বউ'র পরামর্শে বিএসইসিতে মাসুদ খানের যোগদান
অর্থ বাণিজ্য প্রতিবেদক : বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান বলেছেন, দীর্ঘ ৪৬ বছরের করপোরেট জীবনের সুনাম ঝুঁকিতে পড়তে পারে- এমন সতর্কবার্তা পাওয়ার পরও শেষ পর্যন্ত তার ওয়াইফ (বউ)-এর পরামর্শেই তিনি বিএসইসির দায়িত্ব গ্রহণের সিদ্ধান্ত নেন। তার ভাষায়, করপোরেট জীবনে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে যাওয়ার পর দেশের জন্য কিছু করার তাগিদ থেকেই তিনি এই চ্যালেঞ্জ গ্রহণ করেছেন।
বৃহস্পতিবার (৯ জুলাই) ক্যাপিটাল মার্কেট জার্নালিস্টস ফোরাম (সিএমজেএফ) আয়োজিত "সিএমজেএফ টক" অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। সিএমজেএফ সভাপতি মো. মনির হোসেন'র সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক আহসান হাবিব রাসেল।
মাসুদ খান বলেন, শুরুতে তিনি এ দায়িত্ব (বিএসইসির চেয়ারম্যান) নিতে রাজি হননি। কারণ অনেকেই তাকে সতর্ক করে বলেছিলেন, বিএসইসিতে যারা এসেছেন, তাদের অনেকেই বিতর্কিত হয়েছেন। এমনকি জীবনের শেষ প্রান্তে এসে নিজের দীর্ঘদিনের সুনাম নষ্ট করা উচিত হবে না বলেও তাকে পরামর্শ দেওয়া হয়।
তিনি বলেন, আমি প্রথমে না করে দিয়েছিলাম। কিন্তু পরে সরকারের পক্ষ থেকে আমাকে আশ্বস্ত করা হয়, পুঁজিবাজার সংস্কারে সরকার আন্তরিক এবং আমাকে সম্পূর্ণ স্বাধীনভাবে কাজ করার সুযোগ দেওয়া হবে। কোনো ধরনের হস্তক্ষেপ করা হবে না।
মাসুদ খান জানান, রাতে বিষয়টি স্ত্রীকে জানালে তিনি ইস্তেখারা করার কথা বলেন। পরদিন সকালে স্ত্রী তাকে জানান, ইস্তেখারার ফল অনুযায়ী তার এই দায়িত্ব নেওয়াই উচিত।
চেয়ারম্যানের ভাষায়, আমার স্ত্রী বলেছিলেন, করপোরেট জীবনে তুমি যা পাওয়ার ছিল তা পেয়েছ। এখন দেশের জন্য কিছু করার সময়। দেশের অর্থনীতি ঘুরে দাঁড়াতে একটি শক্তিশালী পুঁজিবাজার দরকার।
তিনি জানান, দায়িত্ব নেওয়ার সিদ্ধান্ত তিন মাস আগেই চূড়ান্ত হয়ে গিয়েছিল। ওই সময়টুকু তিনি পুরোপুরি পরিকল্পনা তৈরিতে ব্যয় করেন। করপোরেট অভিজ্ঞতার কথা উল্লেখ করে বলেন, "আমরা কোনো কাজের ৮০ শতাংশ সময় পরিকল্পনায় ব্যয় করি, আর ২০ শতাংশ বাস্তবায়নে। তাই যোগদানের আগেই স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি কর্মপরিকল্পনা তৈরি করে রেখেছিলাম।
মাসুদ খান বলেন, কমিশনে দক্ষ ও অভিজ্ঞ ব্যক্তিদের নিয়োগ দেওয়াকে তিনি সর্বোচ্চ গুরুত্ব দিয়েছেন। এজন্য করপোরেট আইন ও পুঁজিবাজার সম্পর্কে বাস্তব অভিজ্ঞতা রয়েছে এমন ব্যক্তিদের কমিশনার হিসেবে দায়িত্ব নিতে রাজি করাতে তাকে দীর্ঘ সময় ব্যয় করতে হয়েছে।
