ঢাকা, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩

উত্থান দিয়ে সপ্তাহ শেষ

২০২৬ জুলাই ০৯ ১৬:০৫:০০


উত্থান দিয়ে সপ্তাহ শেষ

অর্থ বাণিজ্য প্রতিবেদক : শেয়ারবাজারে চলতি সপ্তাহ উত্থানে শুরু হয়। যা সোমবারও অব্যাহত ছিল। তবে মঙ্গলবার ও বুধবার পতন হয়। এরপরে সপ্তাহের শেষ কার্যদিবস উত্থান দিয়ে শেষ হয়েছে। এছাড়া বেড়েছে লেনদেনের পরিমাণ।

বৃহস্পতিবার (৯ জুলাই) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৩৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫৮০৪ পয়েন্টে। যা বুধবার ১১ পয়েন্ট ও মঙ্গলবার ১৮ পয়েন্ট কমেছিল। তবে চলতি সপ্তাহের শুরুর দুইদিনের উত্থানের মধ্যে সোমবার ১২ পয়েন্ট ও রবিবার ৪৪ পয়েন্ট বেড়েছিল।

আজ ডিএসইতে ১ হাজার ৪২৮ কোটি ৪৭ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যার পরিমাণ আগের দিন হয়েছিল ১ হাজার ১৫৬ কোটি ১২ লাখ টাকা। এ হিসাবে লেনদেন বেড়েছে ২৭২ কোটি ৩৫ লাখ টাকার বা ২৪ শতাংশ।

এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩৯২ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ২১৪ টি বা ৫৪.৫৯ শতাংশের। আর দর কমেছে ১১৬ টি বা ২৯.৫৯ শতাংশের ও দর পরিবর্তন হয়নি ৬২ টি বা ১৫.৮২ শতাংশের।

অপরদিকে সিএসইতে বৃহস্পতিবার ৪৮ কোটি ৭৪ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এদিন সিএসইতে লেনদেন হওয়া ২৪৭ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ১২৫ টির, কমেছে ৯১ টির এবং পরিবর্তন হয়নি ৩১ টির। এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৩০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৫৫১৫ পয়েন্টে।

আগের কার্যদিবসে সিএসইতে ২৬ কোটি ৮৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল। আর সূচক কমেছিল ৬১ পয়েন্ট।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে
Close
Facebook Facebook-এ ফলো করুন