ঢাকা, সোমবার, ৬ জুলাই ২০২৬, ২২ আষাঢ় ১৪৩৩

লুজারের শীর্ষে বিআইএফসি

২০২৬ জুলাই ০৬ ১৫:৪১:৩৮
লুজারের শীর্ষে বিআইএফসি

অর্থ বাণিজ্য প্রতিবেদক : সোমবার (০৬ জুলাই) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে টপটেন লুজারের শীর্ষে উঠে এসেছে বাংলাদেশ ইন্ড্রাস্ট্রিয়াল ফাইন্যান্স। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিটির শেয়ার দর ৮.৫১ শতাংশ পতনের মাধ্যমে টপটেন লুজারর তালিকার শীর্ষে উঠে এসেছে।

এদিন ডিএসইতে টপটেন লুজার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে - প্রিমিয়ার লিজিংয়ের ৭.৬৯ শতাংশ, জিএসপি ফাইন্যান্সের ৭.৫ শতাংশ, ফারইস্ট ফাইন্যান্সের ৭.১৪ শতাংশ, ইন্টারন্যাশনাল লিজিংয়ের ৭.১৪ শতাশ, ফার্স্ট ফাইন্যান্সের ৬.৬৭ শতাংশ, রহিমা ফুডের ৬.১৩ শতাংশ, প্রাইম ফাইন্যান্সের ৫.৫৬ শতাংশ, ন্যাশনাল ফিড মিলসের ৫.০৯ শতাংশ ও বেক্সিমকোর ৩.৭২ শতাংশ শেয়ার দর কমেছে।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে
Close
Facebook Facebook-এ ফলো করুন