ভালো মৌলভিত্তিসম্পন্ন কোম্পানিকে শেয়ারবাজারে আনা হবে: প্রধানমন্ত্রী
অর্থ বাণিজ্য প্রতিবেদক : দেশের শেয়ারবাজারকে আরও শক্তিশালী ও বিনিয়োগবান্ধব করতে ভালো মৌলভিত্তিসম্পন্ন এবং লাভজনক কোম্পানিকে শেয়ারবাজারে তালিকাভুক্ত করার উদ্যোগ নেবে সরকার বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে অতীতে শেয়ারবাজারে সংঘটিত কারসাজি ও অনিয়মের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি জানিয়েছেন।
বুধবার (৮ জুলাই) বিকেলে জাতীয় সংসদের বাজেট অধিবেশনে খুলনা-৪ আসনের সংসদ সদস্য এস কে আজিজুল বারীর এক লিখিত প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীরবিক্রমের সভাপতিত্বে প্রশ্নোত্তর পর্বটি টেবিলে উত্থাপিত হয়।
প্রধানমন্ত্রী বলেন, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে শেয়ারবাজারে সংঘটিত বিভিন্ন অনিয়ম ও কারসাজির সুষ্ঠু তদন্ত করে দায়ীদের বিচারের আওতায় আনা হবে। পাশাপাশি বিনিয়োগকারীদের আস্থা পুনরুদ্ধারে প্রয়োজনীয় সব পদক্ষেপ নিতে সরকার বদ্ধপরিকর।
তিনি জানান, শেয়ারবাজার কেলেঙ্কারির অভিযোগে ইতোমধ্যে দুর্নীতি দমন কমিশন (দুদক) অনুসন্ধান পরিচালনা করেছে। এতে কয়েকজনকে চিহ্নিত করে তাদের বিরুদ্ধে মামলাসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। পাশাপাশি এ চক্রের সঙ্গে আরও কেউ জড়িত কি না, তা উদ্ঘাটনে তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।
প্রধানমন্ত্রী আরও বলেন, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) শেয়ারবাজারে কারসাজির দায়ে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে মোট ১ হাজার ৪৯৭ কোটি টাকা অর্থদণ্ড আরোপ করেছে। এছাড়া অধিকতর তদন্তের জন্য অভিযুক্তদের তালিকা দুদকের কাছে পাঠানো হয়েছে।
তারেক রহমান বলেন, বিগত সরকারের আমলে শেয়ারবাজারে ভয়াবহ বিপর্যয়ের পেছনে একাধিক কারণ কাজ করেছে। এর মধ্যে বাজার কারসাজি ও কৃত্রিমভাবে শেয়ারের দর নিয়ন্ত্রণ, প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও) ও বন্ড ইস্যুতে অনিয়ম, নিয়ন্ত্রক সংস্থার দীর্ঘদিনের তদারকির ঘাটতি এবং সময়মতো কার্যকর ব্যবস্থা না নেওয়া অন্যতম।
