহূর্ত ক্যামেরা বন্ধ না হওয়ায় বিরক্তি আরও স্পষ্ট হয়। পরে পরিবারের সঙ্গে গাড়িতে উঠে সেখান থেকে চলে যান তিনি। সেই মুহূর্তের ভিডিয়ো ইতিমধ্যেই সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

প্রসঙ্গত, পাপারাৎজ়িদের আচরণে তারকাদের বিরক্তি নতুন নয়। এর আগে জয়া বচ্চন, রণবীর কপূর ও সিদ্ধার্থ মলহোত্রসহ একাধিক তারকাকে প্রকাশ্যে ক্ষোভ উগরে দিতে দেখা গিয়েছে।

পাঠকের মতামত:

বিনোদন এর সর্বশেষ খবর

বিনোদন - এর সব খবর



রে
Close
Facebook Facebook-এ ফলো করুন