ঢাকা, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩

মন্দা কাটিয়ে পুনরুদ্ধারের পথে শেয়ারবাজার: ডিবিএ সভাপতি

২০২৬ জুলাই ০২ ২০:৩৩:৩৮
মন্দা কাটিয়ে পুনরুদ্ধারের পথে শেয়ারবাজার: ডিবিএ সভাপতি

অর্থ বাণিজ্য প্রতিবেদক : দীর্ঘ দেড় দশকেরও বেশি সময় ধরে চলা গভীর সংকট ও মন্দা কাটিয়ে দেশের শেয়ারবাজার এখন পুনরুদ্ধারের চূড়ান্ত ধাপে পৌঁছেছে বলে মন্তব্য করেছেন ডিএসই ব্রোকারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ডিবিএ) সভাপতি সাইফুল ইসলাম। তাঁর মতে, সাম্প্রতিক তিন মাসে বিনিয়োগকারীদের আস্থা ফেরার যে ইতিবাচক লক্ষণ দেখা গেছে, তা শিগগিরই বাজারকে নতুন উচ্চতায় নিয়ে যাবে।

বৃহস্পতিবার (২ জুলাই) ডিবিএ আয়োজিত এক মিট অ্যান্ড গ্রিট অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)–এর চেয়ারম্যান মাসুদ খান, কমিশনার তানভীর হাবিব রহমান, নাহিদ মাহতাব ও মো. নাফিজ আল তারিকসহ শেয়ারবাজার সংশ্লিষ্ট বিভিন্ন অংশীজন।

ডিবিএ সভাপতি বলেন, “গত ১৫ থেকে ১৭ বছর ধরে আমরা একটি গভীর সংকটের মধ্য দিয়ে যাচ্ছি। একসময় ভেবেছিলাম এটি হয়তো একটি পরিবর্তনকালীন পর্যায়, কিন্তু মন্দা দীর্ঘায়িত হয়েছে। এখন সেই অবস্থা কাটিয়ে ঘুরে দাঁড়ানোর সময় এসেছে।”বিনিয়োগকারীদের আস্থা ফেরার প্রসঙ্গে তিনি আরও বলেন, “গত তিন মাসে বাজারে যে ইতিবাচক প্রতিফলন আমরা দেখছি, তা অত্যন্ত আশাব্যঞ্জক। বিনিয়োগকারী ও অন্যান্য অংশীজনদের হারিয়ে যাওয়া আস্থা ধীরে ধীরে শেয়ারবাজারে ফিরে আসছে—এমন বিশ্বাস আমাদের রয়েছে।”

বর্তমান বিএসইসি কমিশনের দ্রুত ও কার্যকর পদক্ষেপের প্রশংসা করে সাইফুল ইসলাম বলেন, “দায়িত্ব নেওয়ার পরপরই বর্তমান কমিশন সময়োপযোগী ও গুরুত্বপূর্ণ কিছু সিদ্ধান্ত নিয়েছে। এসব সিদ্ধান্তই শেয়ারবাজারকে সামনের দিকে এগিয়ে নিতে বড় সহায়ক শক্তি হিসেবে কাজ করছে।”

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে
Close
Facebook Facebook-এ ফলো করুন