বিনিয়োগকারীদের আস্থা ফিরিয়ে আনতে এবং একটি টেকসই শেয়ারবাজার গড়ে তুলতে সরকারের নেওয়া বিভিন্ন অগ্রাধিকারমূলক উদ্যোগও তুলে ধরেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, বিএসইসিতে দক্ষ ও অভিজ্ঞ চেয়ারম্যান ও কমিশনার নিয়োগ, বিনিয়োগের প্রতিবন্ধকতা দূর করতে ফ্লোর প্রাইস প্রত্যাহার, লাভজনক সরকারি ও বহুজাতিক প্রতিষ্ঠানের পাশাপাশি ভালো মৌলভিত্তিসম্পন্ন ও এসএমই কোম্পানিকে শেয়ারবাজারে আনা, কারসাজি রোধে হুইসেলব্লোয়ার সুরক্ষা নিশ্চিত করা, অডিট ফার্মের জন্য প্যানেল নীতিমালা প্রণয়ন, ক্যাপিটাল গেইন ট্যাক্স কমানো এবং লভ্যাংশ আয়ের ওপর দ্বৈত কর প্রত্যাহারের উদ্যোগ নেওয়া হয়েছে।
এছাড়া শেয়ারবাজার-সংক্রান্ত বিশেষ ট্রাইব্যুনালে সরাসরি মামলা দায়েরের বিধান, শেয়ারবাজার সংস্কার কমিশন ও বিশেষ তদন্ত কমিশন গঠন, ব্লকচেইন প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) নজরদারি ব্যবস্থা চালু, ই-কেওয়াইসি ও মোবাইল অ্যাপের মাধ্যমে লেনদেন সহজীকরণ, বিনিয়োগকারী সুরক্ষা তহবিল গঠন এবং সাধারণ বিনিয়োগকারীদের জন্য ট্রেজারি বন্ডের লেনদেন উন্মুক্ত করার উদ্যোগও সরকারের পরিকল্পনায় রয়েছে।
প্রধানমন্ত্রী বলেন, “বর্তমান সরকার শেয়ারবাজারের স্থিতিশীলতা ফিরিয়ে আনতে এবং স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে বদ্ধপরিকর। আমরা এমন একটি উন্নত শেয়ারবাজার গড়ে তুলতে চাই, যেখানে বিনিয়োগকারীদের সম্পদ নিরাপদ থাকবে এবং বাজারের প্রতি সবার আস্থা আরও সুদৃঢ় হবে।”
পাঠকের মতামত:
- ঐশ্বরিয়াকে নিয়ে প্রশ্নে ক্ষুব্ধ সালমান, ভাইরাল পুরোনো সাক্ষাৎকার
- চেন্নাইয়ে সড়ক দুর্ঘটনায় অল্পের জন্য রক্ষা পেলেন এ আর রহমানের ছেলে আমিন
- লুজারের শীর্ষে পিপলস লিজিং
- গেইনারে বীমা খাতের আধিপত্য
- ব্লক মার্কেটে ৪২ কোটি টাকার লেনদেন
- লেনদেনের শীর্ষে বেক্সিমকো
- মূল্যসূচক বাড়লেও লেনদেনে পতন
- বিজিআইসির ক্রেডিট রেটিং মান প্রকাশ
- তিন লিজিং কোম্পানির শেয়ার লেনদেন অনির্দিষ্টকালের জন্য স্থগিত
- তারকা দম্পতিকে ঘিরে বিস্ফোরক দাবি
- বাংলাদেশে ঋণের চেয়ে অনুদানই বেশি দিয়েছে যুক্তরাষ্ট্র
- মার্কিন বিনিয়োগকারীদের ঢাকা সফর
- বন্ডবাজার চাঙা করতে আন্তঃসংস্থা কমিটি
- আপাতত অবসায়ন হচ্ছে না পিপলস লিজিং
- ভ্যানগার্ড ফান্ডের নিরীক্ষায় অনিয়ম, চাপে নিরীক্ষক তারেক রশিদ
- ‘এটা আমার জন্য অনেক হ্যাসেল’