দায়িত্ব গ্রহণের পরপরই তিনি কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেন। এর মধ্যে বহুদিনের ফ্লোর প্রাইস প্রত্যাহার, বিদেশি বিনিয়োগকারীদের আস্থা ফিরিয়ে আনতে উদ্যোগ এবং বিদেশে তালিকাভুক্ত কোম্পানির জিডিআর সংক্রান্ত জটিলতা নিরসনের বিষয় উল্লেখ করেন।
তিনি বলেন, বাজার তদারকিতে ঢাকা স্টক এক্সচেঞ্জকে আরও স্বাধীনভাবে কাজ করার সুযোগ দেওয়া হচ্ছে। অস্বাভাবিক দরবৃদ্ধি হলে দ্রুত ব্যবস্থা নেওয়া, দীর্ঘদিন বন্ধ থাকা কোম্পানির বিরুদ্ধে পদক্ষেপ এবং তালিকাভুক্তি-সংক্রান্ত বিভিন্ন সিদ্ধান্ত দ্রুত নেওয়ার জন্য বিএসইসির অনুমোদনের বাধ্যবাধকতাও অনেক ক্ষেত্রে তুলে দেওয়া হয়েছে।
বাজেটে পুঁজিবাজার-সংশ্লিষ্ট একাধিক কর-সুবিধা অন্তর্ভুক্ত হওয়ার বিষয়েও নিজের ভূমিকার কথা তুলে ধরেন মাসুদ খান। তিনি বলেন, আন্তঃকোম্পানি লভ্যাংশে করের বোঝা কমানো, মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের সীমাবদ্ধতা তুলে দেওয়া, জিরো কুপন বন্ডে কর অব্যাহতি এবং তালিকাভুক্ত কোম্পানির জন্য কর-সংক্রান্ত বিভিন্ন প্রস্তাব তিনি অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করে এগিয়ে নিয়েছেন।
মিউচুয়াল ফান্ড খাতকে পুনরুজ্জীবিত করাকে নিজের অন্যতম অগ্রাধিকার উল্লেখ করে বিএসইসি চেয়ারম্যান বলেন, সাধারণ বিনিয়োগকারীদের সরাসরি শেয়ার কেনার পরিবর্তে পেশাদার ব্যবস্থাপনায় বিনিয়োগে উৎসাহিত করতে হবে। একই সঙ্গে লাইসেন্সধারী আর্থিক পরামর্শক চালু, আইপিও প্রক্রিয়া সহজ করা, নতুন কোম্পানির সরাসরি তালিকাভুক্তির সুযোগ বাড়ানো এবং বিদ্যমান বিধিমালা বাজারবান্ধব করার উদ্যোগও নেওয়া হচ্ছে।
তিনি বলেন, একটি প্রাণবন্ত পুঁজিবাজার ছাড়া দেশের অর্থনীতি টেকসইভাবে এগিয়ে যেতে পারবে না। তাই বাজারে আস্থা ফিরিয়ে আনা এবং দীর্ঘমেয়াদি সংস্কারই এখন আমাদের প্রধান লক্ষ্য।
পাঠকের মতামত:
- অক্টোবরে সিডিবিএলের মোবাইল অ্যাপ, হাতের মুঠোয় বিও হিসাব
- গেইনারের শীর্ষে ইভিন্স টেক্সটাইল
- ব্লক মার্কেটে ৪৯ কোটি টাকার লেনদেন
- আবারো শেয়ারবাজারে ৪ কার্যদিবস পর উত্থান
- লেনদেনের শীর্ষে ইভিন্স টেক্সটাইল
- এবার বেক্সিমকো ও শাইনপুকুরের নতুন বোর্ড অনুমোদন বিএসইসির
- ব্যাংকের বিশেষ তহবিল ৩০০ কোটি টাকা করার দাবি ডিবিএ
- ঋণখেলাপির খবর নিয়ে ডিএসইর জিজ্ঞাসা, যা বলল টেকনো ড্রাগস