- ডন জামিন পেলে তদন্ত ব্যাহত হতে পারে, আদালতে সিআইডির আবেদন
- অলটেক্সের অস্বাভাবিক দর বৃদ্ধি
- লুজারের শীর্ষে পিপলস লিজিং
- গেইনারের শীর্ষে নিটল ইন্স্যুরেন্স
- ব্লক মার্কেটে ৬২ কোটি টাকার লেনদেন
- লেনদেনের শীর্ষে শার্প ইন্ড্রাস্ট্রিজ
- শেয়ারবাজারে পতনে সপ্তাহ শুরু
- ৭ কার্যদিবসে শেয়ারদর ২৪.৬৪% উল্লম্ফন, কারণ জানে না কোম্পানি
- পিএসআই ছাড়াই শেয়ারদর ৪০.৪২% বৃদ্ধি, বাড়ছে ঝুঁকির শঙ্কা
- ইউনাইটেড ইন্স্যুরেন্সের অস্বাভাবিক দর বৃদ্ধি
- ইসলামী ইন্স্যুরেন্সের ইপিএস বেড়েছে ৩০ শতাংশ
- ৩১ হাজার ৫০০ কোটি টাকার এলআইসি শেয়ার বিক্রি করল মোদী সরকার
- ঋণের জট কাটলেও নতুন জাহাজ পেতে আরও তিন বছর, বহরে এখনো মাত্র ৭ জাহাজ
- গ্যাসসংকটে বিদেশি ক্রেতাদের উদ্বেগ, ঝুঁকিতে নতুন রপ্তানি আদেশ
- আইএফআইসি ব্যাংকের আর্থিক সংকট গভীর, আমানতকারীদের ঝুঁকি বাড়ছে
- সালতা ক্যাপিটালের পর্ষদের ব্যাংক হিসাব জব্দের মেয়াদ আরও ৩০ দিন বাড়ানোর সিদ্ধান্ত
- হোয়াইট হাউসের বলরুম প্রকল্প স্থগিত, সুপ্রিম কোর্টে যাচ্ছেন ট্রাম্প
- সাকিবের ফেরা নিয়ে কঠোর অবস্থানে ক্রীড়া প্রতিমন্ত্রী
- ইনফান্তিনোর পদত্যাগ দাবি করল নরওয়ে ফুটবল ফেডারেশন
- অস্কারের প্রাথমিক দৌড়ে পাকিস্তানের ‘মেরা লিয়ারি’
- হাতে আঘাত পেয়ে হাসপাতালে ভর্তি মিঠুন চক্রবর্তী
- ৪ দুর্বল আর্থিক প্রতিষ্ঠানে আজ প্রশাসক নিয়োগ, ভেঙে দেওয়া হবে পর্ষদ
- বিনিয়োগকারীরা ফিরে পেল ২ হাজার ৭৮১ কোটি টাকা
- গত সপ্তাহে ব্লক মার্কেটে ১৮২ কোটি টাকার লেনদেন
- সাপ্তাহিক লেনদেনের ১৯ শতাংশ ১০ কোম্পানির শেয়ারে
- কেন ইসলাম গ্রহণ করেছিলেন দীপিকা? জানালেন সহ-অভিনেত্রী
- মধ্যপ্রাচ্যে কর্মী যাওয়া ২৬% কমেছে
- স্বর্ণ খাতকে আনুষ্ঠানিক শিল্পে আনতে নতুন নীতিমালা
- এসআইবিএল থেকেও প্রশাসক প্রত্যাহার
- ৮০০ কোটি টাকার বন্ড জালিয়াতি তদন্তে সিআইডি
- সাপ্তাহিক লুজারের শীর্ষে এস আলম কোল্ড রোল্ড স্টিল
- সাপ্তাহিক গেইনারের শীর্ষে ফারইস্ট ফাইন্যান্স
- ডিএসইতে বিদায়ী সপ্তাহে পিই রেশিও কমেছে
- লুজারের শীর্ষে সেনা ইন্স্যুরেন্স
- লুজারের শীর্ষে সেনা ইন্স্যুরেন্স
- গেইনারের শীর্ষে নিটল ইন্স্যুরেন্স
- এসবিএসি ব্যাংকের পরিচালক ১.৮০ কোটি শেয়ার বেচবে
- জুলাই কনসার্টে হাসানের মুখে আঘাত করল পানির বোতল
- বক্স অফিসে শীর্ষে নতুন ‘স্পাইডার-ম্যান’