- ২ কোটি টাকা না দেওয়ায় রাজপালকে সুপ্রিম কোর্টের ভর্ৎসনা
- ১৫ বছর পর শাহরুখ-কারিনা
- কর কমানোর প্রতিযোগিতায় বাড়ছে বিশ্ব অর্থনীতির ঝুঁকি
- রাজস্ব ঘাটতি নিয়ে বিশ্বব্যাংকের শঙ্কা, উদ্বিগ্ন নন অর্থমন্ত্রী
- আভিভা ইক্যুইটির বিরুদ্ধে ২০ কোটি টাকা জরিমানা, মানি লন্ডারিং খুঁজবে সিআইডি
- সায়হাম টেক্সটাইলের অস্বাভাবিক দর বৃদ্ধি
- পপুলার লাইফের ব্যবসা পর্যালোচনা সভা অনুষ্ঠিত
- বিনিয়োগযোগ্য পণ্য না থাকলে শিক্ষা দিয়ে লাভ হবে না
- আইপিও ছাড়াই বড় কোম্পানির তালিকাভুক্তির সুযোগ
- স্বল্পমেয়াদি লাভের জন্য শেয়ারবাজার নয়: সিএসই চেয়ারম্যান
- শেয়ারবাজারে আস্থার সংকট কাটানোই বড় চ্যালেঞ্জ: মিনহাজ মান্নান
- দুর্বল শেয়ারে কঠোর আইন চায় ডিএসই
- লুজারের শীর্ষে প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড
- গেইনারের শীর্ষে ই-ক্যাবলস
- ব্লক মার্কেটে ৬৪ কোটি টাকার লেনদেন
- আবারো শেয়ারবাজারে টানা ৪ কার্যদিবস পতন
- লেনদেনের শীর্ষে প্যারামাউন্ট টেক্সটাইল
- আবারও ফনিক্স ফাইন্যান্স ফান্ডের ২০ লাখ ইউনিট বিক্রির ঘোষণা
- উত্তরা ফাইন্যান্সে সহযোগী প্রশাসক নিয়োগ
- ইস্টার্ন হাউজিংয়ের লভ্যাংশ ঘোষনা
- ৩০টির বেশি ব্যাংকের সেবা বন্ধ, ভোগান্তির শঙ্কা
- শীর্ষ ২০ খেলাপির জন্য আলাদা কৌশল, ১৮ মাসের রোডম্যাপ
- ভালোবাসার পর বিয়ে, শেষ পর্যন্ত বিচ্ছেদ—বাংলাদেশের আলোচিত তারকা জুটিগুলো
- দুই বছর ধরে নিফটিতে লোকসান, ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় বিনিয়োগকারীরা
- শেয়ারবাজারে অনিশ্চয়তা
- সিটি ইন্স্যুরেন্সের শেয়ারে অস্বাভাবিক উত্থান, তদন্তের নির্দেশ
- অডিট ফি কম নিলে কঠোর ব্যবস্থা, ডিলিস্ট করা হবে: বিএসইসি চেয়ারম্যান
- ট্রিলিয়ন ডলারের অর্থনীতি হতে শেয়ারবাজারের বিকল্প নেই
- বড় কোম্পানিকে শেয়ারবাজারে আনতে বাধা ‘সঠিক মূল্যায়ন না পাওয়া’: আরিফ খান
- স্টক এক্সচেঞ্জে সরাসরি তালিকাভুক্তির নিষেধাজ্ঞা প্রত্যাহার
- এনএভির চেয়ে বেশি দামে মিউচুয়াল ফান্ডের ইউনিট, বিনিয়োগকারীদের সতর্ক করল বিএসইসি
- গেইনারের শীর্ষে এপেক্স ফুডস
- ব্লক মার্কেটে ১৫ কোটি টাকার লেনদেন
- লেনদেনের শীর্ষে প্যারামাউন্ট টেক্সটাইল
- প্রাইম ব্যাংকের পরিচালকের শেয়ার কেনার ঘোষনা
- এপেক্স ফুডসের লভ্যাংশ ঘোষনা
- এপেক্স স্পিনিংয়ের লভ্যাংশ ঘোষনা
- সিঅ্যান্ডএ টেক্সটাইলের কারখানা বন্ধ
- ১০ এয়ারবাস কিনতে ৭ অক্টোবর চুক্তি
- প্রেমিকদের নিয়ে ডাকোটার বিস্ফোরক মন্তব্য
- শাহরুখের সম্পদ ১২ হাজার কোটি!