- ভরিতে প্রায় ১০ হাজার টাকা বাড়ল স্বর্ণের দাম
- শেয়ারবাজারে পতন
- ব্লক মার্কেটে ৬০ কোটি টাকার লেনদেন
- লেনদেনের শীর্ষে শার্প ইন্ড্রাস্ট্রিজ
- মেঘনা লাইফ ইন্স্যুরেন্সের ক্রেডিট রেটিং মান প্রকাশ
- ব্যাংক হিসাব জব্দ ও এলসি সংকটে উৎপাদন বন্ধ: এস.আলম কোল্ড রোলড
- পর্তুগালে প্রথমবারের মতো ওষুধ রপ্তানি শুরু করল রেনাটা
- জিবিবি পাওয়ারের অস্বাভাবিক দর বৃদ্ধি
- ন্যাশনাল ফিডের লোকসান বেড়েছে ১০ শতাংশ
- লেনদেনে ফিরেছে ইউসিবি
- জুলাইয়ে শেয়ারবাজারে কমেছে প্রায় ২৩ হাজার বিও হিসাব
- মাধুরীর কোটি টাকার সম্পত্তি বিক্রি
- পাঁচ বছরে শেয়ারহোল্ডারদের ২ হাজার ৮৫৫ কোটি টাকা লভ্যাংশ দিয়েছে রবি
- ২৭১ কোটি টাকার বীমা দাবি পরিশোধে অক্ষম, ভবিষ্যৎ নিয়েও শঙ্কা নিরীক্ষকের
- পাঁচ বিষয়ে তদন্তে এনআরবিসি ব্যাংক সিকিউরিটিজ
- লাইফ ফান্ড থেকে ২,৩৬৭ কোটি টাকা লোপাট, দেউলিয়ার দ্বারপ্রান্তে ফারইস্ট ইসলামী লাইফ
- ভেঞ্চার ক্যাপিটাল ফান্ডে একাধিক অনিয়ম, এক্স অ্যাঞ্জেলের কাছে বিএসইসির ব্যাখ্যা তলব
- বুধবার শেয়ারবাজার বন্ধ
- ১৪ কার্যদিবসে সোনারগাঁও টেক্সটাইলের শেয়ারদর ৩২% বৃদ্ধি
- ‘রাজনৈতিক ক্ষমতা দেখিয়ে আমার কাজ কেড়ে নিয়েছিল বান্ধবী’
- পাঁচ ব্যাংকে বিনিয়োগকারীরা নিঃশ্ব, চেয়ে চেয়ে দেখল মাকসুদের ‘শাস্তি কমিশন’
- লজ্জার ইতিহাস গড়ল মাকসুদের ‘শাস্তি কমিশন’
- আড়ালে বিএসইসির চেয়ারম্যান-কমিশনারদের সমালোচনা : সামনে ভূয়সী প্রশংসা
- আইডিএলসি ইনভেস্টমেন্টসের উচ্চ দরে ইস্যু আনা : এখন বেহাল দশা
- বড় মূলধনী-গেম্বলিং ৩৫ কোম্পানি ছাড়া ফ্লোর প্রাইস প্রত্যাহার
- কমিশনের বিদায় বেলায় মূল্যসূচক নামল ৩ বছরের মধ্যে সর্বনিম্নে
- এনআরবিসি ব্যাংক লুটেরাদের সহযোগী ছিলেন রাশেদ মাকসুদ : তদন্তে দুদক
- বিএসইসিকে পরাধীন করার পাঁয়তারা : হারাতে পারে আইওএসকো’র সদস্যপদ
- চালু আছে ৯৩% কোম্পানি, লভ্যাংশ দিচ্ছে ৭৮%
- আরও ২৩ কোম্পানির উপর থেকে ফ্লোর প্রাইস প্রত্যাহার
- ৯ মাসের ব্যবসায় ৫১ শতাংশ ব্যাংকের ইপিএস বেড়েছে
- বিএসইসির নেতৃত্বে পরিবর্তন আসছে
- এবার ডিএসইর পর্ষদ থেকে সরে দাঁড়ালেন হেলাল : রয়েছে ষড়*যন্ত্রকারী নাহিদ
- বেক্সিমকোসহ সব কোম্পানির ফ্লোর প্রাইস প্রত্যাহার
- দেখে নিন ২০ কোম্পানির লভ্যাংশ