- ডমিনেজের আইপিও অর্থে অনিয়ম, তদন্তে এফআরসি-সিআইডি
- পাওনা প্রায় ৪০০ কোটি টাকা, স্বল্পমেয়াদি ঋণ ৩২৮ কোটি
- লুজারের শীর্ষে সাইফ পাওয়ারটেক
- গেইনারের শীর্ষে আইসিবি
- আইপিওর সময় কমছে, কাগজের স্বাক্ষরও থাকছে না
- এক বছরে বদলে যাবে শেয়ারবাজার : আমির খসরু
- বীমা খাত হতে পারে শেয়ারবাজারের বড় বিনিয়োগকারী
- প্রতারণা ঠেকাতে নজরদারির পরিধি বাড়াবে ডিএসই
- ১২ মাসে বদলে যাবে শেয়ারবাজার : গনি
- অডিটরদের ভূমিকায় প্রশ্ন, এফআরসি শক্তিশালী করার তাগিদ
- এবার পতনে সপ্তাহ শুরু
- ব্লক মার্কেটে ৩০ কোটি টাকার লেনদেন
- লেনদেনের শীর্ষে সায়হাম টেক্সটাইল
- আর্থিক হিসাব প্রকাশ করবে সেন্ট্রাল ইন্স্যুরেন্স
- জিকিউ বলপেনের লভ্যাংশ সভার তারিখ ঘোষনা
- গ্যাস সিলিন্ডারের দামে কারসাজি, ৩৯ প্রতিষ্ঠানকে জরিমানা
- নিউজিল্যান্ড ডেইরির কাছে ১১ লাখ টাকার ভ্যাট দাবি
- ডিপফেকে তারকাদের মুখ-স্বরে ভয়াবহ কারসাজি
- পদ্মা ব্যাংক গুটিয়ে নেওয়ার পথে কেন্দ্রীয় ব্যাংক
- বিশ্ব বিনিয়োগকারী সপ্তাহ উদ্বোধন আজ
- জাহ্নবীর বিকৃত ভিডিও ছড়ানোয় ক্ষুব্ধ এনটিআর
- মেকআপ ছাড়া নুসরাত ফারিয়া, মুগ্ধ ভক্তরা
- বৈশ্বিক ক্রীড়াপণ্যের বাজারে আধিপত্য হারাচ্ছে নাইকি
- শাহজালালে ২ কোটি ৪৪ লাখ টাকার স্বর্ণ-সিগারেট ও মদ আটক
- শেয়ারবাজারে টানা আট সপ্তাহের পতন, একদিনেই উধাও ৯ লাখ কোটি টাকা
- বিনিয়োগকারীরা হারালো ৪ হাজার ৬৩৬ কোটি টাকা
- পাঁচ ব্যাংকে বিনিয়োগকারীরা নিঃশ্ব, চেয়ে চেয়ে দেখল মাকসুদের ‘শাস্তি কমিশন’
- লজ্জার ইতিহাস গড়ল মাকসুদের ‘শাস্তি কমিশন’
- আড়ালে বিএসইসির চেয়ারম্যান-কমিশনারদের সমালোচনা : সামনে ভূয়সী প্রশংসা
- আইডিএলসি ইনভেস্টমেন্টসের উচ্চ দরে ইস্যু আনা : এখন বেহাল দশা
- বড় মূলধনী-গেম্বলিং ৩৫ কোম্পানি ছাড়া ফ্লোর প্রাইস প্রত্যাহার
- কমিশনের বিদায় বেলায় মূল্যসূচক নামল ৩ বছরের মধ্যে সর্বনিম্নে
- এনআরবিসি ব্যাংক লুটেরাদের সহযোগী ছিলেন রাশেদ মাকসুদ : তদন্তে দুদক
- বিএসইসিকে পরাধীন করার পাঁয়তারা : হারাতে পারে আইওএসকো’র সদস্যপদ
- চালু আছে ৯৩% কোম্পানি, লভ্যাংশ দিচ্ছে ৭৮%
- আরও ২৩ কোম্পানির উপর থেকে ফ্লোর প্রাইস প্রত্যাহার
- ৯ মাসের ব্যবসায় ৫১ শতাংশ ব্যাংকের ইপিএস বেড়েছে
- বিএসইসির নেতৃত্বে পরিবর্তন আসছে
- এবার ডিএসইর পর্ষদ থেকে সরে দাঁড়ালেন হেলাল : রয়েছে ষড়*যন্ত্রকারী নাহিদ
- বেক্সিমকোসহ সব কোম্পানির ফ্লোর প্রাইস প্রত্যাহার
- দেখে নিন ২০ কোম্পানির লভ্যাংশ
শেয়ারবাজার এর সর্বশেষ খবর
- অক্টোবরে সিডিবিএলের মোবাইল অ্যাপ, হাতের মুঠোয় বিও হিসাব
- গেইনারের শীর্ষে ইভিন্স টেক্সটাইল
- ব্লক মার্কেটে ৪৯ কোটি টাকার লেনদেন
- আবারো শেয়ারবাজারে ৪ কার্যদিবস পর উত্থান
- লেনদেনের শীর্ষে ইভিন্স টেক্সটাইল
- এবার বেক্সিমকো ও শাইনপুকুরের নতুন বোর্ড অনুমোদন বিএসইসির
- ব্যাংকের বিশেষ তহবিল ৩০০ কোটি টাকা করার দাবি ডিবিএ
- ঋণখেলাপির খবর নিয়ে ডিএসইর জিজ্ঞাসা, যা বলল টেকনো ড্রাগস
- আভিভা ইক্যুইটির বিরুদ্ধে ২০ কোটি টাকা জরিমানা, মানি লন্ডারিং খুঁজবে সিআইডি














